ডেস্ক, রাজনীতি ডটকম

কলকাতার নিউ মার্কেট এলাকার ‘শিখা ইন’ হোটেলে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যুর ঘটনায় হোটেলটির মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২২ আগস্ট) কলকাতার বেহালা এলাকার ডায়মন্ড হারবার রোডের নিজের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।
পুলিশ সূত্রের বরাত দিয়ে আনন্দবাজারের খবরে বলা হয়, মঙ্গলবার দিবাগত রাতে হোটেলে অগ্নিকাণ্ডের পর থেকেই নিখোঁজ ছিলেন বীরেশ্বর। নিজের গাড়িতে করে কলকাতা থেকে পালিয়ে ঝাড়খণ্ডের ধানবাদে গিয়ে আত্মগোপন করেছিলেন তিনি। ঝাড়খণ্ডে বীরেশ্বরের কয়েকজন কর্মচারীর বাড়ি রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানেই গিয়ে তিনি তাদের সহায়তা নিয়েছিলেন।
আজ শনিবার ধানবাদ থেকে বেহালার ডায়মন্ড হারবার রোডের নিজের বাড়িতে ফিরেছিলেন বীরেশ্বর। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। তবে পালিয়ে যাওয়ার পর কেন তিনি আবার নিজের বাড়িতে ফিরে এলেন, তা এখনো স্পষ্ট নয়। তাকে জিজ্ঞাসাবাদের পর এ বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।
অগ্নিকাণ্ডের পর থেকেই বীরেশ্বরের খোঁজ করছিল পুলিশ। তার দুটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ (অবরুদ্ধ) করে দেওয়া হয়েছিল। তদন্তকারীদের একাংশের ধারণা, হাতে নগদের অভাব দেখা দেওয়ায় তিনি ধানবাদ থেকে আবার কলকাতায় নিজের বাড়িতে ফিরে আসেন।
গত মঙ্গলবার গভীর রাতে নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ আবাসিক হোটেলে আগুন লাগে। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে প্রাণ হারান ৯ জন। তাদের মধ্যে ৭ জনই বাংলাদেশের নাগরিক।
অভিযোগ উঠেছে, মাত্র ১১০০ বর্গফুট জায়গার মধ্যে পাঁচটি ঘর তৈরি করা হয়েছিল এবং প্রতিটি ঘরের সঙ্গে লাগোয়া বাথরুম ছিল। হোটেলটিতে অগ্নিনির্বাপণের প্রয়োজনীয় কোনো নিয়ম মানা হয়নি।
তদন্তে কলকাতা পুলিশ জানতে পারে, নিউমার্কেট ছাড়াও ভারতের পর্যটনকেন্দ্র দিঘা ও মন্দারমণিতে বীরেশ্বরের আরও দুটি হোটেল রয়েছে। শুক্রবার সেসব জায়গাতেও তল্লাশি চালানো হয়। তবে কোথাও বীরেশ্বরের সন্ধান পাওয়া যায়নি।
ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের পরে বুধবার ভোরে হোটেলের এক কর্মচারীর সঙ্গে ফোনে কথা বলেছিলেন বীরেশ্বর। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। অবশেষে শনিবার তাকে গ্রেপ্তার করা হলো।
অগ্নিকাণ্ডের পর থেকে কলকাতায় হোটেলগুলোর বিরুদ্ধে অভিযান জোরদার করেছে প্রশাসন। শুক্রবার অভিযান চালিয়ে নিউমার্কেট এলাকায় ১১টি হোটেল বন্ধ করে দেয় কলকাতা পৌরসভা ও দমকলের যৌথ কমিটি। শনিবার আরও ছয়টি হোটেল বন্ধ করা হয় বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এ ছাড়া শুক্রবার নিউমার্কেট এলাকার ১৭টি হোটেলকে শোকজ করে দমকল কর্তৃপক্ষ।
‘শিখা ইনে’র যে অংশে আগুন লাগে, সেটি ছাড়াও ভবনটির পঞ্চম তলায় হোটেলটির আরও একটি অংশ ছিল। ওই অংশটি বীরেশ্বরের কাছ থেকে উমেশ সিংহ ও জিতেন সিংহ নামে দুজন লিজ (ইজারা) নিয়েছিলেন। শুক্রবার তাদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। হোটেলের কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়।
এর আগে ‘শিখা ইন’ হোটেলের সঙ্গে সংশ্লিষ্ট আবু জাফরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হোটেলটির মালিক বীরেশ্বরের কাছ থেকে মাসিক ৪০ হাজার টাকার বিনিময়ে হোটেলটি ইজারা নিয়েছিলেন।
এদিকে কলকাতার ওই অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে পৌঁছানোর পর দুই দেশের প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো বেনাপোল সীমান্তের শূন্যরেখায় অপেক্ষায় থাকা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
শনিবার বেনাপোল সীমান্ত দিয়ে দেশে পৌঁছানো পাঁচজন হলেন— কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন, তাদের তিন বছরের ছেলে স্বর্ণাশীষ দত্ত, আফসানার বাবা আকরাম আলী এবং ঢাকার সাভারের ব্যবসায়ী জোবায়ের বাবু।
মরদেহ হস্তান্তরের পর তিনটি অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে কুষ্টিয়া ও সাভারের উদ্দেশে রওনা হন স্বজনরা।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি ফেরদৌস হোসেন বলেন, ‘মরদেহ গ্রহণ ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এর আগে এ দিন দুপুর সোয়া ১২টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জের আলিমুজ্জামান সাজুর মরদেহ ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে পৌঁছায়। পরে স্বজনরা তার মরদেহ গ্রহণ করেন। কালীগঞ্জের অপর নিহত রেবতী সরকারকে শুক্রবার পরিবারের সদস্যরা ভারতে সৎকার করেছেন বলে জানা গেছে।

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।
১ দিন আগে
মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।
১ দিন আগে
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্
১ দিন আগে
ইরান যুদ্ধের মধ্যেই নিজেদের মধ্যে ঐক্যের বার্তা দিলো ব্রিকস। পশ্চিমা নিষেধাজ্ঞা, একতরফা বাণিজ্যনীতি ও সামরিক আগ্রাসনের বিরোধিতা করে আরও অন্তর্ভুক্তিমূলক ও বহুমেরু বিশ্বব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছে ১১ দেশের জোটটি। তবে দুই দিনের নয়াদিল্লি সম্মেলনের সবচেয়ে বড় প্রশ্ন হয়ে থাকল— ব্রিকস কি সত্যিই পশ্চিমা
১ দিন আগে