প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর উৎপাদন নিয়ে ওয়াশিংটন-কিয়েভ ‘রাজনৈতিক সমঝোতা’

ডেস্ক, রাজনীতি ডটকম
ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: দ্য গার্ডিয়ান

ইউক্রেন ও যুক্তরাষ্ট্র পিএসি-৩ প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর উৎপাদনের লাইসেন্স নিয়ে একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ক্ষেপণাস্ত্রগুলোর গুরুত্বপূর্ণ সরবরাহ আগামী কয়েক দিনের মধ্যে ইউক্রেনে পৌঁছাবে।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, প্যাট্রিয়ট যুক্তরাষ্ট্রে নির্মিত এক ধরনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। এর পিএসি-৩ ইন্টারসেপ্টর পশ্চিমা অস্ত্রগুলোর মধ্যে এমন কয়েকটির একটি, যা রাশিয়া ইউক্রেনের শহরগুলোতে ক্রমবর্ধমানভাবে নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম।

তুরস্কে ন্যাটো সম্মেলন ও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি দুই দেশের মধ্যে ‘রাজনৈতিক সমঝোতা’ন কথা তুলে ধরেন। বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ‘ড্রোন চুক্তি’ বা যৌথ ড্রোন উৎপাদন নিয়েও আলোচনা এগোচ্ছে।

ইউরোপীয় মিত্রদের সঙ্গে আলাদা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পরিকল্পনা

জেলেনস্কি বলেন, ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের সঙ্গে একটি পৃথক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা উন্নয়নের আলোচনা চলবে এবং এ বিষয়ে শিগগিরই ফ্রান্সে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। তিনি বলেন, ‘এটি ব্যালিস্টিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ব্যবহারের জন্য, প্যাট্রিয়টের মতো, তবে আরও ব্যাপকভাবে উৎপাদনযোগ্য এবং তুলনামূলকভাবে সস্তা একটি ব্যবস্থা।’

তবে ইউক্রেনের এক শীর্ষ কর্মকর্তা সতর্ক করে বলেছেন, দেশে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু হতে এক বছর বা তার বেশি সময় লাগতে পারে।

ক্রেমলিন বলেছে, এই লাইসেন্স চুক্তি ওয়াশিংটনের ‘দ্বিধাগ্রস্ত অবস্থানে’র প্রতিফলন। তবে একই সঙ্গে তারা জানিয়েছে, যুদ্ধ অবসানে শান্তি চুক্তির উদ্যোগে ট্রাম্পের প্রচেষ্টাকে তারা মূল্যায়ন করে।

কিয়েভ অঞ্চলে গোলাবারুদের গুদামে হামলা

জেলেনস্কি বৃহস্পতিবার বলেন, চলতি সপ্তাহে কিয়েভ অঞ্চলে রাশিয়ার হামলায় একটি গোলাবারুদের গুদাম লক্ষ্যবস্তু হয়েছিল এবং এ ঘটনায় একটি ফৌজদারি তদন্ত শুরু হয়েছে।

কিয়েভের পশ্চিম উপকণ্ঠের ছোট শহর ভিশনেভেতে ৬ জুলাই রুশ হামলায় গুদামটিতে আঘাত লাগে এবং বড় ধরনের দ্বিতীয় দফা বিস্ফোরণ ঘটে। ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, ওই হামলায় ১০ জন নিহত হন এবং শত শত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়।

রাশিয়ার হামলায় সামরিক লক্ষ্যবস্তুর ক্ষয়ক্ষতি নিয়ে ইউক্রেনীয় কর্মকর্তারা সাধারণত খুব কম তথ্য প্রকাশ করেন।

জুনে বেসামরিক হতাহতের সংখ্যা সর্বোচ্চ

বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এক শীর্ষ ইউক্রেনীয় কর্মকর্তা বলেন, জুন মাসে রাশিয়ার হামলায় ইউক্রেনে অন্তত ২৬৫ জন বেসামরিক নাগরিক নিহত এবং এক হাজার ৮১৬ জন আহত হয়েছেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর প্রথম কয়েক মাসের পর এটিই সর্বোচ্চ সম্মিলিত হতাহতের সংখ্যা।

জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক প্রধান রোজমেরি ডিকার্লো বলেন, মে মাসে বেসামরিক নিহত ও আহতের সংখ্যা ২০২২ সালের এপ্রিলের পর সর্বোচ্চ ছিল। তবে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) তথ্য অনুযায়ী, জুনে হতাহতের সংখ্যা আরও বেশি ছিল এবং জুলাইতেও তা বাড়তে পারে।

ওএইচসিএইচআরের যাচাই করা তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনে অন্তত ১৬ হাজার ৪০২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশু রয়েছে ৮০২টি। এ ছাড়া আহত হয়েছেন ৪৮ হাজার ৪২৮ জন, যাদের মধ্যে দুই হাজার ৯৪৮টি শিশু।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে রাশিয়ার ভেতরে ২৫০ জন বেসামরিক নাগরিক নিহত এবং এক হাজার ৫৯৬ জন আহত হয়েছেন। তবে জাতিসংঘ এসব তথ্য যাচাই করতে পারেনি বলে ডিকার্লো জানান।

লভিভে সেনা নিয়োগের গাড়ি উলটে দেওয়ার ঘটনায় তদন্ত

বৃহস্পতিবার ইউক্রেন একটি ফৌজদারি তদন্ত শুরু করেছে। এর এক দিন আগে পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে জনতা একটি সেনা নিয়োগকারী বাহিনীর গাড়ি ঘিরে ফেলে এবং পরে সেটি উল্টে দেয়। ঘটনাটি নিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কিসহ শীর্ষ ইউক্রেনীয় কর্মকর্তারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। জেলেনস্কি একে ‘খুব খারাপ একটি ঘটনা’ বলে মন্তব্য করেন।

২০২২ সালে রাশিয়ার আগ্রাসনের পর থেকে ইউক্রেনে নাগরিকদের সঙ্গে সেনা নিয়োগকারী পুলিশের সংঘর্ষের ঘটনা ধারাবাহিকভাবে বেড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছর এ ধরনের শতাধিক ঘটনা ঘটেছে।

কর্তৃপক্ষের ভাষ্য, সামরিক দায়িত্ব এড়িয়ে যাওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে ড্রাফট সেন্টারে নেওয়ার পর এই উত্তেজনা ছড়ায়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বুধবার রাতে লভিভে জনতা একটি গাড়ি ঘিরে ধরে ‘লজ্জা’ বলে স্লোগান দিচ্ছে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করছে। পরিস্থিতি শান্ত করতে আসা এক পুলিশ কর্মকর্তাকেও পরে হামলার শিকার হতে হয়েছে বলে প্রসিকিউটররা জানিয়েছেন।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement