ডেস্ক, রাজনীতি ডটকম

চীনের পার্বত্য প্রদেশ ইউনানে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে মোট ১৮টি পরিবারের বাড়িঘর ও অন্তত ৪৭ জন মানুষ চাপা পড়েছে। ঘটনার পর বিপদের আশঙ্কায় স্থানীয় ২ শতাধিক লোককে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সময় আজ সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ভোর ৫টা ৫১ মিনিটের দিকে ইউনানের ঝাওতং জেলার শেনশং কাউন্টিতে একটি এলাকায় এই ভূমিধসের ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয় ২ শতাধিক লোকজনকে সরিয়ে নেওয়া হয়। ঘটনাস্থলের আশপাশে চীনের চার ধাপের দুর্যোগ ত্রাণ সতর্কবার্তার মধ্যে তৃতীয় ধাপের সতর্কবার্তা জারি করা হয়েছে।
চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অন্তত ২ শতাধিক উদ্ধারকর্মী ৩৩টি অগ্নিনির্বাপক বাহিনীর ট্রাক, ১০ টি লোডার এবং অন্যান্য সরঞ্জাম ঘটনাস্থলে পাঠানো হয়েছে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম চালানোর জন্য।
এর আগে, গত সপ্তাহেই চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াংয়ে একটি পর্যটন এলাকায় ব্যাপক তুষারধসের ঘটনা ঘটে। এর ফলে দ্রুত পরিবর্তনশীল আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হওয়ায় প্রায় ১ হাজার পর্যটক আটকা পড়ে।
জিনজিয়াংয়ের যে এলাকায় বা গ্রামে ঘটনাটি ঘটে, তার নাম হেমু। গ্রামটি কাজাখস্তান, রাশিয়া ও মঙ্গোলিয়া সীমান্তের বেশ কাছে। আশঙ্কা করা হচ্ছিল, তুষারধসের কারণে সড়কযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আরও কয়েক দিন পর্যটকদের ওই গ্রামে আটকে থাকতে হতে পারে। তবে বেশ কয়েকটি স্থানে আটকে থাকা পর্যটকদের হেলিকপ্টারের সহায়তায় সরিয়ে নেওয়া হয়।

বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক অংশীদার সিবিএস নিউজকে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা বলেছেন, কট্টরপন্থিদের একটি 'পথভ্রষ্ট' গোষ্ঠী বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়ে আলোচনাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করছিল বলে তেহরান জানিয়েছে।
৫ ঘণ্টা আগে
কিউবার রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা ইউনিয়ন ইলেক্ট্রিকা দে কিউবা জানিয়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় এই বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়। সরকারের পক্ষ থেকে এর সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা না দেওয়া হলেও বছরের শুরু থেকে এ নিয়ে দেশটিতে চারবার সম্পূর্ণ বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটল। ১৯৬০ থেকে ১৯৮০ সালের মধ্যবর্ত
৬ ঘণ্টা আগে
ভূমিকম্পবিদরা জানিয়েছেন, মিয়ানমার ভৌগোলিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত। দেশটি মূলত ভারতীয়, ইউরেশীয়, সুন্দা এবং বার্মা—এই চারটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই চার প্লেটের সংযোগস্থলে থাকায় এখানে প্রতিনিয়ত ভূগর্ভস্থ সক্রিয় প্রক্রিয়া সচল থাকে। ফলে দেশটির দীর্ঘ উপকূলরেখা বরাবর ম
৬ ঘণ্টা আগে
ইউক্রেন ও যুক্তরাষ্ট্র পিএসি-৩ প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর উৎপাদনের লাইসেন্স নিয়ে একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ক্ষেপণাস্ত্রগুলোর গুরুত্বপূর্ণ সরবরাহ আগামী কয়েক দিনের মধ্যে ইউক্রেনে পৌঁছাবে।
১৭ ঘণ্টা আগে