নির্বাচনে বড় জয় পেলেন ক্ষমতাসীন আবি, ইথিওপিয়ায় নতুন সংঘাতের শঙ্কা

ডেস্ক, রাজনীতি ডটকম
ইথিওপিয়ায় আবি আহমেদের দল জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ছবি: সংগৃহীত

ইথিওপিয়ার সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী আবি আহমেদের নেতৃত্বাধীন প্রসপারিটি পার্টি বিপুল জয় পেয়েছে। ৫০১টি আসনের মধ্যে ৪৩৮টিতে জয়ী হয়ে দলটি আবারও সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। এর ফলে আগামী অক্টোবরের শুরুতে আবি আহমেদ নতুন মেয়াদের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।

সমর্থকদের মতে, এই বিজয় অর্থনৈতিক সংস্কার ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হবে। তবে বিশ্লেষকদের আশঙ্কা, দেশের অভ্যন্তরীণ বিভাজন, নিরাপত্তা সংকট ও আঞ্চলিক উত্তেজনা আরও গভীর হতে পারে।

২০১৮ সালে সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে ক্ষমতায় আসেন ৪৯ বছর বয়সী আবি আহমেদ। শুরুতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ ও প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে দীর্ঘদিনের বৈরিতা নিরসনের জন্য তিনি আন্তর্জাতিক প্রশংসা পান। ২০১৯ সালে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে নোবেল শান্তি পুরস্কারও অর্জন করেন। কিন্তু পরবর্তী সময়ে দেশটি আবারও একাধিক সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়ে।

এবারের নির্বাচনও সেই অস্থিরতার ছাপ বহন করেছে। নিরাপত্তা ঝুঁকির কারণে দেশটির সবচেয়ে জনবহুল দুই অঞ্চল আমহারা ও ওরোমিয়ায় ১৪৩টি ভোটকেন্দ্র খুলতেই পারেনি। আমহারা অঞ্চলের ফানো মিলিশিয়া ও ওরোমিয়া অঞ্চলের নিষিদ্ধ ওরোমো লিবারেশন আর্মি (ওএলএ) নির্বাচন ও ফলাফল উভয়ই প্রত্যাখ্যান করেছে। দুটি গোষ্ঠীই কেন্দ্রীয় সরকারের পরিবর্তে নিজেদের অঞ্চলের জন্য অধিক স্বায়ত্তশাসনের দাবি জানিয়ে আসছে।

সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি উত্তরাঞ্চলীয় টাইগ্রেতে। ২০২২ সালে দুই বছরের ভয়াবহ গৃহযুদ্ধ শেষ হলেও অঞ্চলটি এখননো পুরোপুরি স্বাভাবিক হয়নি। নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্রায় ৬০ লাখ মানুষের এই অঞ্চলকে পুরোপুরি নির্বাচনের বাইরে রাখা হয়েছে।

টাইগ্রের পরিস্থিতি আরও জটিল করে তুলেছে ইরিত্রিয়ার সঙ্গে সম্পর্কের অবনতি। যুদ্ধ চলাকালে ইরিত্রিয়া ইথিওপিয়ার সরকারি বাহিনীর মিত্র ছিল। তবে যুদ্ধ শেষে দুই দেশের সম্পর্ক দ্রুত খারাপ হয়। বর্তমানে ইরিত্রিয়া টাইগ্রের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থানে রয়েছে। বিশ্লেষকদের মতে, নতুন করে সংঘাত শুরু হলে ইরিত্রিয়া টাইগ্রে বাহিনীর পক্ষ নিতে পারে, যা পুরো অঞ্চলকে বড় সংকটে ফেলতে পারে।

এদিকে সুদানেও চলমান গৃহযুদ্ধ ঘিরে ইথিওপিয়ার বিরুদ্ধে এক পক্ষকে সমর্থনের অভিযোগ উঠেছে। যদিও আদ্দিস আবাবা এসব অভিযোগ বারবার অস্বীকার করেছে। ফলে আফ্রিকার হর্ন অঞ্চলে বিভিন্ন সংঘাত একে অন্যের সঙ্গে জড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে।

২০২২ সালের শান্তি চুক্তির পরও আবি সরকারের সঙ্গে টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) সম্পর্ক স্বাভাবিক হয়নি। উভয় পক্ষই একে অন্যের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করছে। সম্প্রতি টিপিএলএফ যুদ্ধপূর্ব প্রশাসনিক কাঠামো পুনর্বহাল করেছে এবং তরুণদের জোর করে সশস্ত্র বাহিনীতে নিয়োগের অভিযোগও উঠেছে। যদিও স্থানীয় কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করে বলছে, তরুণদের শুধু আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

আফ্রিকাবিষয়ক বিশ্লেষক ক্যামেরন হাডসনের মতে, উত্তেজনা বৃদ্ধির জন্য উভয় পক্ষই দায়ী। অন্যদিকে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক ম্যাগনাস টেলরের মতে, তাৎক্ষণিকভাবে বড় যুদ্ধের আশঙ্কা কম হলেও বর্তমান নিম্নমাত্রার উত্তেজনা অত্যন্ত বিপজ্জনক এবং যেকোনো সময় তা আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে।

এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন উত্তর ইথিওপিয়ায় অবিলম্বে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে। আর ২০২২ সালের শান্তি চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যুক্তরাষ্ট্র টাইগ্রে সংকট সমাধান ব্যাহত করার অভিযোগে টিপিএলএফের কট্টরপন্থি সদস্যদের বিরুদ্ধে নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা করেছে।

বিশ্লেষকদের মতে, নির্বাচনে নিরঙ্কুশ বিজয় আবি আহমেদের রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী করেছে। তবে তিনি এই শক্তিকে জাতীয় পুনর্মিলন ও শান্তি প্রতিষ্ঠায় কাজে লাগাবেন, নাকি নতুন সংঘাতের দিকে দেশকে ঠেলে দেবেন— সেটিই আগামী কয়েক মাসে ইথিওপিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে।

সূত্র: ডয়েচে ভেলে

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement