ডেস্ক, রাজনীতি ডটকম

আফগানিস্তানের রাজধানী কাবুলের অন্যতম নিরাপদ ও অভিজাত এলাকা হিসেবে পরিচিত শার-ই-নাও-এ এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে একটি চীনা রেস্তোরাঁকে লক্ষ্য করে চালানো এই হামলায় আহত হয়েছেন আরও ২০ জনেরও বেশি মানুষ।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে একজন চীনা নাগরিক ও ছয়জন আফগান রয়েছেন।
তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মাতিন কানি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘প্রাথমিকভাবে বিস্ফোরণে কয়েকজন নিহত ও আহত হয়েছেন বলে জানা গেছে।’
তিনি বলেছেন, এই বিষয়ে বিস্তারিত তথ্য আরও পরে প্রকাশ করা হবে।
কাবুলে একটি হাসপাতাল পরিচালনার কাজে নিয়োজিত ইতালীয় সংস্থা এনজিও ইমার্জেন্সির এক বিবৃতিতে বলেছে, সোমবার বিকেলে শার-ই-নাও এলাকায় হাসপাতালের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণের পর সেখান থেকে অন্তত ২০ জনকে কাবুলে ইমার্জেন্সি সার্জিক্যাল সেন্টারে নেওয়া হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে নেওয়ার আগেই সাতজন মারা গেছেন।
২০২১ সালে মার্কিন সৈন্য প্রত্যাহারের পরৃ আফগানিস্তানের ক্ষমতায় আসে দেশটির সশস্ত্রগোষ্ঠী তালেবান। দেশটির এই গোষ্ঠী ক্ষমতায় ফেরার পর থেকে কাবুলসহ আফগানিস্তানের বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা তুলনামূলক কমেছে।
তবে দেশটিতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠী সক্রিয় রয়েছে এবং তারা মাঝেমধ্যে হামলা চালাচ্ছে। ২০২৫ সালে আফগানিস্তানে দুটি আত্মঘাতী হামলার ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েকদিনের আলোচনার পর ওয়াশিংটনে একটি কাঠামোগত (ফ্রেমওয়ার্ক) চুক্তিতে সই করেছে ইসরায়েল ও লেবানন। তবে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই চুক্তির কোনো পক্ষ নয়। ফলে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘর্ষ বন্ধ হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই গেছ
১৬ ঘণ্টা আগে
গাজা যুদ্ধে নিজের এক ছেলেকে হারানো এবং শত্রুপক্ষের বিরুদ্ধে ‘অসম মাত্রার শক্তি’ প্রয়োগের ‘দাহিয়াহ নীতি’র প্রবক্তা হিসেবে পরিচিত এই সাবেক সেনাপ্রধান সাম্প্রতিক জনমত জরিপে দ্রুত জনপ্রিয়তা অর্জন করছেন। নির্বাচনে তাকে নেতানিয়াহুর জন্য শক্ত প্রতিদ্বন্দ্বী বিবেচনা করা হচ্ছে।
১৮ ঘণ্টা আগে
গত বুধবার ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় আবারও একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে অনুভূত এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৯।
১৯ ঘণ্টা আগে
প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, তীব্র এই কম্পনে এখনো পর্যন্ত কোনো ধরনের প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ঝাঁকুনি তীব্র হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাঁরা দ্রুত ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন।
১৯ ঘণ্টা আগে