ডেস্ক, রাজনীতি ডটকম

সামরিক অভিযানে বন্দী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিন বন্দিশিবিরে রয়েছেন।
সোমবার (৫ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে তাদের ম্যানহাটনের ফেডারেল আদালতে তাদের হাজির করা হবে।
গত শুক্রবার ভোররাতে ভেনেজুয়েলায় মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে তারা বন্দী হন। এদিকে মাদুরোর অনুপস্থিতিতে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকেও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর সিলিয়ার বিরুদ্ধে মাদক এবং অস্ত্র চোরাচালানের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। যদিও আগে থেকেই এমন অভিযোগ অস্বীকার করে আসছেন মাদুরো।
মাদুরোকে বন্দি করার পর সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আদালতে প্রথমবারের মতো হাজির করা হবে। রোববার আদালতের এক মুখপাত্রের বরাতে জানা গেছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং স্ত্রী সিলিয়া ফ্লোরেস স্থানীয় সময় দুপুরে ম্যানহাটানের ফেডারেল আদালতে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন।
এদিকে, ভেনেজুয়েলার আদালতের আদেশে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন। রদ্রিগেজকেও কড়া হুশিঁয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দ্য আটলান্টিক সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, রদ্রিগেজ যদি সঠিক কাজ না করেন, তবে তাকে নিকোলাস মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে। প্রেসিডেন্ট মাদুরোকে আটক করতে মার্কিন অভিযানের বিরোধিতা করায়, ডেলসি রদ্রিগেজকে এ সতর্কবার্তা দেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল প্রতীক্ষিত এ আলোচনা নিয়ে আগের দিনেও অনিশ্চয়তা কাটেনি। তবে দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, দুপক্ষের সঙ্গেই তার কথা হয়েছে। এ আলোচনাকে তিনি ‘বাঁচা-মরার লড়াই’ বলে অভিহিত করেছেন, যেখান থেকে সর্বোচ্চ ইতিবাচক ফল আনতে আশাবাদী পা
১১ ঘণ্টা আগে
নেইপিদো থেকে এএফপি জানায়, ৬৯ বছর বয়সী মিন অং হ্লাইং শপথ পাঠ শেষে দেওয়া ভাষণে বলেন, ‘মিয়ানমার আবার গণতন্ত্রের পথে ফিরেছে এবং একটি উন্নত ভবিষ্যতের দিকে এগোচ্ছে।’
১৩ ঘণ্টা আগে
দীপালি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের পূর্ব শালেপুর গ্রামের শেখ মোফাজ্জল ওরফে মোকা শেখের মেয়ে। ২০২৪ সালে তিনি গৃহকর্মী হিসেবে লেবাননে যান।
১৪ ঘণ্টা আগে