ডেস্ক, রাজনীতি ডটকম

মুর্শিদাবাদে নবাব সিরাজদৌল্লার সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য বৃহস্পতিবার (৬ মার্চ) তিন সদস্যের কমিটি গঠন করে দিয়েছে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। নজরদারির অভাবে ভাগীরথীর গর্ভে তলিয়ে যাচ্ছে মুর্শিদাবাদে নবাব সিরাজদৌল্লার সম্পত্তি। এ নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে।
ওই মামলাতেই আর্কিওলজি বিভাগের একজন, হেরিটেজ বিভাগের একজন এবং মুর্শিদাবাদের একজন জেলা ম্যাজিস্ট্রেটকে নিয়ে তিন সদস্যের কমিটি গঠন করে দিয়েছে আদালত। হাইকোর্ট সূত্রের খবর, কমিটির সদস্যরা এখন থেকে নবাবের সম্পত্তির আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন, স্থানটি পরিদর্শন করবেন এবং ৬ মাসের মধ্যে আদালতে রিপোর্ট জমা দেবে।
বাংলার শেষ নবাব সিরাজদৌল্লার সম্পত্তি রয়েছে মুর্শিদাবাদে। রক্ষণাবেক্ষণের অভাবে সেই সম্পত্তি ভাগীরথীতে তলিয়ে যাচ্ছে বলে। অথচ তা রক্ষা করার বিষয়ে সরকারের কোনও উদ্যোগ নেই বলে অভিযোগ। এ বিষয়েই মামলা যায় হাইকোর্টে।
ওই মামলাতেই গত বৃহস্পতিবার হেরিটেজ রক্ষার প্রশ্নে রাজ্যকে তীব্র ভর্ৎসনা করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এ প্রসঙ্গে রাইটার্স বিল্ডিং নিয়েও রাজ্যের পদক্ষেপ জানতে চায় আদালত।
প্রধান বিচারপতি পর্যবেক্ষণ ছিল, ‘হেরিটেজের জায়গায় বড় বড় হাইরাইজ বিল্ডিং তৈরি হচ্ছে। পুরনো ইতিহাস রক্ষার পরিবর্তে তা ভেঙে ফেলা হচ্ছে!’ একই সঙ্গে বিচারপতিকে বলেন, ‘যেকোনো কিছু ভেঙে ফেলা খুব সহজ। ৪৮ ঘণ্টায় ভেঙে ফেলতে পারবেন। কিন্তু ফেরাতে পারবেন না।’

মন্ত্রিসভার একাধিক সদস্যের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, স্টারমার সোমবার (২২ জুন) ১০ ডাউনিং স্ট্রিটের সামনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এর মধ্য দিয়ে এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।
৪ ঘণ্টা আগে
সমর্থকদের মতে, এই বিজয় অর্থনৈতিক সংস্কার ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হবে। তবে বিশ্লেষকদের আশঙ্কা, দেশের অভ্যন্তরীণ বিভাজন, নিরাপত্তা সংকট ও আঞ্চলিক উত্তেজনা আরও গভীর হতে পারে।
৪ ঘণ্টা আগে
ট্রাম্প এমন সময়ে এমন হুমকি দিয়েছেন যখন সুইজারল্যান্ডে মুখোমুখি আলোচনায় বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষে সংসদের স্পিকার বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটক
১৭ ঘণ্টা আগে
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, যুদ্ধবিরতি চলাকালীন ৬০ দিন বা তারপরও এই প্রণালিতে কাউকে কোনো টোল দিতে হবে না। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে দুপক্ষ চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র এককভাবে টোল আরোপ করবে।
১৮ ঘণ্টা আগে