আন্তর্জাতিক সমর্থন না থাকলেও গাজা যুদ্ধ চলবে: ইসরায়েল

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৪: ২৯
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আন্তর্জাতিক চাপ সত্ত্বেও জয়ী না হওয়া পর্যন্ত তারা গাজা যুদ্ধ চালিয়ে যাবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেছেন, আন্তর্জাতিক সমর্থন থাকুক বা না থাকুক গাজায় যুদ্ধ চলবে। তিনি বলেন, বর্তমান পর্যায়ে যুদ্ধবিরতি হামাসের জন্য একটি উপহার হিসেবে পরিণত হবে। খবর বিবিসির।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স- এ পোস্ট করা একটি ভিডিওতে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ইসরায়েলকে কোনো কিছুই থামাতে পারবে না। আন্তর্জাতিক চাপ সত্ত্বে তারা পিছু হঠবে না।

দক্ষিণ ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে সৈন্যদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, বিজয় না হওয়া পর্যন্ত, হামাসকে নির্মূল না করা পর্যন্ত তারা যুদ্ধ চালিয়ে যাবে।

নেতানিয়াহু আরও বলেন, আমি এইমাত্র যুদ্ধক্ষেত্রে থাকা কমান্ডারকে যা বলেছি তা স্পষ্টভাবে বলতে চাই- আমরা শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব। এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিছুই আমাদের থামাতে পারবে না।

প্রসঙ্গত, গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব পাস হওয়ার পর ইসরায়েলের ওপর চাপ তৈরি হচ্ছে। মঙ্গলবার ইসরায়েলকে সতর্ক করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজায় নির্বিচার হামলার জন্য ইসরায়েলের প্রতি আন্তর্জাতিক সমর্থন কমতে শুরু করেছে। এর পর থেকে ইসরায়েলের মিত্রদের অনেকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ডসহ অন্যান্য মিত্রদেশ এক বিরল যৌথ বিবৃতিতে শত্রুতার অবসানের আহ্বান জানিয়েছে। পাশাপাশি দেশগুলো গাজার বেসামরিক নাগরিকদের জন্য নিরাপদ এলাকা কমে যাওয়া নিয়ে উদ্বেগ জানিয়েছে।

গাজায় যুদ্ধবিরতি চেয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে মঙ্গলবার উত্থাপিত প্রস্তাবের পক্ষে ১৯৩ সদস্যের মধ্যে ১৫৩ দেশ ভোট দেয়। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও অন্য আটটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। সমর্থন অব্যাহত রাখলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দুই মাসের বেশি সময় আগে এই যুদ্ধ শুরু হওয়ার পর এবারই প্রথম প্রকাশ্যে ইসরায়েলের সমালোচনা করেছেন।

Test Purpose

গাজায় যুদ্ধবিরতি চেয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে মঙ্গলবার উত্থাপিত প্রস্তাবের পক্ষে ১৯৩ সদস্যের মধ্যে ১৫৩ দেশ ভোট দেয়।
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ট্রাম্পের শান্তি উদ্যোগ, পুতিন হাঁটছেন উলেটো পথে

গত সপ্তাহে ট্রাম্প আলাদাভাবে পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন। পরে বুধবার ন্যাটো সম্মেলনে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে জেলেনস্কি জানান, সেখানে ‘শান্তিকে আরও কাছে নিয়ে আসার বিভিন্ন ধারণা’ নিয়ে আলোচনা হয়েছে।

৫ ঘণ্টা আগে

হরমুজে ফি বসানোর আলোচনা ইউরোপে, মালাক্কা মডেল চায় ওমান

হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র যখন ইরানকে অবস্থান স্পষ্ট করার জন্য চাপ দিচ্ছে, ঠিক তখনই এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলের জন্য ফি আরোপের আলোচনা শুরু করেছে ইউরোপ। একই সময়ে ওমানও মালাক্কা প্রণালির নীতিমালা অনুসরণ করে হরমুজের জন্য একটি পরিকল্পনা তৈরি করেছে, যা ব্যাখ্যা করতে তেহরানে আইন ব

৬ ঘণ্টা আগে

ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের

ইতিমধ্যেই মার্কিন সামরিক বাহিনীকে এক বছরের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। ইরানের সব এলাকাকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন ও ধ্বংস করতে মার্কিন বাহিনী প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম বলেও দাবি করেন তিনি।

৮ ঘণ্টা আগে

ইরানের কাছে হরমুজ প্রণালিতে হামলা বন্ধের অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্র

বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক অংশীদার সিবিএস নিউজকে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা বলেছেন, কট্টরপন্থিদের একটি 'পথভ্রষ্ট' গোষ্ঠী বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়ে আলোচনাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করছিল বলে তেহরান জানিয়েছে।

৮ ঘণ্টা আগে