ডেস্ক, রাজনীতি ডটকম

পূর্ব চীনের বড় শহর ওয়েনঝৌয়ে শক্তিশালী টাইফুন ‘বাভি’ আঘাত হানার আশঙ্কায় ১৮ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে টাইফুনটি জাপানের দক্ষিণাঞ্চলের সাকিশিমা দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি ও তীব্র ঝোড়ো হাওয়া বয়ে আনে এবং উত্তর তাইওয়ানের কাছ দিয়ে অতিক্রম করে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, শনিবার (১১ জুলাই) উত্তর-পশ্চিম দিকে অপেক্ষাকৃত শীতল সমুদ্রের ওপর দিয়ে অগ্রসর হওয়ার সময় ‘বাভি’র গতি কমেছে এবং শক্তিও কিছুটা হ্রাস পেয়েছে। তবে আবহাওয়াবিদদের মতে, এর বিশাল বৃষ্টিবলয়ে যে বিপুল পরিমাণ আর্দ্রতা রয়েছে, সেটিই এখন সবচেয়ে বড় ঝুঁকি। বৃষ্টিবলয়টির বিস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত প্রায় ফ্রান্সের সমান।
চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, শনিবার গ্রিনিচ সময় সকাল ৮টা ৮ মিনিটে ‘বাভি’র বাতাসের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ১৪৪ কিলোমিটার (৯০ মাইল)। স্যাফির-সিম্পসন হারিকেন বায়ু স্কেলে এটি ক্যাটাগরি-১ টাইফুনের সমতুল্য। তখন এটি পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের ওয়েনলিং শহরের প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল।
পূর্বাভাস অনুযায়ী, প্রায় এক কোটি মানুষের শহর ওয়েনঝৌতে রোববার ভোরের দিকে টাইফুনটি আঘাত হানতে পারে।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ওয়েনঝৌ অবস্থিত ঝেজিয়াং প্রদেশে ১৭ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া সংলগ্ন ফুজিয়ান প্রদেশ থেকেও এক লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
ওয়েনঝৌর ৫০ বছর বয়সী বাসিন্দা হুয়াং শিংহুয়ান টাইফুনের আগে বন্ধ হওয়ার আগমুহূর্তে একটি ঐতিহ্যবাহী কাঁচাবাজারে কেনাকাটা করছিলেন। তিনি বলেন, “একটু দুশ্চিন্তা হচ্ছে, তবে আমার মনে হয় সব ঠিক থাকবে। এর আগেও আমরা টাইফুনের মুখোমুখি হয়েছি। এবারও পরিস্থিতি সামলে উঠতে পারব।”
তিনি জানান, তার পরিবার দুই থেকে তিন দিনের জন্য প্রয়োজনীয় পানির মজুত করেছে। তবে তিনি বলেন, “এখন প্রয়োজনীয় সরবরাহের যথেষ্ট ব্যবস্থা রয়েছে। তাই আতঙ্কিত হওয়ার বা অতিরিক্ত খাবার কিংবা অন্য কোনো জিনিস মজুত করার প্রয়োজন নেই।”
এদিকে, জাপান ও তাইওয়ানে এখন পর্যন্ত টাইফুনের কারণে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে ফিলিপাইনে ‘বাভি’র প্রভাবে শক্তিশালী হয়ে ওঠা দক্ষিণ-পশ্চিম মৌসুমি বৃষ্টিতে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে।
তাইওয়ানের অগ্নিনির্বাপণ বিভাগ জানিয়েছে, সেখানে ৮৭ জন আহত হয়েছেন। তাদের বেশির ভাগই মোটরসাইকেল বা সাইকেল থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন। এছাড়া কেউ পড়ে গিয়ে বা বিভিন্ন বস্তু আঘাত করায় আহত হয়েছেন।
‘বাভি’র সবচেয়ে বড় আঘাত এড়িয়েছে তাইওয়ান
‘বাভি’ উত্তর দিক দিয়ে এগিয়ে আসার সময় তাইওয়ান সরকার মূলত পার্বত্য এলাকা থেকে ১৪ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেয়। টাইফুনের কারণে পুরো দ্বীপজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।
যদিও এই শক্তিশালী টাইফুনটি তাইওয়ানে সরাসরি আঘাত হানেনি, তবুও কিছু এলাকায় প্রায় এক মিটার (তিন ফুট) পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস থাকায় প্রাণহানি এড়াতে সরকার আগাম সতর্কতা গ্রহণ করে।
সরিয়ে নেওয়া বেশির ভাগ মানুষ ছিলেন উত্তর ও পূর্বাঞ্চলের বাসিন্দা। টাইফুনের কারণে ৯২০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়। এতে রাজধানী তাইপের বাইরে অবস্থিত তাইওয়ানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর তাওইউয়ান কার্যত বন্ধ হয়ে যায়। একই সঙ্গে ২৮২টি অভ্যন্তরীণ ফ্লাইটও বাতিল করা হয়।
শনিবার তাইওয়ানের প্রায় সব শহর ও কাউন্টিতে ‘টাইফুন হলিডে’ ঘোষণা করা হয়। ফলে সপ্তাহান্তে খোলা থাকতে পারত এমন অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ রাখা হয়। তবে রাজধানী তাইপেতে কিছু রেস্তোরাঁ ও সুবিধাজনক পণ্যের দোকান (কনভিনিয়েন্স স্টোর) খোলা ছিল।
দেশটির উত্তর-দক্ষিণ উচ্চগতির রেললাইনও চালু ছিল, যদিও সীমিত সংখ্যক ট্রেন চলাচল করেছে। তাইপের কেন্দ্রীয় এলাকায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টির মধ্যেও কিছু মানুষকে রাস্তায় চলাফেরা করতে দেখা গেছে।
৬৮ বছর বয়সী ইয়ে মাও-শিয়ুং সকালে নিজের কুকুর নিয়ে হাঁটতে বের হয়েছিলেন। তিনি বলেন, “সব ঠিক আছে, পরিস্থিতি তেমন গুরুতর নয়। শুধু বাতাসটা একটু বেশি বইছে।”
তবে তাইপের পার্বত্য এলাকার পাদদেশে অবস্থিত বেইতো জেলায় ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগের দমকা হাওয়ায় গাছ উপড়ে যায় এবং নদীর পানি ফুলে ওঠে।
অন্যদিকে চীনের ওয়েনঝৌতে ষাটোর্ধ্ব চেন চিউছিন টানা বৃষ্টির মধ্যেই তার বাবা-মায়ের বাড়িতে যাচ্ছিলেন, যাতে টাইফুনের আগে তাদের প্রয়োজনীয় প্রস্তুতিতে সাহায্য করতে পারেন। তবে সরকারের প্রস্তুতির কারণে তিনি খুব বেশি উদ্বিগ্ন নন বলে জানান।
তিনি বলেন, “আমার মায়ের বারান্দায় রাখা ফুলের টবগুলো নিয়ে চিন্তা হচ্ছিল। তাই সেগুলো ঘরের ভেতরে সরিয়ে রাখতে যাচ্ছি। আমার বাবা-মা দুজনই বয়স্ক এবং বাড়িতে একা থাকেন। তাই আমি নিশ্চিন্ত থাকতে পারছিলাম না।”

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।
১ দিন আগে
রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।
১ দিন আগে
মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।
১ দিন আগে
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্
১ দিন আগে