ডেস্ক, রাজনীতি ডটকম

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গানশুর জিশিশান জেলায় শক্তিশালী এক ভূমিকম্পে অন্তত ১১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৩০ জন। স্থানীয় সময় গতকাল সোমবার রাত ১১টা ৫৯ মিনিটের দিকে এই ভূমিকম্প ঘটে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলো।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গানশু প্রদেশের জিশিশান জেলা চিংহাই-তিব্বত মালভূমির অংশ। চীনের আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টারের (সিইএনসি) তথ্য মতে, ভূমিকম্পটি ছিল ৬ দশমিক ২ মাত্রার। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়েছিল।
চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, উদ্ধার ও ত্রাণ প্রচেষ্টা চলছে। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও অন্যান্য প্রভাব মূল্যায়নের জন্য একটি ওয়ার্কিং কমিটি পাঠানো হয়েছে। প্রাদেশিক ফায়ার সার্ভিস ও বন বিভাগের প্রায় ২ হাজার ২০০ উদ্ধারকর্মীকে ঘটনা স্থলে পাঠানো হয়েছে। পাশাপাশি পেশাদার বিভিন্ন জরুরি উদ্ধারকারী দল, সেনাবাহিনী ও পুলিশও উদ্ধার কাজে অংশ নিয়েছে।
দুর্ঘটনাকবলিত এলাকায় এলাকাটি বেশি উচ্চতার হওয়ায় সেখানে ব্যাপক ঠান্ডা পরিবেশ বিরাজ করছে। এ কারণে উদ্ধার তৎপরতাও বাধাগ্রস্ত হচ্ছে। আজ মঙ্গলবার সকালেও গানশুর তাপমাত্রা ছিল মাত্র ১৪ ডিগ্রি সেলসিয়াস। চীনজুড়েই বর্তমানে শীতকাল বিরাজ করায় পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে।
গানসুর মতো উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলো ভূমিকম্পপ্রবণ। অঞ্চলটি চুংহাই-তিব্বত মালভূমির পূর্ব সীমানায় অবস্থিত যা একটি সক্রিয় টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত। সম্প্রতি কয়েক দশকের মধ্যে চীনে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প ঘটে ২০০৮ সালে। সে বছর চীনের সিচুয়ানে ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল এবং এই ভূমিকম্পে ৭০ হাজার মানুষ নিহত হয়েছিল।

গত সপ্তাহে ট্রাম্প আলাদাভাবে পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন। পরে বুধবার ন্যাটো সম্মেলনে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে জেলেনস্কি জানান, সেখানে ‘শান্তিকে আরও কাছে নিয়ে আসার বিভিন্ন ধারণা’ নিয়ে আলোচনা হয়েছে।
৫ ঘণ্টা আগে
হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র যখন ইরানকে অবস্থান স্পষ্ট করার জন্য চাপ দিচ্ছে, ঠিক তখনই এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলের জন্য ফি আরোপের আলোচনা শুরু করেছে ইউরোপ। একই সময়ে ওমানও মালাক্কা প্রণালির নীতিমালা অনুসরণ করে হরমুজের জন্য একটি পরিকল্পনা তৈরি করেছে, যা ব্যাখ্যা করতে তেহরানে আইন ব
৬ ঘণ্টা আগে
ইতিমধ্যেই মার্কিন সামরিক বাহিনীকে এক বছরের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। ইরানের সব এলাকাকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন ও ধ্বংস করতে মার্কিন বাহিনী প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম বলেও দাবি করেন তিনি।
৮ ঘণ্টা আগে
বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক অংশীদার সিবিএস নিউজকে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা বলেছেন, কট্টরপন্থিদের একটি 'পথভ্রষ্ট' গোষ্ঠী বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়ে আলোচনাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করছিল বলে তেহরান জানিয়েছে।
৮ ঘণ্টা আগে