ডেস্ক, রাজনীতি ডটকম

শ্রীলঙ্কা উপকূলে যুক্তরাষ্ট্রের সাবমেরিন থেকে টর্পেডোর আঘাতে একটি ইরানি যুদ্ধজাহাজ ধ্বংস হওয়ার রেশ কাটতে না কাটতেই, আরেকটি ইরানি জাহাজকে ভারতের বন্দরে নোঙর করার অনুমতি দিয়েছে নয়াদিল্লি।
আজ শনিবার রাজধানী দিল্লিতে আয়োজিত এক ভূ-রাজনৈতিক সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ তথ্য নিশ্চিত জানান।
মন্ত্রী জানান, যান্ত্রিক ত্রুটি এবং মানবিক পরিস্থিতির কথা বিবেচনা করে ‘আইরিস লাভান’ নামক জাহাজটিকে কোচি বন্দরে ভিড়তে দেওয়া হয়েছে। জয়শঙ্কর বলেন, ‘ইরান আমাদের কাছে বার্তা পাঠিয়েছিল যে তাদের একটি জাহাজ সমস্যার সম্মুখীন হয়েছে এবং আমাদের বন্দরে আশ্রয় চায়। ১ মার্চ আমরা তাদের আসার অনুমতি দিই এবং কয়েক দিন পর জাহাজটি কোচি বন্দরে এসে পৌঁছায়।’
কয়েক দিন আগেই ভারত মহাসাগরে শ্রীলঙ্কা উপকূলে মার্কিন সাবমেরিনের টর্পেডোর আঘাতে ইরানের যুদ্ধজাহাজ ‘আইরিস ডেনা’ ডুবে যায়। এই ঘটনার পর ওই অঞ্চলে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। জয়শঙ্কর জানান, যে সময়ে জাহাজটি ভারতের কাছে আশ্রয়ের আবেদন করে, সেই সময়ে পরিস্থিতি ছিল অত্যন্ত স্পর্শকাতর। জাহাজটিতে বেশ কয়েকজন তরুণ ক্যাডেট (শিক্ষানবিশ নৌসেনা) রয়েছেন।
জানা গেছে, ‘আইরিস লাভান’ এবং আরও কয়েকটি ইরানি জাহাজ ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে বিশাখাপত্তমে অনুষ্ঠিত আন্তর্জাতিক ফ্লিট রিভিউ এবং বহুপক্ষীয় নৌ মহড়া ‘মিলান ২০২৬’-এ অংশ নিতে ভারতে এসেছিল। মহড়া শেষ করে ফেরার পথে আন্তর্জাতিক জলসীমায় তারা মার্কিন হামলার শিকার হয়। এ নিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার।
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা (ইরানি নৌবাহিনী) এখানে মহড়ার জন্য এসেছিল, কিন্তু ফেরার পথে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মধ্যে পড়ে যায়। আইনি জটিলতা যা-ই থাকুক না কেন, আমরা মানবিকতার দিক থেকে বিষয়টিকে বিবেচনা করেছি এবং আমার মনে হয় আমরা সঠিক কাজই করেছি।’
এদিকে ইরানের তৃতীয় একটি জাহাজ ‘আইরিস বুশেহর’-কে শ্রীলঙ্কায় ভিড়তে দেওয়া হলেও সেখানে সেটিকে হেফাজতে নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
সাম্প্রতিক এই ঘটনাপ্রবাহ ভারত মহাসাগরীয় অঞ্চলে আন্তর্জাতিক কূটনীতি এবং সামরিক উত্তেজনাকে নতুন মাত্রা দিয়েছে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

দিনটি ছিল ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর, মঙ্গলবার। ছিনতাইকারীরা ছোট ছোট দলে পূর্ব আমেরিকার আকাশপথ দিয়ে ওড়া চারটি বিমান একইসাথে ছিনতাই করে। তারা বিমানগুলোকেই অস্ত্র হিসেবে ব্যবহার করে নিউইয়র্ক আর ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ ভবনে আঘাত হানার জন্য।
৮ ঘণ্টা আগে
ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন ইনস্টিটিউটের ‘কস্ট অব ওয়ার’ প্রকল্পের হিসাবে, ২০০১ সালের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত যুদ্ধ ও সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মকাণ্ডে ২০২১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের মোট ব্যয় দাঁড়ায় প্রায় আট ট্রিলিয়ন ডলারে। এর মধ্যে আফগানিস্তান-পাকিস্তান যুদ্ধাঞ্চলের ব্যয়ই ছিল প্রায় ২.৩ ট্র
১০ ঘণ্টা আগে
দুই ইরানি ঊর্ধ্বতন সূত্রসহ বিষয়টি সম্পর্কে অবগত অন্য ব্যক্তিরা রয়টার্সকে বলেন, এ ব্যবস্থার মাধ্যমে ইরান চীন থেকে ওষুধ, যানবাহন ও যোগাযোগ সরঞ্জাম কিনেছে। গত এক বছরে অন্তত একবার কয়েক মিলিয়ন ডলার মূল্যের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহসংক্রান্ত চুক্তিতেও এ পদ্ধতি ব্যবহার করা হয়েছে।
২১ ঘণ্টা আগে
ইসলামাবাদে সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান এ কথা বলেন। তিনি জানান, তিন দেশের মধ্যে নিয়মিত বৈঠক, পরামর্শ ও যোগাযোগ চলছে। তবে এই মুহূর্তে মক্কা প্রতিরক্ষা চুক্তি সম্প্রসারণ বা নতুন সদস্য নেওয়ার কোনো আলোচনা নেই।
১ দিন আগে