বার্তাকক্ষ, রাজনীতি ডট কম

দীর্ঘকাল ধরে চলা দুর্নীতি মামলায় সাক্ষ্য দিতে তেল আবিবের একটি আদালতে হাজির হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) টাইমস অব ইসরায়েল ও বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ইসরায়েলের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে নেতানিয়াহুর বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়েছে। ইসরায়েল বনাম বেনিয়ামিন নেতানিয়াহু মামলার ফৌজদারি বিচারকার্যের জন্য তাকে সপ্তাহে তিনবার আদালতে হাজির হতে হবে।
বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সত্য বলার জন্য আমি আট বছর ধরে অপেক্ষা করেছি। যা ন্যায়বিচারের জন্য গুরুত্বপূর্ণ।
আদালতের নির্দেশ অনুযায়ী আজ প্রথমবারের মতো তেল আবিবের জেলা আদালতে হাজির হন বেনিয়ামিন নেতানিয়াহু।
২০১৯ সালে পৃথক তিনটি মামলায় অভিযুক্ত হন নেতানিয়াহু। এর মধ্যে ধনী বন্ধুদের কাছ থেকে উপহার গ্রহণ এবং তার পক্ষে সংবাদ প্রচারের বিনিময়ে মিডিয়া মালিকদের সুবিধা প্রদানের অভিযোগ রয়েছে। ২০২০ সালের মে মাসে শুরু হওয়া এসব মামলার বিচারকাজ অনেকবার বিলম্বিত হয়েছে।
বিশ্লেষকদের বরাত দিয়ে আল জাজিরা জানায়, মামলার বিচার এবং সম্ভাব্য দোষী সাব্যস্ত হওয়া এড়াতে ৭৫ বছর বয়সী নেতানিয়াহু গাজার গণহত্যা অব্যাহত রাখছেন এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক অভিযান প্রসারিত করছেন।
নেতানিয়াহু তার বিরুদ্ধে আসা সব অভিযোগ অস্বীকার করেছেন। আজ আদালতে সাক্ষ্য দেওয়ার সময় এসব অভিযোগকে 'হাস্যকর' বলে অভিহিত করেন তিনি।
মিডিয়া মালিকদের সুবিধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বারাক ওবামার সময়কাল থেকেই তিনি 'ভয়ঙ্কর প্রেস কভারেজ' পেয়েছেন।
নেতানিয়াহু বলেন, আমি দিনে ১৭ থেকে ১৮ ঘণ্টা কাজ করি। আমাকে যারা চেনেন তারা সবাই এটা জানে। আমি এভাবেই কাজ করি। আমি আমার কাজের টেবিলেই খাবার খাই।

প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকার বেসামরিক প্রশাসনের দায়িত্ব পালন করে আসা নিজেদের সরকারি কাঠামো বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে উপত্যকাটির বেসামরিক প্রশাসনের দায়িত্ব প্রস্তাবিত টেকনোক্র্যাট কমিটির হাতে তুলে দেওয়ার পথ আরও সুগম হলো।
১৫ ঘণ্টা আগে
মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের ১৭টি টাউনশিপের (শহর) মধ্যে ১৪টির নিয়ন্ত্রণে থাকা জাতিগত সশস্ত্র সংগঠন আরাকান আর্মি (এএ) কয়েকটি শহরের নাম পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে। আজ সোমবার দেশটির সংবাদমাধ্যম দ্য ইরাবদির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
১৮ ঘণ্টা আগে
শ্রীলঙ্কার নেগোমবো কারাগারে কয়েদিদের দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন কারারক্ষীও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। দেশটির কর্তৃপক্ষ একে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ কারাবিদ্রোহ হিসেবে বর্ণনা করেছে।
২০ ঘণ্টা আগে
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, আয়াতুল্লাহ খামেনির জানাজা ও শোক মিছিলে আধুনিক ইতিহাসের অন্যতম বৃহত্তম জনসমাগম ঘটেছে। সকাল থেকেই তেহরানের প্রধান সড়কগুলোতে শোকার্ত মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
১ দিন আগে