৮ হাজার শিশুসহ গাজায় নিহত ছাড়াল ২০ হাজার

ডেস্ক, রাজনীতি ডটকম
গাজার দেইর আল-বালাহের আল-আকসা শহীদ হাসপাতালে চিকিৎসার জন্য অপেক্ষা করছেন আহত ফিলিস্তিনিরা। ছবি: সংগৃহীত

গত ৭ অক্টোবর থেকে গাজায় চলা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে শিশু ও নারীর সংখ্যাই ১৪ হাজারের বেশি। এ ছাড়া অন্তত ৬ হাজার মানুষ এখনো নিখোঁজ। গাজার জনসংযোগ অফিসের বরাত দিয়ে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

গাজার জনসংযোগ অফিস এক বিবৃতিতে জানিয়েছে, গত ৭ অক্টোবরের পর থেকে গতকাল বুধবার বিকেল পর্যন্ত পাওয়া খবর অনুসারে—অবরুদ্ধ গাজায় সব মিলিয়ে ২৬ হাজারের বেশি মানুষ নিহত ও নিখোঁজ হয়েছে ইসরায়েলি হামলার কারণে। বিবৃতিতে বলা হয়েছে, ‘গাজার বিভিন্ন হাসপাতালের হিসাব অনুসারে ২০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৮ হাজার শিশু ও ৬ হাজার ২০০ নারী।’

নিহতদের মধ্যে ডাক্তার-নার্সসহ অন্তত ৩১০ জন চিকিৎসাকর্মী, ৩৫ জন সিভিল ডিফেন্সের সদস্য এবং ৯৭ জন সাংবাদিক বলেও জানিয়েছে গাজার জনসংযোগ অফিস।

ইসরায়েলি হামলায়, গাজা উপত্যকাজুড়ে ৩ লাখ ৮ হাজার ইউনিট বাড়িঘর-অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এর বাইরে, ১১৪টি মসজিদ পুরোপুরি বিধ্বস্ত হয়েছে এবং ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অন্তত ২০০ মসজিদ। এ ছাড়া ইসরায়েলি হামলায় ১২৬টি সরকারি ভবন পুরোপুরি বিধ্বস্ত হয়েছে এবং আংশিক ক্ষতিগ্রস্ত ২৮৩টি ভবন। পাশাপাশি এই যুদ্ধের কারণে, ৯০ টিরও বেশি স্কুল ও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ট্রাম্পের শান্তি উদ্যোগ, পুতিন হাঁটছেন উলেটো পথে

গত সপ্তাহে ট্রাম্প আলাদাভাবে পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন। পরে বুধবার ন্যাটো সম্মেলনে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে জেলেনস্কি জানান, সেখানে ‘শান্তিকে আরও কাছে নিয়ে আসার বিভিন্ন ধারণা’ নিয়ে আলোচনা হয়েছে।

৫ ঘণ্টা আগে

হরমুজে ফি বসানোর আলোচনা ইউরোপে, মালাক্কা মডেল চায় ওমান

হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র যখন ইরানকে অবস্থান স্পষ্ট করার জন্য চাপ দিচ্ছে, ঠিক তখনই এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলের জন্য ফি আরোপের আলোচনা শুরু করেছে ইউরোপ। একই সময়ে ওমানও মালাক্কা প্রণালির নীতিমালা অনুসরণ করে হরমুজের জন্য একটি পরিকল্পনা তৈরি করেছে, যা ব্যাখ্যা করতে তেহরানে আইন ব

৬ ঘণ্টা আগে

ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের

ইতিমধ্যেই মার্কিন সামরিক বাহিনীকে এক বছরের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। ইরানের সব এলাকাকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন ও ধ্বংস করতে মার্কিন বাহিনী প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম বলেও দাবি করেন তিনি।

৮ ঘণ্টা আগে

ইরানের কাছে হরমুজ প্রণালিতে হামলা বন্ধের অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্র

বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক অংশীদার সিবিএস নিউজকে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা বলেছেন, কট্টরপন্থিদের একটি 'পথভ্রষ্ট' গোষ্ঠী বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়ে আলোচনাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করছিল বলে তেহরান জানিয়েছে।

৮ ঘণ্টা আগে