ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানের পরেই পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে হামলা চালানোর হুমকি দিয়েছেন ইসরাইলের সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেয়ের মাসরি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এ হুমকি দেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
আরবি ও উর্দু ভাষায় মাসরি লেখেন, ‘ইরানের অভিযান শেষ হওয়ার পর আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার চেষ্টা করতে পারি।’ তিনি আরও লেখেন, ‘পাকিস্তান ইরান থেকে খুব দূরে নয়। এটুকু বুঝলেই যথেষ্ট।’
মাসরি বর্তমানে কোনো সরকারি পদে নেই, তবে তিনি লেবার পার্টির শীর্ষ নেতৃত্বের অংশ হওয়ায় ইসরাইলি রাজনৈতিক ও কৌশলগত মহলে তার প্রভাব রয়েছে।
মাসরির এই পোস্টের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে পাকিস্তানের পক্ষে একজোট হয়ে মাসরির মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন।
পাকিস্তান স্ট্র্যাটেজিক ফোরামের এক্স অ্যাকাউন্ট থেকে এক ব্যঙ্গাত্মক পোস্টে বলা হয়েছে: ‘এরকম কোনো পরিকল্পনার আগে ক্যাপ্টেন লুটজের সঙ্গে পরামর্শ করে নিও, উনি অবশ্যই স্ট্রাটেজি ঠিক করতে সাহায্য করবেন -পাকিস্তান’। আরেকজন ব্যবহারকারী উসমান ঘানি লিখেছেন: ‘হা হা! যখন আমাদের পারমাণবিক অস্ত্র ছিল না তখনো তোমরা মিশন ফ্যান্টম ফ্লাইট চালাতে সাহস করোনি, আর এখন আছে, তাই স্বপ্নই দেখে যাও!’
গত সোমবার পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইসরাইলকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, ইসরাইলের উদ্দেশে আমাদের বার্তা স্পষ্ট: পাকিস্তানের দিকে চোখ তুলে তাকাবেন না।’

বাংলাদেশে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে অগ্রগতি এবং চীনের কাছ থেকে জে-১০সি যুদ্ধবিমান কেনার আলোচনার দিকে ভারত ‘নিবিড়ভাবে নজর’ রাখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখাপাত্র রণধীর জয়সওয়াল।
১৫ ঘণ্টা আগে
জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে আরও ঘন ঘন ও তীব্র তাপপ্রবাহের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই এখন বড় প্রশ্ন— মানুষের শরীর কি এই পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে?
১৭ ঘণ্টা আগে
নিহত পাইলট যে বিমানে ছিলেন, সেটি পিটি এএমএ নামে একটি বিমান সংস্থার মালিকানাধীন। প্রতিষ্ঠানটি পাপুয়ার দুর্গম এলাকায় খাদ্য, জ্বালানি ও ডাক পরিবহন সেবা দিয়ে থাকে।
১৮ ঘণ্টা আগে
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাত দিনব্যাপী দাফনের আনুষ্ঠানিকতা আজ শুক্রবার শুরু হয়েছে। লাখ লাখ শোকাহত মানুষ এতে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। ইরান ও ইরাকের বিভিন্ন শহরে ধর্মীয় আনুষ্ঠানিকতা, শোকসভা ও শোকমিছিলের আয়োজন করা হয়েছে।
১৮ ঘণ্টা আগে