দাঙ্গায় পাপুয়া নিউ গিনিতে নিহত ১৫

ডেস্ক, রাজনীতি ডটকম
পোর্ট মোরেসবিতে দোকান ভাঙছে মানুষ। ছবি: এএফপি

পাপুয়া নিউ গিনির রাজধানী পোর্ট মোরেসবিতে বড় ধরনের দাঙ্গা ও বিশৃঙ্খলার পর বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। পুলিশের বেতন কমানোর বিষয় নিয়ে ধর্মঘট শুরু হয়। এরপরেই শত শত লোক রাস্তায় নেমে আসে এবং গাড়িতে আগুন দেওয়া থেকে শুরু করে দোকান, সুপারমার্কেট লুট করা শুরু করে। তবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পাপুয়া নিউ গিনিতে ব্যাপক লুটপাট ও অগ্নিসংযোগে ১৫ জন নিহত হয়েছে।

দাঙ্গায় রাজধানী পোর্ট মোরেসবিতে আটজন মারা গেছে এবং দেশের উত্তরে লে-তে আরো সাতজন নিহত হয়েছে বলে দেশটির পুলিশের বরাত দিয়ে এবিসি জানিয়েছে। পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, রাজধানীতে উত্তেজনা কমে গেছে। শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ‘শহরে গতকাল পুলিশ কর্মস্থলে ছিল না। তাই মানুষ লুটপাট চালিয়েছে। তবে সব মানুষ নয়, কিছু লোক আমাদের শহরের কিছু অংশে এই লুটপাট চালিয়েছে।’

দেশটিতে পুলিশ এবং অন্যান্য সরকারি কর্মচারীদের বেতন ৫০ শতাংশে কমিয়ে আনা হয়েছে, এমন খবরে স্থানীয় সময় বুধবার সংসদের বাইরে বিক্ষোভ শুরু হয়।

এ বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী জেমস মারাপে বলেছেন, কম্পিউটারের ত্রুটির কারণে সরকারি কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত ১০০ ডলার কেটে নেওয়া হয়েছে এবং বিক্ষোভকারীরা কর বাড়ানোর যে অভিযোগ করেছে, তা মূলত করা হচ্ছে না।

মারাপে একটি সাক্ষাত্কারে বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ভুল তথ্য ঘুড়ে বেড়াচ্ছে এবং রাস্তায় পুলিশ না থাকায় অনেকে সুযোগ নিয়েছে।’ তিনি আবারো জানান, ‘আমরা কর বাড়াচ্ছি না।’

একটি টিভি ফুটেজে শহরজুড়ে বিশাল জনসমাগম ও লুটপাটের চিত্র দেখা যায়। অ্যাম্বুলেন্সের কর্মকর্তারা বলেছেন, তারা বেশ কয়েকজন আহত ব্যক্তিকে উদ্ধার করেছে।

পোর্ট মোরেসবিতে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস বলেছে, পুলিশ কাজে ফিরেছে, তবে উত্তেজনা রয়ে গেছে। তারা এক বিবৃতিতে বলেছে, দেশের আরো বেশ কয়েকটি এলাকায় সহিংসতার খবর শোনা গেছে। তাদের কম্পাউন্ডের কাছে গোলাগুলির কথা জানিয়েছে। এছাড়া বড় একটি শপিং সেন্টারেও আগুন দেওয়া হয়েছিল। তবে গতকাল বুধবার রাত থেকে বেশিরভাগ সহিংসতা কমে আসে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের

ইতিমধ্যেই মার্কিন সামরিক বাহিনীকে এক বছরের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। ইরানের সব এলাকাকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন ও ধ্বংস করতে মার্কিন বাহিনী প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম বলেও দাবি করেন তিনি।

৫ ঘণ্টা আগে

ইরানের কাছে হরমুজ প্রণালিতে হামলা বন্ধের অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্র

বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক অংশীদার সিবিএস নিউজকে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা বলেছেন, কট্টরপন্থিদের একটি 'পথভ্রষ্ট' গোষ্ঠী বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়ে আলোচনাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করছিল বলে তেহরান জানিয়েছে।

৬ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের তেল অবরোধে কিউবাজুড়ে তীব্র লোডশেডিং, অন্ধকারে পুরো দেশ

কিউবার রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা ইউনিয়ন ইলেক্ট্রিকা দে কিউবা জানিয়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় এই বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়। সরকারের পক্ষ থেকে এর সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা না দেওয়া হলেও বছরের শুরু থেকে এ নিয়ে দেশটিতে চারবার সম্পূর্ণ বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটল। ১৯৬০ থেকে ১৯৮০ সালের মধ্যবর্ত

৭ ঘণ্টা আগে

২৪ ঘণ্টার ব্যবধানে দুই দফা ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

ভূমিকম্পবিদরা জানিয়েছেন, মিয়ানমার ভৌগোলিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত। দেশটি মূলত ভারতীয়, ইউরেশীয়, সুন্দা এবং বার্মা—এই চারটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই চার প্লেটের সংযোগস্থলে থাকায় এখানে প্রতিনিয়ত ভূগর্ভস্থ সক্রিয় প্রক্রিয়া সচল থাকে। ফলে দেশটির দীর্ঘ উপকূলরেখা বরাবর ম

৮ ঘণ্টা আগে