ডেস্ক, রাজনীতি ডটকম

মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথ হরমুজ প্রণালি ও ওমান উপসাগর ঘিরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ইরানের নৌবাহিনীর এক কমান্ডার দাবি করেছেন, হরমুজ প্রণালির পূর্বাংশ এবং ওমান উপসাগরের পূর্ণ নিয়ন্ত্রণ বর্তমানে ইরানের সামরিক বাহিনীর হাতে রয়েছে। একই সঙ্গে ওই অঞ্চলে মোতায়েন যুক্তরাষ্ট্রের বাহিনীর বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি-এর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
ওই কমান্ডার বলেন, ইরানের সামরিক বাহিনী মার্কিন সেনাদের ক্ষেপণাস্ত্রের আওতায় আসার অপেক্ষায় রয়েছে। নির্ধারিত সীমার মধ্যে প্রবেশ করলেই উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু করা হবে বলে সতর্ক করেন তিনি।
তিনি আরও দাবি করেন, ইরানের সামরিক তৎপরতা ও মহড়ার মুখে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন ইরানি জলসীমা থেকে শত শত মাইল দূরে সরে যেতে বাধ্য হয়েছে।
ইরানি কমান্ডারের ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালির পূর্বাঞ্চলসহ ওমান উপসাগর বর্তমানে ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর ‘পূর্ণ নিয়ন্ত্রণে’ রয়েছে।
সূত্র: আলজাজিরা

মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে বাড়তে থাকা সামরিক উত্তেজনার প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতে। বিশ্ববাজারে ফের বেড়েছে তেলের দাম, পাশাপাশি এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলোতে দেখা দিয়েছে উল্লেখযোগ্য দরপতন।
৫ ঘণ্টা আগে
চার সপ্তাহের নীরবতা ভেঙে ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিয়েছে হুথি বিদ্রোহীরা। বিশ্লেষকরা বলছেন, লোহিত সাগরে নৌযান লক্ষ্য করে হুথি হামলা চালালে বিশ্ব বাণিজ্য নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
৬ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপে দেশটির কার্যকর কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই। ফলে ‘খুব সহজেই’ দখল করা সম্ভব।
৬ ঘণ্টা আগে
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সৌদ আবদুল আজিজ আল-আতওয়ান বিবৃতিতে বলেন, গত ২৪ ঘণ্টায় কুয়েতের আকাশসীমায় ১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১২টি ড্রোন শনাক্ত করা হয়েছে।
৮ ঘণ্টা আগে