ডেস্ক, রাজনীতি ডটকম

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোয়ান বলেছেন, বর্তমানে বিশ্বে মাত্র দুইজন নেতা আছেন। তাদের মধ্যে একজন আমি, আর অপরজন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তিনি আরও বলেছেন, ওই দুই নেতার মধ্যে আমি নিজেও আছি বলে এমন কথা বলছি না। বলছি এই কারণে যে, আমি ২২ বছর ধরে ক্ষমতায় আছি, পুতিনের প্রায় কাছাকাছি। অন্যরা চলে গেছেন। আমরা চাই আমাদের মধ্যে সংলাপ অব্যাহত থাকবে।
এরদোয়ান বলেন, রাজনীতিতে সংলাপ অব্যাহত রাখা খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেলের পদত্যাগের পর জার্মানিতে রাজনীতিও শেষ হয়ে গেছে।’
জার্মানির সাবেক চ্যান্সেলর গারহার্ড শ্রোয়েডরকে খুব সম্মান করতেন জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের প্রতিও তার সম্মান বোধ ছিল ভিন্ন রকমের এবং সত্যিই তিনি ছিলেন খুব ভালো একজন নেতা। যেমন ধরুন-রমজানের সময় (মানে মুসলমানদের পবিত্র রমজান মাসে সন্ধার খাবারের সময়-তাস) তিনি আমাদের ইফতারির টেবিলে বসে কখনো বিয়ার পান করতেন না। তিনি মুসলমানদের প্রতি খুব সম্মান দেখাতেন।
তুরস্কের নেতা বলেছেন, ‘শ্রোয়েডরের সঙ্গে আমাদের সংলাপ এখনো চলে এবং তিনি মাঝে মাঝে তুরস্ক সফরে এলে তখনো তার সঙ্গে আমাদের সংলাপ বা আলাপ-আলোচনা হয়। সূত্র: রাশিয়ার বার্তা সংস্থা ‘তাস’।

প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকার বেসামরিক প্রশাসনের দায়িত্ব পালন করে আসা নিজেদের সরকারি কাঠামো বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে উপত্যকাটির বেসামরিক প্রশাসনের দায়িত্ব প্রস্তাবিত টেকনোক্র্যাট কমিটির হাতে তুলে দেওয়ার পথ আরও সুগম হলো।
১৫ ঘণ্টা আগে
মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের ১৭টি টাউনশিপের (শহর) মধ্যে ১৪টির নিয়ন্ত্রণে থাকা জাতিগত সশস্ত্র সংগঠন আরাকান আর্মি (এএ) কয়েকটি শহরের নাম পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে। আজ সোমবার দেশটির সংবাদমাধ্যম দ্য ইরাবদির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
১৮ ঘণ্টা আগে
শ্রীলঙ্কার নেগোমবো কারাগারে কয়েদিদের দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন কারারক্ষীও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। দেশটির কর্তৃপক্ষ একে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ কারাবিদ্রোহ হিসেবে বর্ণনা করেছে।
২০ ঘণ্টা আগে
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, আয়াতুল্লাহ খামেনির জানাজা ও শোক মিছিলে আধুনিক ইতিহাসের অন্যতম বৃহত্তম জনসমাগম ঘটেছে। সকাল থেকেই তেহরানের প্রধান সড়কগুলোতে শোকার্ত মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
১ দিন আগে