ডেস্ক, রাজনীতি ডটকম

টহলের জন্য নিজেদের যুদ্ধজাহাজ (ডেস্ট্রয়ার) ইউএসএস জন ফিন তাইওয়ান প্রণালীতে পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। বুধবার (২৪ জানুয়ারি) যুদ্ধজাহাজটি প্রণালীতে পৌঁছেছে।
দেশটির নৌবাহিনী এ প্রসঙ্গে এক বিবৃতিতে বলেছে, ‘সমুদ্রে প্রতিটি জাতির জাহাজ ও নৌযান চলাচলের স্বাধীনতা রক্ষা প্রতি যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো জাতি যদি এ ইস্যুতে অপর কোনো জাতিকে বাধা দেয় বা ভয় দেখায়— তাহল তা কখনও যুক্তরাষ্ট্র মেনে নেবে না। এই প্রতিশ্রুতির অংশ হিসেবে ইউএস জন ফিন ডেস্ট্রয়ারটি পাঠানো হয়েছে।’
তাইওয়ান প্রণালীর একপাশে চীন, অপর পাশে স্বায়ত্বশাসিত দ্বীপভূখণ্ড তাইওয়ান। এই দ্বীপ ভূখণ্ডটি নিজেদের স্বাধীন দাবি করলেও চীন বরাবরই তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে বিবেচনা করে আসছে।
এ ইস্যুতে ৭ দশক ধরে টানাপোড়েন চলছে বেইজিং এবং তাইপের মধ্যে। তবে গত চার বছরে তা আরও তীব্র হয়েছে। এই সময়সীমায় প্রায় নিয়মিতই তাইওয়ানের জল ও আকাশসীমায় যুদ্ধজাহাজ-যুদ্ধবিমান পাঠিয়েছে বেইজিং। গত সপ্তাহেও ‘জয়েন্ট কমব্যাট রেডিনেস পেট্রোল’ মহড়ার সময় তাইওয়ানের আকাশসীমা-জলসীমায় অনুপ্রবেশ করেছে চীনা যুদ্ধবিমান-যুদ্ধজাহাজ।
এই নিয়ে বেইজিং-তাইপের মধ্যে নতুন উত্তেজনা দানা বেঁধে ওঠার আগেই সেখানে যুদ্ধজাহাজ পাঠাল যুক্তরাষ্ট্র।
প্রসঙ্গত, তাইওয়ান নিজেকে স্বাধীন ভূখণ্ড বলে দাবি করলেও বিশ্বের অধিকাংশ দেশ সেই স্বাধীনতাকে স্বীকৃতি দেয়নি। যুক্তরাষ্ট্র নিজেও ‘এক চীন’ নীতির সমর্থক। তবে চীন এবং তাইওয়ানের দ্বন্দ্বে যুক্তরাষ্ট্র সাধারণত তাইওয়ানের পক্ষ নেয়। ১৯৬০ সালের এক চুক্তির আওতায় এই দ্বিপভূখণ্ডকে নিয়মিত সমরাস্ত্রও সরবরাহ করে যুক্তরাষ্ট্র।
এদিকে যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপে স্বাভাবিকভাবেই অসন্তুষ্ট হয়েছে চীন। বুধবার মার্কিন নৌবাহিনী বিবৃতি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে চীনের সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মি পাল্টা এক বিবৃতিতে জানিয়েছে, ‘সম্প্রতি বিশ্বের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে একের পর এক উসকানিমূলক পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র।’ সূত্র : রয়টার্স

কিউবার রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা ইউনিয়ন ইলেক্ট্রিকা দে কিউবা জানিয়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় এই বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়। সরকারের পক্ষ থেকে এর সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা না দেওয়া হলেও বছরের শুরু থেকে এ নিয়ে দেশটিতে চারবার সম্পূর্ণ বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটল। ১৯৬০ থেকে ১৯৮০ সালের মধ্যবর্ত
৫ ঘণ্টা আগে
ভূমিকম্পবিদরা জানিয়েছেন, মিয়ানমার ভৌগোলিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত। দেশটি মূলত ভারতীয়, ইউরেশীয়, সুন্দা এবং বার্মা—এই চারটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই চার প্লেটের সংযোগস্থলে থাকায় এখানে প্রতিনিয়ত ভূগর্ভস্থ সক্রিয় প্রক্রিয়া সচল থাকে। ফলে দেশটির দীর্ঘ উপকূলরেখা বরাবর ম
৫ ঘণ্টা আগে
ইউক্রেন ও যুক্তরাষ্ট্র পিএসি-৩ প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর উৎপাদনের লাইসেন্স নিয়ে একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ক্ষেপণাস্ত্রগুলোর গুরুত্বপূর্ণ সরবরাহ আগামী কয়েক দিনের মধ্যে ইউক্রেনে পৌঁছাবে।
১৬ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের ‘আসক্তিকর নকশা’ (অ্যাডিক্টিভ ডিজাইন) ব্যবহারকারীদের, বিশেষ করে শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে বলে অভিযোগ তুলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ অভিযোগে মেটার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্রও জারি করেছে ইইউয়ের নির্বাহী সংস্থা ইউরোপী
১৮ ঘণ্টা আগে