নরওয়েতে মার্কিন দূতাবাসে ভয়াবহ বিস্ফোরণ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১৪: ৪৬
দূতাবাস কমপ্লেক্স ঘিরে পুলিশ মোতায়েন, বিস্তীর্ণ এলাকা ঘিরে ফেলা হয়েছে। ছবি: সংগৃহীত

নরওয়ের রাজধানী অসলোতে মার্কিন দূতাবাসে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এই বিস্ফোরণে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর এখনো জানা যায়নি। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল শনিবার দিবাগত রাতে নরওয়ের রাজধানী অসলোতে মার্কিন দূতাবাসের ভবনে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নরওয়ের পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এতে কেউ আহত হয়নি।

এই বিস্ফোরণের ঘটনা এমন এক সময় ঘটল, যখন বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেটগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারণ, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের বিরুদ্ধে ব্যাপক বোমা হামলার অভিযান পরিচালনা করছে।

এর প্রতিক্রিয়ায় ইরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তু হয়েছে এমন কয়েকটি উপসাগরীয় দেশের মার্কিন কূটনৈতিক স্থাপনা, যেখানে মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এর মধ্যে কুয়েত, সৌদি আরব ও আরব আমিরাতের মার্কিন স্থাপনাগুলোও রয়েছে।

অসলো পুলিশের মুখপাত্র মিকায়েল ডেলেমিয়ার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনআরকে-কে বলেন, ‘আমরা নিশ্চিত হয়েছি যে একটি বিস্ফোরণ আমেরিকান দূতাবাসে আঘাত হেনেছে।’ তিনি আরও জানান, বিস্ফোরণটি দূতাবাস কম্পাউন্ডের কনস্যুলার অংশের প্রবেশপথে ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় রাত প্রায় ১টার দিকে পশ্চিম অসলোতে দূতাবাস কম্পাউন্ডের কাছে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। ১৮ বছর বয়সী স্কুলশিক্ষার্থী সেবাস্তিয়ান টোয়েরস্টাড ঘটনার সময় গাড়ি চালিয়ে দূতাবাসের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘রাস্তার ওপর খুব ঘন ধোঁয়ার স্তর ছিল।’ তিনি আরও বলেন, ‘প্রবেশপথেও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।’

পুলিশ জানিয়েছে, হামলাকারীদের খুঁজে বের করতে অভিযান চলছে। একই সঙ্গে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ঘটনাস্থলের আশপাশে আর কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। অন্য এক বিবৃতিতে অসলো পুলিশ ডিস্ট্রিক্ট জানিয়েছে, ‘পুলিশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে এবং এখন পর্যন্ত কোনো আহতের খবর পাওয়া যায়নি।’

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

২০৩৮ বিশ্বকাপ ফুটবলও 'আয়োজন করতে চায়' যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি বলেছেন, পুরুষদের ২০৩৮ ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য বিড করার বিষয়টি বিবেচনা করতে পারে যুক্তরাষ্ট্র। আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

১১ ঘণ্টা আগে

ইসরায়েলকে ‘বিনা শর্তে’ লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নেতা নাঈম কাশেম বলেছেন, “লেবাননের দখল করে রাখা অঞ্চলগুলো থেকে ইসরায়েলকে সরে যেতেই হবে। তাদের হাতে আর ‘কোনো বিকল্প নেই’।” মুসলিমদের পবিত্র দিন আশুরা উপলক্ষ্যে দেওয়া বক্তব্যে এই হুঁশিয়ারি দেন হিজবুল্লাহ প্রধান।

১২ ঘণ্টা আগে

ফের হামলা, হরমুজে জাহাজ চলাচলে সহায়তা বন্ধ জাতিসংঘের

হামলার পর নিরাপত্তা পরিস্থিতি পুনর্মূল্যায়নের জন্য হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে সহায়তার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)। এর ফলে যুদ্ধবিরতি কতটা টেকসই হবে এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে স্বাভাবিক নৌচলাচল কত দ্রুত ফিরবে, তা নিয়ে নতুন করে প্

১৮ ঘণ্টা আগে

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৩৫, নিখোঁজ ৪৬ হাজারের বেশি

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে প্রথমে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর এক মিনিটেরও কম সময়ের মধ্যে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী কম্পন অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জান

১৯ ঘণ্টা আগে