পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রকে পুতিনের হুঁশিয়ারি

ডেস্ক, রাজনীতি ডটকম
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কর্তৃক পারমাণবিক পরীক্ষা চালুর নির্দেশের প্রেক্ষিতে পুতিন কঠোর অবস্থানে গিয়ে ঘোষণা করেছেন, ওয়াশিংটন এমন পদক্ষেপ নিলে মস্কোও সমানভাবে পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে।

বুধবার (৫ নভেম্বর) ক্রেমলিনে নিরাপত্তা পরিষদের এক বৈঠকে শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি সংশ্লিষ্ট সব সংস্থাকে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত বিশ্লেষণ করে দ্রুত সমন্বিত প্রস্তুতির প্রস্তাব পেশ করার নির্দেশ দেন।

এনডিটিভি জানিয়েছে, বুধবার ৫ নভেম্বর ক্রেমলিনে নিরাপত্তা পরিষদের বৈঠকে শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্যে পুতিন বলেন, যদি যুক্তরাষ্ট্র বা পারমাণবিক পরীক্ষার নিষেধাজ্ঞা চুক্তির কোনো স্বাক্ষরকারী দেশ পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায়। তবে রাশিয়া প্রতিক্রিয়ামূলক ব্যবস্থা নেবে।

তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট বেসামরিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত সম্পর্কে অতিরিক্ত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও পারমাণবিক অস্ত্র পরীক্ষার সম্ভাব্য প্রস্তুতি বিষয়ে সমন্বিত প্রস্তাব পেশ করতে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভ বৈঠকে জানান, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ রাশিয়ার জন্য সামরিক হুমকির মাত্রা বাড়িয়েছে।

তিনি বলেন, আমাদের পারমাণবিক বাহিনী এমন প্রস্তুতিতে থাকতে হবে, যাতে প্রয়োজন হলে প্রতিপক্ষকে অগ্রহণযোগ্য ক্ষতি করা যায়।রাশিয়ার নোভায়া জেমলিয়া আর্কটিক টেস্ট সাইট অল্প সময়ের মধ্যেই পারমাণবিক পরীক্ষা চালানোর জন্য প্রস্তুত করা সম্ভব। এখনই যথাযথ ব্যবস্থা না নিলে, যুক্তরাষ্ট্রের পদক্ষেপের জবাব দেওয়ার সুযোগ হারাতে পারে রাশিয়া।

সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পর ১৯৯১ সাল থেকে রাশিয়া কোনো পারমাণবিক পরীক্ষা চালায়নি। তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কের টানাপোড়েন চরমে পৌঁছেছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করলেন পুতিন

ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনও একই পদক্ষেপ নেবে বলে তারা আশা করছে। এতে আরো বলা হয়, প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোউসভ সেনাবাহিনী প্রধান ভ্যালেরি গেরাসিমভকে ওই সময় সামরিক অভিযান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। তবে যেকোনো ধরনের লঙ্ঘনের জবাব দিতে রুশ বাহিনী প্রস্তুত থাকবে।

৭ ঘণ্টা আগে

ইরান যুদ্ধ: নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবছে উপসাগরীয় দেশগুলো

ছয় সপ্তাহের সংঘাতে ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বড় অংশের লক্ষ্যই ছিল উপসাগরীয় দেশগুলো। এসব হামলার বেশির ভাগই প্রতিহত করা গেছে বলে দাবি করা হচ্ছে । তবে এরপরও তারা বুঝতে পারছে, এককভাবে প্রতিরক্ষাব্যবস্থার ওপর নির্ভর করা যথেষ্ট নয়।

৭ ঘণ্টা আগে

হরমুজ প্রণালির আকাশসীমায় যুক্তরাষ্ট্রের ২০ কোটি ডলারের ড্রোন নিখোঁজ

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নজরদারি ড্রোন ‘এমকিউ-৪সি ট্রাইটন’ হরমুজ প্রণালির আকাশসীমায় নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়ার কিছুক্ষণ আগেই ড্রোনটি উড়ন্ত অবস্থায় জরুরি সতর্কবার্তা পাঠিয়েছিল। এটি বিধ্বস্ত হয়েছে নাকি ভূপাতিত করা হয়েছে— এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

৯ ঘণ্টা আগে

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ৭৫ ডলারে পৌঁছেছে, যা আগের তুলনায় প্রায় শূন্য দশমিক ৮৭ শতাংশ বেশি। একই সময়ে যুক্তরাষ্ট্রের ক্রুড তেলের দামও ১ শতাংশের বেশি বৃদ্ধি।

৯ ঘণ্টা আগে