ডেস্ক, রাজনীতি ডটকম

মধ্যপ্রাচ্যে ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় ওই অঞ্চলের ঘাঁটি থেকে যুদ্ধবিমান ও রণতরী সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও ব্লুমবার্গ।
খবরে বলা হয়, কাতারের রাজধানী দোহার কাছে অবস্থিত আল-উদেইদ সামরিক ঘাঁটি থেকে বেশ কিছু যুদ্ধবিমান সরিয়ে নেওয়া হয়েছে। একইভাবে বাহরাইনের একটি বন্দর থেকেও যুক্তরাষ্ট্রের রণতরীগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
মার্কিন এক কর্মকর্তা বলেন, যেসব বিমান শক্ত সুরক্ষাব্যবস্থার বাইরে ছিল, সেগুলো আগে সরিয়ে ফেলা হয়েছে। স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, আল-উদেইদ ঘাঁটির টারমাক প্রায় ফাঁকা।
তবে ঠিক কতগুলো বিমান ও জাহাজ সরানো হয়েছে এবং সেগুলো কোথায় নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের ভাষ্য, এই পদক্ষেপ বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করার রুটিন কৌশলের অংশ।
এদিকে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। সাময়িকভাবে আল-উদেইদ ঘাঁটিতে দূতাবাসকর্মীদের প্রবেশও সীমিত করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, ইসরায়েল-ইরান চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের এই সতর্কতা একটি সম্ভাব্য সংঘর্ষের আভাস দিচ্ছে।

বাংলাদেশে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে অগ্রগতি এবং চীনের কাছ থেকে জে-১০সি যুদ্ধবিমান কেনার আলোচনার দিকে ভারত ‘নিবিড়ভাবে নজর’ রাখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখাপাত্র রণধীর জয়সওয়াল।
১৫ ঘণ্টা আগে
জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে আরও ঘন ঘন ও তীব্র তাপপ্রবাহের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই এখন বড় প্রশ্ন— মানুষের শরীর কি এই পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে?
১৭ ঘণ্টা আগে
নিহত পাইলট যে বিমানে ছিলেন, সেটি পিটি এএমএ নামে একটি বিমান সংস্থার মালিকানাধীন। প্রতিষ্ঠানটি পাপুয়ার দুর্গম এলাকায় খাদ্য, জ্বালানি ও ডাক পরিবহন সেবা দিয়ে থাকে।
১৮ ঘণ্টা আগে
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাত দিনব্যাপী দাফনের আনুষ্ঠানিকতা আজ শুক্রবার শুরু হয়েছে। লাখ লাখ শোকাহত মানুষ এতে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। ইরান ও ইরাকের বিভিন্ন শহরে ধর্মীয় আনুষ্ঠানিকতা, শোকসভা ও শোকমিছিলের আয়োজন করা হয়েছে।
১৮ ঘণ্টা আগে