ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রে বাড়ির ভেতর থেকে গুলিবিদ্ধ ৭ মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির ইলিনয় অঙ্গরাজ্যে পৃথক দুটি বাড়ির ভেতর থেকে ওই সাতজনের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীর খোঁজ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
মার্কিন পুলিশ বলছে, ইলিনয়েতে দুটি বাড়িতে গুলিবিদ্ধ হয়ে সাতজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং সন্দেহভাজন বন্দুকধারীর খোঁজ চলছে। পুলিশ জানিয়েছে, তারা জোলিয়েট শহরে হামলার সাথে জড়িত থাকার জন্য ২৩ বছর বয়সী রোমিও ন্যান্সকে খুঁজছে।
জোলিয়েটের পুলিশ প্রধান বিল ইভান্স বলেছেন, সন্দেহভাজন ব্যক্তি নিহতদের চিনতেন, যাদের (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) সোমবার বিকেলে রাস্তার দুইপাশের দুটি বাড়িতে পাওয়া গেছে। পুলিশ বলেছে, সন্দেহভাজন রোমিও ন্যান্সকে ‘সশস্ত্র এবং বিপজ্জনক হিসাবে বিবেচনা করা উচিত’।
তদন্তকারীরা বলেছেন, তিনি একটি লাল টয়োটা ক্যামরি চালাচ্ছেন বলে বিশ্বাস করা হচ্ছে। এছাড়া শিকাগো থেকে ৪০ মাইল (৬৪ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে হওয়া এই হামলার বিষয়ে কারও কোনও তথ্য জানা থাকলে তাদের সাথে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন তদন্তকারীরা।
জোলিয়েট পুলিশ বিভাগ এক বিবৃতিতে বলেছে, ‘তদন্ত চলছে এবং এরই অংশ হিসেবে আমরা আমাদের এলাকার আইন প্রয়োগকারী অংশীদারদের সাথে কাজ করছি।’
জোলিয়েটের পুলিশ প্রধান বিল ইভান্স এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, সোমবার স্থানীয় সময় ১২টার পর পুলিশকে জানানো হয়- বেশ কয়েকজনকে গুলি করে হত্যা করা হয়েছে। পরে ওয়েস্ট একর রোডের ওই ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ অফিসাররা সাতটি মৃতদেহ খুঁজে পান।

কিউবার রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা ইউনিয়ন ইলেক্ট্রিকা দে কিউবা জানিয়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় এই বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়। সরকারের পক্ষ থেকে এর সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা না দেওয়া হলেও বছরের শুরু থেকে এ নিয়ে দেশটিতে চারবার সম্পূর্ণ বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটল। ১৯৬০ থেকে ১৯৮০ সালের মধ্যবর্ত
৫ ঘণ্টা আগে
ভূমিকম্পবিদরা জানিয়েছেন, মিয়ানমার ভৌগোলিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত। দেশটি মূলত ভারতীয়, ইউরেশীয়, সুন্দা এবং বার্মা—এই চারটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই চার প্লেটের সংযোগস্থলে থাকায় এখানে প্রতিনিয়ত ভূগর্ভস্থ সক্রিয় প্রক্রিয়া সচল থাকে। ফলে দেশটির দীর্ঘ উপকূলরেখা বরাবর ম
৫ ঘণ্টা আগে
ইউক্রেন ও যুক্তরাষ্ট্র পিএসি-৩ প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর উৎপাদনের লাইসেন্স নিয়ে একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ক্ষেপণাস্ত্রগুলোর গুরুত্বপূর্ণ সরবরাহ আগামী কয়েক দিনের মধ্যে ইউক্রেনে পৌঁছাবে।
১৬ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের ‘আসক্তিকর নকশা’ (অ্যাডিক্টিভ ডিজাইন) ব্যবহারকারীদের, বিশেষ করে শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে বলে অভিযোগ তুলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ অভিযোগে মেটার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্রও জারি করেছে ইইউয়ের নির্বাহী সংস্থা ইউরোপী
১৮ ঘণ্টা আগে