ডেস্ক, রাজনীতি ডটকম

গত সপ্তাহে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর, লেবাননজুড়ে বৃহত্তম বিমান হামলা চালিয়েছে ইসরাইল। সোমবার এ হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় হারিস গ্রামে ইসরাইলি বিমান হামলায় পাঁচজন নিহত এবং দুজন আহত হয়েছে এবং তাল্লোসা গ্রামে আরেকটি বিমান হামলায় চারজন নিহত এবং দুজন আহত হয়েছেন।
এতে বলা হয়েছে, গত বুধবার ৬০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হিজবুল্লাহ প্রথমবারের মতো ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে নিক্ষেপ করে। এর জেরে বিমান হামলার জবাব দিল ইসরাইল।
হিজবুল্লাহ লেবাননের শেবা ফার্মস নামে পরিচিত একটি বিতর্কিত ইসরাইল-নিয়ন্ত্রিত অঞ্চল মাউন্ট ডোভের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রতিক্রিয়ায়, ইসরাইলের সেনাবাহিনী লেবাননের জুড়ে হিজবুল্লাহ যোদ্ধা, অবকাঠামো এবং রকেট লঞ্চারগুলোর বিরুদ্ধে সোমবার গভীর রাতে একের পর এক বিমান হামলা চালায়।
হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, এটি ইসরাইলের বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পরে প্রতিরক্ষামূলক এবং সতর্কতামূলক প্রতিক্রিয়া হিসাবে গুলি চালিয়েছে তারা। তাদের অভিযোগ, যুদ্ধবিরতি পর্যবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত মধ্যস্থতাকারীরা ইসরাইলের বিরুদ্ধে আসা অভিযোগ খতিয়ে দেখতে ব্যর্থ হয়েছে।

ওমানের লিমাহ উপকূলের কাছে একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে দক্ষিণমুখী ওই ট্যাংকারটিতে আগুন ধরে যায় বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।
৬ ঘণ্টা আগে
ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পূর্বসতর্কবার্তাকে সত্য প্রমাণিত করে রুশ বাহিনী রাতভর প্রায় ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এই ধ্বংসযজ্ঞ চালায়। একদিকে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে, ইউক্রেন যুদ্ধের সমাধান ‘মানুষের ভাবনার চেয়েও কাছাকাছি’, ঠিক তখনই মস্কোর এই রেকর্ড
৬ ঘণ্টা আগে
প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকার বেসামরিক প্রশাসনের দায়িত্ব পালন করে আসা নিজেদের সরকারি কাঠামো বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে উপত্যকাটির বেসামরিক প্রশাসনের দায়িত্ব প্রস্তাবিত টেকনোক্র্যাট কমিটির হাতে তুলে দেওয়ার পথ আরও সুগম হলো।
১৯ ঘণ্টা আগে
মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের ১৭টি টাউনশিপের (শহর) মধ্যে ১৪টির নিয়ন্ত্রণে থাকা জাতিগত সশস্ত্র সংগঠন আরাকান আর্মি (এএ) কয়েকটি শহরের নাম পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে। আজ সোমবার দেশটির সংবাদমাধ্যম দ্য ইরাবদির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২১ ঘণ্টা আগে