বিশ্বে প্রতিদিন ক্ষুধায় মৃত্যু ২১ হাজার

ডেস্ক, রাজনীতি ডটকম

বিশ্বের বিভিন্ন দেশে সংঘাতের কারণে মানুষের নূন্যতম চাহিদা পূরণ বাধাগ্রস্ত হচ্ছে। জানা গেছে, যুদ্ধ ও সংঘাতপূর্ণ দেশগুলোতে বাড়ছে ক্ষুধার্থ মানুষের সংখ্যা।

গতকাল বুধবার (১৬ অক্টোবর) বিশ্ব খাদ্য দিবসে ইউনাইটেড কিংডম-ভিত্তিক দাতব্য সংস্থা অক্সফামের প্রকাশিত প্রতিবেদন এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুসারে, সংঘাতে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে ক্ষুধায় প্রতিদিন ৭ হাজার থেকে ২১ হাজার মানুষ মারা যাচ্ছে। খবর-আল জাজিরা

প্রতিবেদনে ফিলিস্তিন ও সুদানসহ বিশ্বের ৫৪টি সংঘাতপ্রবণ দেশের ক্ষুধা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে অক্সফাম। এতে বলা হয়েছে, এসব দেশের ২৮ কোটি ১৬ লাখ মানুষের প্রায় সবাই এখন তীব্র ক্ষুধা পরিস্থিতির মুখোমুখি হয়েছে। আর ক্ষুধার কারণে প্রতিদিন ৭ থেকে ২১ হাজার মানুষের মৃত্যু হচ্ছে।

এছাড়া সংঘাতের কারণে এসব দেশে উদ্বাস্তু সমস্যাও প্রকট রূপ নিয়েছে। অক্সফামের হিসাবে, দেশগুলোয় উদ্বাস্তুর সংখ্যা এখন ১১ কোটি ৭০ লাখে উন্নীত হয়েছে।

সংঘাতের কারণে শুধু ক্ষুধা বাড়ছে, এমনটা নয়। বরং সংঘাতপ্রবণ এলাকায় বিবদমান পক্ষগুলো খাবার, পানি ও জ্বালানি অবকাঠামোকে ‘অস্ত্র’ হিসেবেও ব্যবহার করছে। এমনকি অসহায় মানুষের কাছে খাদ্য সহায়তা পৌছে দেয়ার পথ রুদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছে অক্সফাম।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

পর্যটকদের জন্য সৌদির ‘প্যাকেজ ভিসা’, এক আবেদনেই ভিসা-টিকিট-হোটেল

পর্যটকদের ভ্রমণ আরও সহজ করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করেছে সৌদি আরব। এই ব্যবস্থায় একই প্রক্রিয়ায় বিমান টিকিট, হোটেল বুকিং ও পর্যটন ভিসার আবেদন করা যাবে। চাইলে একই প্যাকেজে বিভিন্ন পর্যটন কার্যক্রম, অভিজ্ঞতা ও অনুষ্ঠানের টিকিটও যুক্ত করা যাবে।

১৬ ঘণ্টা আগে

আঙ্কারায় শুরু ন্যাটো সম্মেলন: কারা অংশ নিচ্ছেন, কী থাকছে আলোচনায়?

দুই দিনের এই সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোটভুক্ত দেশগুলোর ওপর প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ আরও জোরদার করেছেন। ট্রাম্পের এ চাপের প্রেক্ষাপটে ইউরোপের বিভিন্ন দেশ সম্মেলনে কয়েক বিলিয়ন ডলারের নতুন সামরিক চুক্তি ঘোষণার প্রস্তুতি নিয়েছে।

১৮ ঘণ্টা আগে

ইউরোপ জুড়ে এবার দাবানলের তাণ্ডব, সরিয়ে নেওয়া হয়েছে হাজারও মানুষ

আগুন নিয়ন্ত্রণে শত শত দমকলকর্মী, অগ্নিনির্বাপণ বিমান ও হেলিকপ্টার মোতায়েন করা হলেও প্রবল বাতাস এবং আবারও তাপমাত্রা বাড়ার আশঙ্কায় পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা।

১৯ ঘণ্টা আগে

কোমে আলি খামেনির শোকযাত্রায় লাখো মানুষের ঢল

তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, আকাশ থেকে তোলা ছবিতে কোমে খামেনির বিদায় ও জানাজার অনুষ্ঠানে লাখ লাখ মানুষের উপস্থিতি দেখা গেছে। শোকযাত্রায় ইরানের পাশাপাশি তুরস্ক, ইরাক, পাকিস্তান ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশ থেকে আসা মুসলিম প্রতিনিধিদলও অংশ নেয়।

২১ ঘণ্টা আগে