ডেস্ক, রাজনীতি ডটকম

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণের ঘটনায় শিশুসহ ১৪৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। বুধবার (১৬ অক্টোবর) দেশটির রাজধানী আবুজা থেকে প্রায় ৫৩০ কিলোমিটার উত্তরে জিগাওয়া রাজ্যের মাজিয়া শহরে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি জ্বালানি তেলের ট্যাংকার বিস্ফোরণে শিশুসহ ১৪৭ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে।
দেশটির পুলিশের মুখপাত্র লাওয়ান শিসু অ্যাডাম বলেছেন, রাতের বেলায় জিগাওয়া প্রদেশের মাজিয়া শহরের এক্সপ্রেসওয়েতে একটি জ্বালানিবাহী ট্যাংকার উল্টে যায়। ওই সময় আশপাশের অনেকে উল্টে যাওয়া ট্যাংকারটি থেকে জ্বালানি তেল সংগ্রহ করতে আসেন। কেউ কেউ গাড়ি নিয়ে আসেন। হঠাৎ করে ট্যাংকারটি বিস্ফোরিত হয়ে হতাহতের ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ট্যাংকারটিতে আগুন জ্বলছে। ঘটনাস্থলে মরদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। জিগাওয়া প্রদেশের জরুরি ব্যবস্থাপনা সংস্থার প্রধান হারুনা মাইরিগা বলেন, ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১৪৭ জন নিহত হয়েছেন। দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনইএমএ) একই পরিসংখ্যান দিয়েছে।
গত মাসে নাইজেরিয়ার নাইজার রাজ্যে একটি জ্বালানি ট্যাংকারের সঙ্গে ট্রাকের সংঘর্ষের পর বিস্ফোরণে কমপক্ষে ৪৮ জন নিহত হন। নাইজেরিয়ার বেশিরভাগ প্রধান সড়কে প্রায়ই প্রাণঘাতী ট্রাক দুর্ঘটনা ঘটে থাকে।

পর্যটকদের ভ্রমণ আরও সহজ করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করেছে সৌদি আরব। এই ব্যবস্থায় একই প্রক্রিয়ায় বিমান টিকিট, হোটেল বুকিং ও পর্যটন ভিসার আবেদন করা যাবে। চাইলে একই প্যাকেজে বিভিন্ন পর্যটন কার্যক্রম, অভিজ্ঞতা ও অনুষ্ঠানের টিকিটও যুক্ত করা যাবে।
১৬ ঘণ্টা আগে
দুই দিনের এই সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোটভুক্ত দেশগুলোর ওপর প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ আরও জোরদার করেছেন। ট্রাম্পের এ চাপের প্রেক্ষাপটে ইউরোপের বিভিন্ন দেশ সম্মেলনে কয়েক বিলিয়ন ডলারের নতুন সামরিক চুক্তি ঘোষণার প্রস্তুতি নিয়েছে।
১৮ ঘণ্টা আগে
আগুন নিয়ন্ত্রণে শত শত দমকলকর্মী, অগ্নিনির্বাপণ বিমান ও হেলিকপ্টার মোতায়েন করা হলেও প্রবল বাতাস এবং আবারও তাপমাত্রা বাড়ার আশঙ্কায় পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা।
১৯ ঘণ্টা আগে
তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, আকাশ থেকে তোলা ছবিতে কোমে খামেনির বিদায় ও জানাজার অনুষ্ঠানে লাখ লাখ মানুষের উপস্থিতি দেখা গেছে। শোকযাত্রায় ইরানের পাশাপাশি তুরস্ক, ইরাক, পাকিস্তান ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশ থেকে আসা মুসলিম প্রতিনিধিদলও অংশ নেয়।
২১ ঘণ্টা আগে