ডেস্ক, রাজনীতি ডটকম

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২১৭ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন প্রায় ৮০০ মানুষ।
সোমবার থেকে শুরু হওয়া এই ভয়াবহ আগ্রাসনে দেশটিতে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, হামলার মুখে প্রায় এক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং হাজার হাজার সিরীয় শরণার্থী সীমান্ত পেরিয়ে প্রাণ বাঁচাতে নিজ দেশে ফিরে যাচ্ছেন।
শুক্রবার (৬ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে ‘বড় মানবিক জরুরি অবস্থা’ হিসেবে চিহ্নিত করেছে ইউএনএইচসিআর।
লেবাননের প্রধানমন্ত্রী এই পরিস্থিতিকে ‘অত্যন্ত বিপজ্জনক’ হিসেবে অভিহিত করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি সহায়তার আবেদন জানিয়েছেন।
অন্যদিকে, ইরান-সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে পাল্টা আক্রমণ অব্যাহত রাখায় সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। কূটনৈতিক প্রচেষ্টা চললেও মাঠপর্যায়ে রক্তক্ষয়ী এই সংঘাত মধ্যপ্রাচ্যকে এক বড় ধরনের মানবিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি বলেছেন, পুরুষদের ২০৩৮ ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য বিড করার বিষয়টি বিবেচনা করতে পারে যুক্তরাষ্ট্র। আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
১২ ঘণ্টা আগে
লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নেতা নাঈম কাশেম বলেছেন, “লেবাননের দখল করে রাখা অঞ্চলগুলো থেকে ইসরায়েলকে সরে যেতেই হবে। তাদের হাতে আর ‘কোনো বিকল্প নেই’।” মুসলিমদের পবিত্র দিন আশুরা উপলক্ষ্যে দেওয়া বক্তব্যে এই হুঁশিয়ারি দেন হিজবুল্লাহ প্রধান।
১৩ ঘণ্টা আগে
হামলার পর নিরাপত্তা পরিস্থিতি পুনর্মূল্যায়নের জন্য হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে সহায়তার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)। এর ফলে যুদ্ধবিরতি কতটা টেকসই হবে এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে স্বাভাবিক নৌচলাচল কত দ্রুত ফিরবে, তা নিয়ে নতুন করে প্
১৯ ঘণ্টা আগে
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে প্রথমে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর এক মিনিটেরও কম সময়ের মধ্যে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী কম্পন অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জান
২০ ঘণ্টা আগে