ডেস্ক, রাজনীতি ডটকম

কাশ্মিরের পহেলগামে হামলার জের ধরে পাকিস্তানের বিরুদ্ধে বড় ধরনের পাঁচটি পদক্ষেপ নিয়েছিল ভারত। এবার সেসব পদক্ষেপের পালটা জবাব দিয়েছে পাকিস্তান। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি বৈঠক করে ভারতীয় নাগরিকদের ভিসা স্থগিত, ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধ এবং ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণাসহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিনভর পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটিসহ অন্যান্য মন্ত্রণালয় ও দপ্তর ব্যস্ত সময় কাটিয়েছে। এসব বৈঠক থেকেই ভারতের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
এদিকে বুধবার ভারত তার নেওয়া সিদ্ধান্তগুলোর মধ্যে সিন্ধু পানি চুক্তি স্থগিতের কথা জানিয়েছিল। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই চুক্তি স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কার্যালয়।
বিবৃতিতে ইসলামাবাদ ‘কঠোর ভাষায়’ ওই চুক্তি স্থগিতের সিদ্ধান্তের সমালোচনা করে। বিবৃতিতে বলা হয়, পানি বন্ধ বা অন্য দিকে প্রবাহিত করার যেকোনো প্রচেষ্টা ‘যুদ্ধের উসকানি’ হিসেবে বিবেচনা করবে পাকিস্তান। জাতীয় ক্ষমতার পূর্ণ শক্তি দিয়ে এর প্রতিক্রিয়া জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
ভারতের বিরুদ্ধে পালটা ব্যবস্থা হিসেবে ভারতের সঙ্গে সব ধরনের দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্তও নিয়েছে পাকিস্তান। তাৎক্ষণিকভাবে ওয়াগাহ সীমান্ত বন্ধ করার ঘোষণা দিয়েছে। ভারতের মতো তারা স্থগিত করেছে ভারতীয় নাগরিকদের জন্য ‘বিনা ভিসা প্রকল্পের’ আওতায় দেওয়া সব ভিসা।
ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে কূটনীতিকদের সংখ্যা ৩০ জনে কমিয়ে আনতে এবং ভারতীয় প্রতিরক্ষা, নৌ ও বিমান উপদেষ্টাদের ৩০ এপ্রিলের আগে পাকিস্তান ছেড়ে যেতে বলা হয়েছে। ভারতও বুধবার কূটনৈতিক মিশন ও কর্মকর্তাদের সংখ্যার বিষয়ে একই ধরনের সিদ্ধান্তের কথা জানিয়েছিল।
এদিকে ভারতীয় মালিকানাধীন বা ভারতীয়দের দ্বারা পরিচালিত বিমান সংস্থাগুলোর জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে পাকিস্তান। ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্যও স্থগিত করা হয়েছে।

ভারতে সংযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদূত সুনজয় সুধীর রয়টার্সকে বলেন, যুদ্ধ শেষ করার চাবিকাঠি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাতে। তার মতে, ভারত কঠিন আলোচনাগুলো চালু রাখার সুযোগ তৈরি করেছে, যাতে সংশ্লিষ্ট দেশগুলো একই টেবিলে বসতে পারে, কূটনৈতিকভাবে আলোচনা করতে পারে এবং যেসব বিষয়ে তাদের স্বার্থের মিল রয়েছ
২০ ঘণ্টা আগে
ভারতীয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে এবং তার সঙ্গে সংশ্লিষ্ট ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, পিস টিভিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে তদন্ত শুরুর পর ২০১৬ সালে তিনি মালয়েশিয়ায় চলে যান। পরে দেশটিতে তাকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া হয়।
১ দিন আগে
বাব আল-মান্দেব বন্ধ করে দিলে যুক্তরাষ্ট্র এমন এক পরিস্থিতিতে পড়তে পারে, যেখানে জ্বালানির দাম বাড়ার পাশাপাশি বৈশ্বিক বাণিজ্যেও বড় ধরনের বিঘ্ন ঘটবে। কিন্তু হুতিদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়ানোও ঝুঁকিপূর্ণ। কারণ সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের হামলা সত্ত্বেও অতীতে হুতিদের দমন করা যায়নি। একই সময়ে ইরানের সঙ্গে
১ দিন আগে
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সাত বছর পর ভারত সফরে এসেছেন। ব্রিকসকে তিনি গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্বের একটি ‘প্রধান জোট’ হিসেবে উল্লেখ করেন। উদীয়মান ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে স্বনির্ভরতার একটি মডেল হিসেবেও তিনি ব্রিকসকে তুলে ধরেন। তার মতে, উদ্ভাবননির্ভর উন্নয়ন এগিয়ে নিতে জোটটির ভূমিকা রাখা উচিত।
১ দিন আগে