উত্তেজনার মধ্যে সফল ক্ষেপণাস্ত্রের পরীক্ষা পাকিস্তানের

ডেস্ক, রাজনীতি ডটকম

কাশ্মীরের পেহেলেগামে হামলার ঘটনায় ভারত-পাকিস্তান উত্তেজনা তুঙ্গে। আক্রান্ত হলে ভারতে পাল্টা পারমাণবিক হামলার হুমকি দিয়েছে পাকিস্তান। কূটনৈতিক সম্পর্কে তৈরি হয়েছে টানাপোড়েন। এর মধ্যেই পাকিস্তান এবার মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। খবর দ্য ডনের

শনিবার (৩ মে) পাকিস্তান সেনাবাহিনীর ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ক্ষেপণাস্ত্রটির সফল উৎক্ষেপণের একটি ভিডিও-ও প্রকাশ করেছে আইএসপিআর।

পেহেলগামের ঘটনার আবহে যখন ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্কের টানাপড়েন চলছে, তখন ইসলামাবাদের এই দাবি বেশ আলোচনার জন্ম দিয়েছে। পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ৪৫০ কিলোমিটারের মধ্যে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্রটির নাম ‘আবদালি’। পাকিস্তান সেনাবাহিনীর ‘সিন্ধু’ নামক মহড়ায় ক্ষেপণাস্ত্রটির সফল উৎক্ষেপণ করা হয়।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, ‘সেনাবাহিনীর প্রস্তুতি নিশ্চিত করার লক্ষ্যে ও প্রযুক্তিগত মাপকাঠিকে বৈধতা দিয়ে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।’ প্রযুক্তিগত উন্নতি এবং পরিকাঠামোগত প্রস্তুতি খতিয়ে দেখার পর নিরাপত্তা রক্ষায় পাকিস্তান যে প্রস্তুত, সেই বিষয়ে ‘পূর্ণ আস্থা’ রয়েছে প্রধানমন্ত্রী ও সামরিক কর্মকর্তাদের।

এই ক্ষেপণাস্ত্রটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম কি না, তা স্পষ্ট নয়। তবে জানা গেছে, ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের সময় উপস্থিত ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তারা।

পেহেলগামের হামলার ঘটনার পর জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় টানা নয়দিন ধরে সংঘর্ষ চলেছে পাকিস্তান ও ভারতের। এই ঘটনা সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। আতঙ্গে দিন অতিবাহিত করছেন সীমান্তবর্তী দু’দেশের বাসিন্দারা। এমন পরিস্থিতিতে ইসলামাবাদের সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি স্বভাবতই ভারতকে উদ্বিগ্ন করবে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মার্কিন ইতিহাসের ভয়াবহতম সেই হামলার দিন ও তারপর কী ঘটেছিল

দিনটি ছিল ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর, মঙ্গলবার। ছিনতাইকারীরা ছোট ছোট দলে পূর্ব আমেরিকার আকাশপথ দিয়ে ওড়া চারটি বিমান একইসাথে ছিনতাই করে। তারা বিমানগুলোকেই অস্ত্র হিসেবে ব্যবহার করে নিউইয়র্ক আর ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ ভবনে আঘাত হানার জন্য।

৭ ঘণ্টা আগে

৯/১১-এর ২৫ বছর: যুদ্ধ, সন্ত্রাস ও বদলে যাওয়া বিশ্ব

ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন ইনস্টিটিউটের ‘কস্ট অব ওয়ার’ প্রকল্পের হিসাবে, ২০০১ সালের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত যুদ্ধ ও সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মকাণ্ডে ২০২১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের মোট ব্যয় দাঁড়ায় প্রায় আট ট্রিলিয়ন ডলারে। এর মধ্যে আফগানিস্তান-পাকিস্তান যুদ্ধাঞ্চলের ব্যয়ই ছিল প্রায় ২.৩ ট্র

৮ ঘণ্টা আগে

নিষেধাজ্ঞা এড়িয়ে চীনের সঙ্গে শত শত কোটি ডলারের ‘গোপন বাণিজ্য’ ইরানের

দুই ইরানি ঊর্ধ্বতন সূত্রসহ বিষয়টি সম্পর্কে অবগত অন্য ব্যক্তিরা রয়টার্সকে বলেন, এ ব্যবস্থার মাধ্যমে ইরান চীন থেকে ওষুধ, যানবাহন ও যোগাযোগ সরঞ্জাম কিনেছে। গত এক বছরে অন্তত একবার কয়েক মিলিয়ন ডলার মূল্যের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহসংক্রান্ত চুক্তিতেও এ পদ্ধতি ব্যবহার করা হয়েছে।

২০ ঘণ্টা আগে

মক্কা চুক্তিতে নতুন দেশের অন্তর্ভুক্তি এখনই নয়: পাকিস্তান

ইসলামাবাদে সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান এ কথা বলেন। তিনি জানান, তিন দেশের মধ্যে নিয়মিত বৈঠক, পরামর্শ ও যোগাযোগ চলছে। তবে এই মুহূর্তে মক্কা প্রতিরক্ষা চুক্তি সম্প্রসারণ বা নতুন সদস্য নেওয়ার কোনো আলোচনা নেই।

১ দিন আগে
Advertisement