ইরান যুদ্ধে অস্ত্রের ঘাটতি ও রেকর্ড ব্যয়, ট্রাম্প প্রশাসনে চতুর্মুখী চাপ

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রথম চার মাসেই মধ্যপ্রাচ্যে রেকর্ড অস্ত্র ও আর্থিক ব্যয় সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ২৯ জুন পর্যন্ত যুদ্ধে দেশটির মোট ব্যয়ের প্রায় দুই-তৃতীয়াংশই গেছে ব্যবহৃত গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের পেছনে, যার আর্থিক মূল্য ২২.৩ বিলিয়ন ডলার। এর বাইরে দৈনন্দিন অপারেশন চালাতে ৭.৪ বিলিয়ন ডলার এবং ৩.৭ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ধ্বংস হওয়ায় মোট প্রাথমিক খরচ দাঁড়িয়েছে ৩৩.৪ বিলিয়ন ডলারে, যা জুলাই মাসের শেষে ৩৭.৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে বলে কংগ্রেসকে জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

এই বিশাল অংকের হিসাবের মধ্যেও যুক্ত হয়নি মধ্যপ্রাচ্যের আটটি দেশে ধ্বংসপ্রাপ্ত মার্কিন সামরিক ঘাঁটি পুনর্নির্মাণের খরচ। কুয়েত, বাহরাইন, কাতার, ইউএই, সৌদি আরব, ইরাক, ওমান ও জর্ডানের ঘাঁটিগুলোর অবকাঠামোগত ক্ষয়ক্ষতি অন্তর্ভুক্ত করলে প্রকৃত ব্যয়ের পরিমাণ আরও অনেক বেশি হবে বলে ডেমোক্র্যাটদের দাবি। এছাড়া চার মাসের এই লড়াইয়ে অন্তত ৩০টি 'MQ-9 Reaper' ড্রোন এবং ৪টি 'F-15E' যুদ্ধবিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র, পাশাপাশি চার দেশের কূটনৈতিক স্থাপনায় ১৮৪ মিলিয়ন ডলারের মতো ক্ষতি হয়েছে।

টানা গোলাবারুদ ব্যবহারের ফলে মার্কিন সামরিক বাহিনীর নিজস্ব কৌশলগত অস্ত্রভাণ্ডারে বড় ধরণের ঘাটতি দেখা দিয়েছে। অন্যদিকে চাহিদামতো দ্রুত নতুন অস্ত্র ও গোলাবারুদ উৎপাদনের মতো শিল্প-সক্ষমতাও এই মুহূর্তে মার্কিন ডিফেন্স সেক্টরের নেই। ফলে একদিকে অর্থনৈতিক ক্ষতি আর অন্যদিকে নতুন অস্ত্র সরবরাহের সীমাবদ্ধতা—সব মিলিয়ে ট্রাম্প প্রশাসন এখন চতুর্মুখী চাপের মুখে পড়েছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

সৌদিতে হুতিদের নতুন হামলা, থমকে গেল হরমুজ খোলার আলোচনাও

দক্ষিণাঞ্চলীয় খামিস মুশাইত, আবহা ও তাইফকে হামলার লক্ষ্যবস্তু করা হয়। হুতিরা বিশেষ করে খামিস মুশাইতের একটি সামরিক বিমানঘাঁটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে।

১৫ ঘণ্টা আগে

ইরান যুদ্ধ, তেলের দাম, ঊর্ধ্বমুখী সুদ— কংগ্রেসে কঠিন প্রশ্নের মুখে মার্কিন অর্থমন্ত্রী

একই সময়ে মার্কিন ট্রেজারি বন্ডের বাজারেও চাপ বেড়েছে। মঙ্গলবার ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ইয়েল্ড ৫ দশমিক ০৩৮ শতাংশে উঠেছে, যা ২০০৭ সালের পর সর্বোচ্চ। ৩০ বছর মেয়াদি বন্ডের ইয়েল্ডও ৫ দশমিক ৩৯১ শতাংশে পৌঁছেছে। দীর্ঘমেয়াদি সুদহার কমানো বেসেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক লক্ষ্য হলেও সাম্প্রতিক বাজ

১৭ ঘণ্টা আগে

পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েন, প্রথমবার স্বীকার করল যুক্তরাষ্ট্র

মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির বিমানবাহিনীর সচিব ট্রয় মেইঙ্ক জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কাছে এখন পৃথিবীর কক্ষপথে মোতায়েন করা ‘স্পেস কন্ট্রোল উইপন’ বা মহাকাশ নিয়ন্ত্রণের অস্ত্র রয়েছে, যা শত্রুপক্ষের হামলা বা বৈরী তৎপরতা থেকে মার্কিন বাহিনীকে রক

১৭ ঘণ্টা আগে

ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে গেল সুপ্রিম কোর্টে

ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী, অঙ্গরাজ্যগুলোকে ডাকযোগে ভোট দেওয়া ভোটারদের নির্দিষ্ট তথ্য ইউএসপিএসকে দিতে হতো। একই সঙ্গে ব্যালট পাঠানোর ক্ষেত্রে নতুন ধরনের খাম, মার্কিং ও বারকোড ব্যবহারের শর্ত রাখা হয়েছিল। নির্ধারিত নিয়মের সঙ্গে কোনো ব্যালটের তথ্য বা খাম সামঞ্জস্যপূর্ণ না হলে ডাক বিভাগ সেটি গ্র

১৭ ঘণ্টা আগে
Advertisement