ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার প্রায় তিন সপ্তাহ পর তার মন্ত্রিসভার প্রথম বড় ধরনের সম্প্রসারণ ঘটালেন। আজ সোমবার সকালে রাজ্যপালের বাসভবন ‘লোকভবনে’ নতুন করে আরও ৩৫ জন মন্ত্রী শপথ নিয়েছেন। এর ফলে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জনে। নতুন এই মন্ত্রিসভায় অভিজ্ঞ রাজনীতিকের পাশাপাশি চিকিৎসক, সাংবাদিক এবং প্রান্তিক স্তর থেকে উঠে আসা প্রতিনিধিদের জায়গা দিয়ে বড় চমক দেওয়া হয়েছে।
রাজ্যপালের বাসভবন 'লোকভবনে' আজ সকালে মোট ৩৫ জন নতুন মন্ত্রী শপথ নিয়েছেন। এদের মধ্যে পূর্ণ মন্ত্রী বা ক্যাবিনেট মন্ত্রী হিসাবে ১৩ জন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী তিনজন এবং প্রতিমন্ত্রী রয়েছেন বাকি ১৯ জন।
এর আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে আরও পাঁচ জন মন্ত্রী শপথ নিয়েছিলেন নয়ই মে।
এখন পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার সদস্য সংখ্যা হল ৪১ জন।
সোমবার যারা মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন, তাদের মধ্যে যেমন রয়েছেন তাপস রায়ের মতো প্রবীণ রাজনীতিবিদ, তেমনই আছেন দুজন ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক, প্রবীণ সাংবাদিক ও লেখক স্বপন দাশগুপ্তর মতো ব্যক্তি, তেমনই আছেন গৃহ-পরিচারিকা থেকে রাজনীতিতে আসা কলিতা মাজিও।
তবে কে কোন দপ্তরের দায়িত্বে থাকছেন সে বিষয়ে এখনো জানানো হয়নি।
রাজনীতি/এসআর

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।
১ দিন আগে
রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।
১ দিন আগে
মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।
১ দিন আগে
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্
১ দিন আগে