দুবাইয়ে আবাসিক ভবনে ড্রোন হামলা

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল ও সংঘাতময় হয়ে উঠেছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই ক্রিক হারবার এলাকায় একটি আবাসিক ভবনে রহস্যময় ড্রোন হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুবাইয়ের ঘটনায় কোনো হতাহত না হলেও অঞ্চলজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

দুবাইর গণসংযোগ দপ্তর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন।

এতে বলা হয়েছে, ‘কর্তৃপক্ষ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে এবং সব বাসিন্দা নিরাপদ রয়েছেন। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’ তবে ড্রোনটি কোথা থেকে এসেছে, সে বিষয়ে ওই পোস্টে কিছু উল্লেখ করা হয়নি।

এর আগে বুধবার ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, লেবাননের বিভিন্ন প্রান্ত থেকে একযোগে প্রায় ১০০টি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। চলতি মাসের শুরুতে সংঘাত তীব্র হওয়ার পর থেকে এটিই ইসরাইলের ওপর হিজবুল্লাহর সবচেয়ে বড় এবং শক্তিশালী হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।

এই ভয়াবহ হামলার ফলে হাইফা শহরসহ গ্যালিলি এবং গোলান হাইটসের বিস্তীর্ণ এলাকাজুড়ে সাইরেনের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত নিরাপদ আশ্রয়ে ছুটে যান। লেবাননের একাধিক কৌশলগত পয়েন্ট থেকে এই রকেটগুলো ছোড়া হয়েছে বলে নিশ্চিত করেছে আইডিএফ। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকগুলো রকেট রুখে দিতে সক্ষম হলেও হামলার ব্যাপকতা পুরো অঞ্চলকে কাঁপিয়ে দিয়েছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

নরওয়ের রাজা হ্যারাল্ডের প্রয়াণ: সিংহাসনে যুবরাজ হোকন

শুক্রবার রাজপ্রাসাদ থেকে দেওয়া এক বিবৃতিতে রাজার মৃত্যুর কথা নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়, ‘গভীর শোকের সঙ্গে জানানো যাচ্ছে যে মহামান্য রাজা হ্যারাল্ড আজ আমাদের ছেড়ে চলে গেছেন। আজ (শুক্রবার) সকাল ৬টা ৩৫ মিনিটে অসলো বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেন।’

৭ ঘণ্টা আগে

চীনের হামলা ঠেকাতে পেংঘু দ্বীপপুঞ্জে তাইওয়ানের জোর প্রস্তুতি

সম্প্রতি পেংঘু দ্বীপপুঞ্জে ভোরের আলো ফোটার আগেই এক যুদ্ধ মহড়ার আয়োজন করে তাইওয়ানের সামরিক বাহিনী। সবুজ প্লাস্টিক ক্যানিস্টার থেকে ১০৫ মিলিমিটারের গোলা বের করে ৪টি ট্যাংকে লোড করেন সেনাসদস্যরা। বেইজিংয়ের হামলা প্রতিহত করতে এই দ্বীপপুঞ্জে বর্তমানে হাজার হাজার সেনাসদস্য মোতায়েন রয়েছেন, যারা যুদ্ধের সম্

৯ ঘণ্টা আগে

লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে বাণিজ্যিক বিরোধের মধ্যেই উত্তর আমেরিকার অন্যতম বৃহৎ হ্রদ লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

১১ ঘণ্টা আগে

নেপালে আকস্মিক বন্যায় ৪৬৯ মরদেহ উদ্ধার, নিখোঁজ হাজার

শুক্রবার ভোরে নেপাল পুলিশ জানিয়েছে, নিখোঁজদের মধ্যে অন্তত ৫৪০ জন বিদেশি নাগরিক রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

১৩ ঘণ্টা আগে