ডেস্ক, রাজনীতি ডটকম

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর সার্ক ভিসায় ভারতে অবস্থান করা পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া আগে ইস্যু করা ভিসাও এখন থেকে বাতিল বলে গণ্য হবে বলে জানানো হয়।
বুধবার (২৩ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির (সিসিএস) বৈঠকের পর পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এই ঘোষণা দেন।
ভারতের নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা হলো ‘ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি’ (সিসিএস)। পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, গতকাল পাহালগামের হামলার ঘটনায় পাকিস্তানের ‘সীমান্ত-সংশ্লিষ্টতার’ প্রমাণ পাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়।
ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ‘সার্ক ভিসা অব্যাহতি স্কিমের (এসভিইএস) অধীনে পাকিস্তানি নাগরিকদের ভারতে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না। অতীতে পাকিস্তানি নাগরিকদের দেওয়া যে কোনো এসভিইএস ভিসা বাতিল বলে গণ্য হবে। এসভিইএস ভিসায় বর্তমানে ভারতে অবস্থানরত যেকোনো পাকিস্তানি নাগরিককে ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ত্যাগ করতে হবে।’
সার্ক ভিসা অব্যাহতি স্কিমের অধীনে নির্দিষ্ট কিছু শ্রেণির বিশিষ্ট ব্যক্তি- যেমন উচ্চ আদালতের বিচারপতি, সংসদ সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক, ক্রীড়াবিদসহ মোট ২৪ শ্রেণির ব্যক্তিদের জন্য একটি বিশেষ ভ্রমণ নথি জারি করা হয়। এই বিশেষ নথি তাদের ভিসা এবং অন্যান্য ভ্রমণ নথি ছাড়াই ভ্রমণের সুবিধা দেয়। সূত্র: এনডিটিভি

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সরাসরি আলোচনা চলছে না—ইরানের পক্ষ থেকে এমন বক্তব্য আসার পরই ক্ষুব্ধ হয়ে ওঠেন ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে গতকাল সোমবার (৩ আগস্ট) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন।
১০ ঘণ্টা আগে
এদিকে ভূমিকম্পের এতদিন পরও নিখোঁজ স্বজনদের উদ্ধার করতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ নাগরিকরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার ও সামরিক বাহিনী প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।
১১ ঘণ্টা আগে
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কনদ্রাতিয়েভ জানান, সোমবার (৩ আগস্ট) গেলেনঝিকের নিকটবর্তী পর্যটনগ্রাম আরখিপো-ওসিপোভকায় একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে অন্তত সাতজন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিন শিশু রয়েছে। এ ঘটনায় আরও প্রায় ৪০ জন আহত হন।
১২ ঘণ্টা আগে
মার্কিন সামরিক কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ই-মেইলের মাধ্যমে এভাবে সেনাদের কাছ থেকে ধারণা চাওয়া অস্বাভাবিক ঘটনা। এটি ইঙ্গিত দেয়, ট্রাম্পের শর্তে ইরানকে সমঝোতায় বাধ্য করার জন্য যুক্তরাষ্ট্রের হাতে থাকা বিকল্পগুলো সীমিত এবং অনেক ক্ষেত্রেই রাজনৈতিকভাবে অস্বস্তিকর হয়ে উঠছে।
১৯ ঘণ্টা আগে