ডেস্ক, রাজনীতি ডটকম

অভিবাসীদের বহনকারী একটি নৌকা ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে ডুবে গেছে। এতে ৬১ জনেরও বেশি অভিবাসনপ্রার্থীর মৃত্যুর আশঙ্কা প্রকাশ করছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। বেঁচে ফেরাদের উদ্ধৃত করে শনিবার ( ১৬ ডিসেম্বর) জাতিসংঘের অঙ্গসংগঠনটি জানায়, নৌকাটি ৮৬ যাত্রী নিয়ে জুওয়ারা শহর ছেড়ে আসে।
বিবিসির প্রতিবেদন অনুসারে, সাগরের উচ্চ ঢেউয়ের কারণে নৌকাটি যাত্রীসহ ডুবে যায়। এতে শিশুসহ ৬১ অভিবাসনপ্রার্থী নিখোঁজ রয়েছে এবং তাঁদের মৃত বলে ধারণা করা হচ্ছে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করতে চাওয়া অভিবাসনপ্রার্থীদের জন্য প্রধান পয়েন্টগুলোর মধ্যে লিবিয়া অন্যতম।
আইওএম বলছে, শুধু এ বছরই সাগর পাড়ি দিতে গিয়ে ২ হাজার ২০০ এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই রুটটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিবাসন রুটগুলোর একটি করে তুলেছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আইওএম বলছে সর্বশেষ নৌকাডুবির শিকার বেশির ভাগ মানুষই ছিলেন নাইজেরিয়া, গাম্বিয়া ও অন্যান্য আফ্রিকান দেশের নাগরিক। বেঁচে ফেরা ২৫ জনকে লিবিয়ার ডিটেনশন সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে এবং তাঁদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
আইওএমের মুখপাত্র এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, এ বছরে সাগরে নৌকাডুবিতে মৃতের সংখ্যা দেখে বোঝা যাচ্ছে সাগরে জীবন বাঁচানোর জন্য যথেষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে না। গত জুনে গ্রিসের দক্ষিণাঞ্চলে একটি মাছ ধরার নৌকাডুবিতে অন্তত ৭৮ জনের মৃত্যু হয় এবং আরও ১০০ জনকে উদ্ধার করা হয়।
চলতি বছর তিউনিসিয়া ও লিবিয়া থেকে এক লাখ ৫৩ হাজারেরও বেশি অভিবাসনপ্রার্থী ইতালিতে পৌঁছেছে।

গত সপ্তাহে ট্রাম্প আলাদাভাবে পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন। পরে বুধবার ন্যাটো সম্মেলনে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে জেলেনস্কি জানান, সেখানে ‘শান্তিকে আরও কাছে নিয়ে আসার বিভিন্ন ধারণা’ নিয়ে আলোচনা হয়েছে।
৫ ঘণ্টা আগে
হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র যখন ইরানকে অবস্থান স্পষ্ট করার জন্য চাপ দিচ্ছে, ঠিক তখনই এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলের জন্য ফি আরোপের আলোচনা শুরু করেছে ইউরোপ। একই সময়ে ওমানও মালাক্কা প্রণালির নীতিমালা অনুসরণ করে হরমুজের জন্য একটি পরিকল্পনা তৈরি করেছে, যা ব্যাখ্যা করতে তেহরানে আইন ব
৬ ঘণ্টা আগে
ইতিমধ্যেই মার্কিন সামরিক বাহিনীকে এক বছরের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। ইরানের সব এলাকাকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন ও ধ্বংস করতে মার্কিন বাহিনী প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম বলেও দাবি করেন তিনি।
৮ ঘণ্টা আগে
বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক অংশীদার সিবিএস নিউজকে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা বলেছেন, কট্টরপন্থিদের একটি 'পথভ্রষ্ট' গোষ্ঠী বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়ে আলোচনাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করছিল বলে তেহরান জানিয়েছে।
৮ ঘণ্টা আগে