ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় ৭২ ফিলিস্তিনি নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম
রোববারের পর মঙ্গলবারের হামলায় ফের ২৭ জন নিহত হয়েছেন গাজার একটি ত্রাণকেন্দ্রে। ছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজায় বুধবার (১৯ জুন) থেকে ইসরাইলি হামলায় আরও ৭২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে ২৯ জন ত্রাণ সংগ্রহের জন্য অপেক্ষার সময় নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

চিকিৎসা সূত্র আলজাজিরাকে জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রতিদিনই ত্রাণপ্রার্থী ফিলিস্তিনিদের হত্যার ঘটনা ঘটছে। সর্বশেষ ঘটনাটি বুধবার ভোরে মধ্য গাজার নেটজারিম করিডোরের কাছে সালাহ আল-দিন স্ট্রিটে ঘটে। এই হামলায় ১০০ জনেরও বেশি আহত হয়েছে বলে জানায় সূত্রটি।

সূত্রটি আরও জানিয়েছে ইসরাইলি হামলায় গাজা শহরের দক্ষিণে জেইতুন পাড়ার একটি বাড়িতে বিমান হামলায় আটজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। এছাড়া গাজার দক্ষিণে আল-মাওয়াসি শিবিরে বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরাইলি হামলায় আরও আটজন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা সূত্র।

চিকিৎসকদের বরাত দিয়ে সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, মধ্য গাজার মাগাজি শিবিরে আরেকটি হামলা হয়েছে। ওয়াফা জানিয়েছে, এই হামলায় একই পরিবারের স্বামী, স্ত্রী এবং শিশুসহ ১০ জন নিহত হয়েছেন।

এদিকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামসা উপত্যকাটিতে ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে। পাশাপাশি বিতর্কিত মার্কিন এবং ইসরাইল-সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত বিতরণ পয়েন্টগুলোতে ত্রাণপ্রার্থীদের লক্ষ্যবস্তু করারও নিন্দা জানিয়েছে প্রতিরোধ গোষ্ঠী হামাস।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, শক্তি ও প্রতিরোধের বার্তা ইরানের

ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে টানা ৩৬ বছর দায়িত্ব পালন করা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনকে ঘিরে রাজধানী তেহরানে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। এই আয়োজনকে শুধু একজন নেতার বিদায় নয়, বরং জাতীয় শক্তি, প্রতিরোধ এবং সামাজিক সংহতির প্রতীক হিসেবে তুলে ধরতে চাইছে ইরান।

১৪ ঘণ্টা আগে

বাংলাদেশের তিস্তা প্রকল্প ও চীনা যুদ্ধবিমান কেনায় ‘নিবিড় নজর’ ভারতের

বাংলাদেশে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে অগ্রগতি এবং চীনের কাছ থেকে জে-১০সি যুদ্ধবিমান কেনার আলোচনার দিকে ভারত ‘নিবিড়ভাবে নজর’ রাখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখাপাত্র রণধীর জয়সওয়াল।

১৬ ঘণ্টা আগে

তাপপ্রবাহের সঙ্গে কতটা অভিযোজন করতে পারবে মানুষ— কী বলছেন বিজ্ঞানীরা

জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে আরও ঘন ঘন ও তীব্র তাপপ্রবাহের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই এখন বড় প্রশ্ন— মানুষের শরীর কি এই পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে?

১৮ ঘণ্টা আগে

ইন্দোনেশিয়ায় বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে মার্কিন পাইলট নিহত

নিহত পাইলট যে বিমানে ছিলেন, সেটি পিটি এএমএ নামে একটি বিমান সংস্থার মালিকানাধীন। প্রতিষ্ঠানটি পাপুয়ার দুর্গম এলাকায় খাদ্য, জ্বালানি ও ডাক পরিবহন সেবা দিয়ে থাকে।

১৯ ঘণ্টা আগে