‘ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে’, দাবি ট্রাম্পের

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৪ মার্চ ২০২৬, ১৯: ৪২

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চলমান ইরান যুদ্ধে ইতোমধ্যেই মার্কিন বাহিনী ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। তিনি বলেন, সামনের দিনগুলোতে অভিযানের মাত্রা আরও বাড়ানো হবে।

শুক্রবার (১৩ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সাংবাদিক ব্রায়ান কিলমিডের সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা ইতোমধ্যেই ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছি। এ ছাড়া তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন কারখানাগুলোও ধ্বংস করা হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমরা তাদের এমন মাত্রায় আঘাত করেছি, যা আগে কেউ করতে পারেনি। যুদ্ধের তীব্রতা এবং ব্যপ্তি সামনের দিনগুলোতে আরও বৃদ্ধি পাবে।

সাক্ষাৎকারে ট্রাম্পকে যুদ্ধের মেয়াদ নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি উত্তর এড়িয়ে গেছেন। তবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে সেনা, সমরাস্ত্র এবং সামরিক সরঞ্জামের কোনো ঘাটতি নেই।

ট্রাম্পের মতে, ইরানের ক্ষমতাসীনদের এমনভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে যে, ক্ষয়ক্ষতি পুনরুদ্ধার করতে তাদের বছরের পর বছর লাগবে। সম্ভবত ভবিষ্যতে তাদের স্বাভাবিকভাবে পুনরায় শক্তি ফিরে পাওয়ার সামর্থ্যও থাকবে না।

সূত্র : এএফপি

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

নিউইয়র্কে ছুরিকাঘাতে ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট নিহত

এনডিটিভি ও নিউইয়র্ক টাইমসের বরাতে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে বহুজাতিক ব্যাংকটিতে দায়িত্বপালনকারী পিয়াচেন্টিকে কোনো উসকানি ছাড়াই আচমকা আক্রমণ করেন পামেলা সিসনেরোস নামের ওই নারী। এই ঘটনায় আরও এক বৃদ্ধ (৬৮) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

১১ ঘণ্টা আগে

ইরানে বিয়েবাড়িতে মার্কিন হামলা: প্রাণ গেল শিশুসহ ৫ জনের, আহত ৬৩

হামলার বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এবং সিরিক কাউন্টির গভর্নর রেজা শহীদিয়ান জানান, বিয়েবাড়িতে হামলায় গুরুতর আহত ৫০ জন নারী ও শিশুকে মিনাব শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী এক শিশুর ভাষ্যমতে, অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পরপরই এক বিকট বিস্ফোরণে চারপাশ ধ্বংসস

১৫ ঘণ্টা আগে

জার্মান মাটিতে রুশ ‘হাইব্রিড হামলা’, কনস্যুলেট বন্ধের পথে বার্লিন

মঙ্গলবার জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিন্ট বলেন, পুলিশি তদন্ত, হামলার ধরন ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে সরকার এ সিদ্ধান্তে পৌঁছেছে যে ড্রোনটি নিয়ন্ত্রণকারী ব্যক্তিরা রুশ রাষ্ট্রীয় সংস্থার পক্ষে কাজ করছিলেন। ফলে ঘটনাটিকে জার্মান সরকার আনুষ্ঠানিকভাবে ‘রুশ হাইব্রিড হামলা’ হিসেবে চিহ্নিত করে

১৫ ঘণ্টা আগে

কুয়েত জর্ডান ইরাক ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন-মিসাইল হামলা

আইআরজিসি-র বিবৃতিতে দাবি করা হয়, জর্ডানের ‘প্রিন্স হাসান বিমানঘাঁটি’তে অবস্থিত মার্কিন ড্রোন হ্যাঙ্গারগুলো লক্ষ্য করে একটি ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে মারা হয়েছে। তাদের দাবি অনুযায়ী, এই হামলায় বেশ কয়েকটি ড্রোন ধ্বংস হওয়ার পাশাপাশি কয়েকজন মার্কিন সেনা ও কারিগরি কর্মী নিহত হয়েছেন। একই সঙ্গে জর্

১৫ ঘণ্টা আগে
Advertisement