ইতালিতে ৩ বাংলাদেশি হত্যায় সন্দেহভাজনের ছবি প্রকাশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শাহাদাত হোসেন। ছবি: সংগৃহীত

ইতালির রাজধানী রোমে একটি বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে দেশটির পুলিশ। রোমের প্রসিকিউটর কার্যালয়ের নির্দেশে এ ছবি প্রকাশ করা হয়েছে।

ইতালির পুলিশ বলছে, সন্দেহভাজনের নাম শাহাদাত হোসেন, তার বাড়ি বাংলাদেশে। তার সন্ধান মিলবে— এমন কোনো ইঙ্গিত বা দরকারি তথ্য থাকলে তা রোম পুলিশের মোবাইল স্কোয়াডের 3346903295 নম্বরে জানাতে অনুরোধ করা হয়েছে।

এর আগে শুক্রবার রাতে রোমের একটি আবাসিক ফ্লাটে ছুরিকাঘাতে বাংলাদেশি পরিবারটির ৩ সদস্য নিহত হন। তারা হলেন— কামাল উদ্দিন বাবুল (৩৯), তার স্ত্রী আরজু আক্তার (৩৮) এবং তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা। আর তাদের ছেলে অয়নকে (২০) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত বাবুলের গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জে। এ হত্যাকাণ্ডের পর এক বছর আগের এক উড়ো চিঠির প্রসঙ্গ সামনে আসছে। স্বজনরা জানান, ২০২৫ সালের ২ জুলাই রাতে বাবুলের বাবা সিরাজুল ইসলামের বাড়ির ফটকে ‘লাল বাহিনী’ নামে কথিত ডাকাত দলের উড়ো চিঠি পাওয়া যায়।

ওই চিঠিতে পরিবারের স্বর্ণালঙ্কার ও টাকা-পয়সা দাবি করা হয়। এই দাবি পূরণ না হলে সিরাজুলের ছেলে ও নাতিকে হত্যার পাশাপাশি পরিবারের নারী সদস্যদের ওপর নির্যাতনের হুমকিও দেওয়া হয় বলে জানান স্বজনরা।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি নুরুল হাকিম শনিবার বলেন, ‘সেসময় মৌখিকভাবে বিষয়টি আমাদের জানানো হয়েছিল। আমরা নিয়মিত উনার পরিবারকে নিরাপত্তা দিয়েছি। তার মধ্যেই আজ ইতালিতে তিনজনকে হত্যার বিষয়টি জানতে পেরেছি।’

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement