অভিবাসী তাড়াতে ফ্লোরিডায় ২০০ মেরিন সেনা মোতায়েন

ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব রাজ্য ফ্লোরিডায় অভিবাসনবিরোধী অভিযানে প্রশাসনিক ও লজিস্টিক সহায়তা দিতে প্রায় ২০০ মেরিন সেনা মোতায়েন করা হয়েছে। মার্কিন স্বরাষ্ট্র দপ্তরের অনুরোধে প্রথম দফায় মোতায়েন করা হয়েছে তাদের।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী অভিযান পরিচালনার জন্য বৃহস্পতিবার (৩ জুলাই) এসব সেনা মোতায়েন করা হয়। এসব সেনা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট সংস্থাকে সহায়তা করবে।

প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সর্বোচ্চ ৭০০ সৈন্য মোতায়েনের অনুমোদন দিয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ মার্কিন রাজ্য লুইসিয়ানা এবং টেক্সাসে অতিরিক্ত সেনা মোতায়েনের পরিকল্পনা রয়েছে।

এসব সেনারা শুধু প্রশাসনিক ও লজিস্টিক কাজের উপর মনোনিবেশ করবে। তারা আইসিই হেফাজতে থাকা ব্যক্তিদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে না।

এ সপ্তাহের শুরুতে, ট্রাম্প ফ্লোরিডার একটি নতুন অভিবাসী আটক কেন্দ্র পরিদর্শন করেছেন যা 'অ্যালিগেটর আলকাট্রাজ' নামে পরিচিত। সেখানে সর্বোচ্চ ১,০০০ জনকে আটক রাখা যায়।

এর আগে, আইসিই কর্তৃক পরিচালিত অভিবাসন অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ দেখা দিলে রিপাবলিকান নেতা ট্রাম্প ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ৪,০০০ ন্যাশনাল গার্ড সদস্য এবং ৭০০ মেরিন সেনা মোতায়েন করেন।

ক্যালিফোর্নিয়ার কর্মকর্তারা ট্রাম্পের এমন সামরিক বাহিনী ব্যবহারের তীব্র সমালোচনা করেছেন।

ট্রাম্প প্রশাসন অবশ্য জোর দিয়ে বলছে, অস্থিরতা দমন, রাষ্ট্রের সম্পত্তি ও নাগরিকদের সুরক্ষার জন্য এই সেনা মোতায়েন করা জরুরি ছিল।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মার্কিন ইতিহাসের ভয়াবহতম সেই হামলার দিন ও তারপর কী ঘটেছিল

দিনটি ছিল ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর, মঙ্গলবার। ছিনতাইকারীরা ছোট ছোট দলে পূর্ব আমেরিকার আকাশপথ দিয়ে ওড়া চারটি বিমান একইসাথে ছিনতাই করে। তারা বিমানগুলোকেই অস্ত্র হিসেবে ব্যবহার করে নিউইয়র্ক আর ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ ভবনে আঘাত হানার জন্য।

৬ ঘণ্টা আগে

৯/১১-এর ২৫ বছর: যুদ্ধ, সন্ত্রাস ও বদলে যাওয়া বিশ্ব

ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন ইনস্টিটিউটের ‘কস্ট অব ওয়ার’ প্রকল্পের হিসাবে, ২০০১ সালের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত যুদ্ধ ও সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মকাণ্ডে ২০২১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের মোট ব্যয় দাঁড়ায় প্রায় আট ট্রিলিয়ন ডলারে। এর মধ্যে আফগানিস্তান-পাকিস্তান যুদ্ধাঞ্চলের ব্যয়ই ছিল প্রায় ২.৩ ট্র

৭ ঘণ্টা আগে

নিষেধাজ্ঞা এড়িয়ে চীনের সঙ্গে শত শত কোটি ডলারের ‘গোপন বাণিজ্য’ ইরানের

দুই ইরানি ঊর্ধ্বতন সূত্রসহ বিষয়টি সম্পর্কে অবগত অন্য ব্যক্তিরা রয়টার্সকে বলেন, এ ব্যবস্থার মাধ্যমে ইরান চীন থেকে ওষুধ, যানবাহন ও যোগাযোগ সরঞ্জাম কিনেছে। গত এক বছরে অন্তত একবার কয়েক মিলিয়ন ডলার মূল্যের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহসংক্রান্ত চুক্তিতেও এ পদ্ধতি ব্যবহার করা হয়েছে।

১৮ ঘণ্টা আগে

মক্কা চুক্তিতে নতুন দেশের অন্তর্ভুক্তি এখনই নয়: পাকিস্তান

ইসলামাবাদে সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান এ কথা বলেন। তিনি জানান, তিন দেশের মধ্যে নিয়মিত বৈঠক, পরামর্শ ও যোগাযোগ চলছে। তবে এই মুহূর্তে মক্কা প্রতিরক্ষা চুক্তি সম্প্রসারণ বা নতুন সদস্য নেওয়ার কোনো আলোচনা নেই।

২১ ঘণ্টা আগে
Advertisement