ডেস্ক, রাজনীতি ডটকম

ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছে একটি বিমানবন্দরে বিপুল সংখ্যক ভারতীয়সহ একটি বিমানকে আটকে রেখেছিল ফরাসি কর্তৃপক্ষ। মানবপাচারের আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে কয়েকদিন আটকে রাখার পর ফ্রান্স বিমানটিকে ছেড়ে দিয়েছে এবং সেটি ভারতে পৌঁছেছে। যদিও বিমানটি নিকারাগুয়ায় যাওয়ার পথে ফ্রান্সে থেমেছিল। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, মানবপাচারের আশঙ্কায় ফ্রান্সের একটি বিমানবন্দরে কয়েকদিন ধরে আটকে রাখা কয়েক শ ভারতীয় নাগরিককে বহনকারী একটি বিমান ভারতে পৌঁছেছে। এ-৩৪০ চার্টার্ড বিমানটি দুবাই থেকে নিকারাগুয়া যাওয়ার সময় ফ্রান্সে নেমেছিল জ্বালানি নেওয়ার জন্য।
তখনই অজানা মানুষের কাছ থেকে সতর্কবার্তা পায় ফরাসি কর্তৃপক্ষ। বলা হয়, ওই বিমানে করে মানবপাচার করা হচ্ছে। বিমানে ৩০৩ জন যাত্রী ছিলেন। তার মধ্যে ১১ জন অপ্রাপ্তবয়স্ক, তাদের সঙ্গে কোনও অভিভাবক নেই। পরে বিমানটি আটকে দেওয়া হয়।
বিবিসি বলছে, বিমানটি ২৭৬ জন যাত্রী নিয়ে ফ্রান্স থেকে ভারতের উদ্দেশে রওনা হয়। মূলত আশ্রয়ের জন্য আবেদন করার পর দুই নাবালকসহ ২৫ জন ফ্রান্সে থেকে গেছেন। আর ঘটনার আরও তদন্তের জন্য দুই সন্দেহভাজন পাচারকারীও ফ্রান্সে রয়েছেন।
তবে দুজনকে খালাস দিয়েছে ফরাসি আদালত। ভারতের স্থানীয় সময় মঙ্গলবার ভোরে লিজেন্ড এয়ারলাইন্সের ফ্লাইটটি মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইয়ে অবতরণ করে।
বিমানে থাকা অধিকাংশই সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) কর্মরত ভারতীয় নাগরিক বলে ধারণা করা হচ্ছে। যাত্রীদের এক-তৃতীয়াংশ আবার ভারতের ধনী পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের বাসিন্দা বলে জানা গেছে।
ফরাসি কর্তৃপক্ষও সন্দেহ করেছে, বিমানে থাকা লোকেরা যুক্তরাষ্ট্র বা কানাডায় প্রবেশের চেষ্টার জন্য নিকারাগুয়ায় যাচ্ছিল। অবশ্য ফ্লাইটটি কেন নিকারাগুয়ার উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করার পরিবর্তে মুম্বাই চলে এসেছে সেটিও স্পষ্ট নয়।
অনলাইন ফ্লাইট ট্র্যাকার ফ্লাইটরাডার অনুসারে, লিজেন্ড এয়ারলাইন্স হলো রোমানিয়ান চার্টার এয়ারলাইন যার বহরে চারটি বিমান রয়েছে।

গত সপ্তাহে ট্রাম্প আলাদাভাবে পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন। পরে বুধবার ন্যাটো সম্মেলনে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে জেলেনস্কি জানান, সেখানে ‘শান্তিকে আরও কাছে নিয়ে আসার বিভিন্ন ধারণা’ নিয়ে আলোচনা হয়েছে।
৫ ঘণ্টা আগে
হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র যখন ইরানকে অবস্থান স্পষ্ট করার জন্য চাপ দিচ্ছে, ঠিক তখনই এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলের জন্য ফি আরোপের আলোচনা শুরু করেছে ইউরোপ। একই সময়ে ওমানও মালাক্কা প্রণালির নীতিমালা অনুসরণ করে হরমুজের জন্য একটি পরিকল্পনা তৈরি করেছে, যা ব্যাখ্যা করতে তেহরানে আইন ব
৬ ঘণ্টা আগে
ইতিমধ্যেই মার্কিন সামরিক বাহিনীকে এক বছরের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। ইরানের সব এলাকাকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন ও ধ্বংস করতে মার্কিন বাহিনী প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম বলেও দাবি করেন তিনি।
৮ ঘণ্টা আগে
বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক অংশীদার সিবিএস নিউজকে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা বলেছেন, কট্টরপন্থিদের একটি 'পথভ্রষ্ট' গোষ্ঠী বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়ে আলোচনাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করছিল বলে তেহরান জানিয়েছে।
৮ ঘণ্টা আগে