গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় নিহত ৪২

ডেস্ক, রাজনীতি ডটকম

গাজা উপত্যকায় ইসরাইল বাহিনীর হামলায় ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অনেকেই। এছাড়া মধ্য গাজায় বোমা হামলা এবং উত্তর ও দক্ষিণের গভীরে ট্যাংকা নিয়ে হামলা চালিয়েছে ইসরাইল বাহিনী। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মেডিকেল কর্মীরা এ তথ্য জানিয়েছেন। খবর আলজাজিরার।

ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির একদিন পরই গাজায় এমন ভয়াবহ হামলা চালিয়েছে তেলআবিব। এদিকে হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় অনেক ফিলিস্তিনি আশা করছেন হয়তো হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি হবে এবং এক বছরের বেশি সময় ধরে গাজায় চলা হামলা বন্ধ হবে।

জাতিসংঘ আবারও সতর্ক করেছে, গাজায় দুর্ভিক্ষ আসন্ন, যেখানে দুই মিলিয়নেরও বেশি মানুষ অল্প খাদ্য এবং নিরাপদ পানীয় জলের মাধ্যমে জীবন চালাচ্ছে।

বাস্তুচ্যুত হওয়া গাজার বাসিন্দা আমাল আবু হামেইদ বলেন, ‘আশা করি লেবাননের মতো গাজাতেও যুদ্ধবিরতি হবে। কারণ আমি সন্তানদের আমার ভূমি দেখাতে চাই, বাড়ি দেখাতে চাই। ইসরাইল আমাদের সঙ্গে কী করেছে আমি সেই দৃশ্য দেখাতে চাই। আমরা নিরাপদে বাঁচতে চাই।’

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস দক্ষিণ ইসরাইলে ইতিহাসের ভয়াবহ অভিযান চালায়। এর পর থেকে ইসরাইল গাজায় প্রতিনিয়ত হামলা চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৪৪ হাজার ৩৩০ জন। আহত হয়েছেন আরও ১ লাখ চার হাজার ৯৩৩ জন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কোম শহরে পৌঁছাল খামেনির মরদেহ

কালো পোশাক পরিহিত লাখ লাখ শোকাহত মানুষ তেহরানের রাস্তায় কফিনগুলোর ওপর ফুলের পাপড়ি ছিটিয়ে শেষ শ্রদ্ধা জানান। এরপর শোকমিছিলটি অত্যন্ত ধীরগতিতে তেহরানের পশ্চিমাঞ্চলের ঐতিহাসিক আজাদি স্কয়ারের দিকে অগ্রসর হয়। কওম শহরে আজ শোকমিছিলের পর তাঁর দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

৭ ঘণ্টা আগে

ওমান উপকূলে জাহাজে রহস্যজনক হামলা, উত্তপ্ত হরমুজ প্রণালি

ওমানের লিমাহ উপকূলের কাছে একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে দক্ষিণমুখী ওই ট্যাংকারটিতে আগুন ধরে যায় বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

৭ ঘণ্টা আগে

ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে রুশ হামলা, নিহত ২০

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পূর্বসতর্কবার্তাকে সত্য প্রমাণিত করে রুশ বাহিনী রাতভর প্রায় ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এই ধ্বংসযজ্ঞ চালায়। একদিকে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে, ইউক্রেন যুদ্ধের সমাধান ‘মানুষের ভাবনার চেয়েও কাছাকাছি’, ঠিক তখনই মস্কোর এই রেকর্ড

৮ ঘণ্টা আগে

গাজার শাসনকার্যে থাকছে না হামাস, প্রশাসনিক কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা

প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকার বেসামরিক প্রশাসনের দায়িত্ব পালন করে আসা নিজেদের সরকারি কাঠামো বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে উপত্যকাটির বেসামরিক প্রশাসনের দায়িত্ব প্রস্তাবিত টেকনোক্র্যাট কমিটির হাতে তুলে দেওয়ার পথ আরও সুগম হলো।

২০ ঘণ্টা আগে