ডেস্ক, রাজনীতি ডটকম

ইরান যুদ্ধের কারণে মার্চের শেষের দিকে গুরুত্বপূর্ণ চীন সফর প্রায় এক মাস পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (১৭ মার্চ) তিনি বলেছেন, ‘ব্যাপারটা খুব সহজ। একটা যুদ্ধ চলছে। আমার মনে হয়, আমার এখানে থাকাটা জরুরি’।
তিনি জোর দিয়ে বলেন, এর মধ্যে ‘কোনো ছলচাতুরি নেই’ এবং তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করার জন্য উন্মুখ হয়ে আছেন।
এই ঘটনাটি এমন এক সময়ে ঘটলো, যখন ট্রাম্প ব্রিটিশ সংবাদপত্র ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন যে, উপসাগরীয় অঞ্চলের জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর অবরোধ সরাতে চীন সাহায্য না করলে তিনি বৈঠকটি স্থগিত করতে পারেন।
ইরান যুদ্ধের জেরে বিশ্বের বৃহত্তম দুটি অর্থনীতির মধ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে ট্রাম্পের এই মন্তব্য এসেছে।
বেইজিং ইরানের জ্বালানির প্রধান ক্রেতা। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সমালোচনা করেছে চীন।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে ট্রাম্পের শুল্কনীতি বাতিল হয়ে যাওয়ার পর ওয়াশিংটন চীনসহ তালিকাভুক্ত বেশ কিছু দেশের বাণিজ্য কার্যকলাপ তদন্ত করার ঘোষণা দিয়েছে।
সম্প্রতি বিনিয়োগ, শুল্ক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধিরা প্যারিসে বৈঠক করেছেন। - বিবিসি

ওয়াশিংটন ও তাদের মিত্রদের জন্য আদর্শ পরিস্থিতি হতো যদি এই যুদ্ধের মাধ্যমে আয়াতুল্লাহদের শাসনের অবসান ঘটে এবং দ্রুত সেখানে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আসে; যারা নিজেদের জনগণ বা প্রতিবেশীদের জন্য আর হুমকি হবে না।
৪ ঘণ্টা আগে
ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে একাধিক ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে। ইরাকের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, হামলা শুরুর পর থেকে এটি ছিল সবচেয়ে তীব্র আক্রমণ। তবে এ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে বাগদাদেই ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীর এক ঘাঁটিতেও পালটা হামলা হয়েছে, যে
৫ ঘণ্টা আগে
শনি ও রোববার সরকারি ছুটি থাকায় শুক্রবারকে সাপ্তাহিক ছুটি ঘোষণা করার বিষয়েও আলোচনা ছিল। তবে শুক্রবার ছুটি ঘোষণা করলে টানা তিন দিন সরকারি অফিসগুলো বন্ধ থাকবে। এ বিষয়টি এড়াতে শুক্রবারের বদলে বুধবারকে বেছে নেওয়া হয়েছে ছুটির জন্য।
৬ ঘণ্টা আগে
ট্রাম্পের এ আহ্বানে সাড়া মেলেনি একেবারেই। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, থেকে শুরু করে জাপান বা দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোর কেউই খুব একটা উৎসাহ দেখাননি ট্রাম্পের প্রস্তাবে। এমনকি ট্রাম্প শেষ পর্যন্ত চীনের প্রতি সহযোগিতার আহ্বান জানালে তারাও মুখ ঘুরিয়ে নিয়েছে।
৭ ঘণ্টা আগে