৫ লাখ ভোটে এগিয়ে বিশাল জয়ের পথে প্রিয়াঙ্কা গান্ধী

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের কেরালার ওয়েনাড়ে বিধানসভা উপনির্বাচনে পাঁচ লাখ ভোটের ব্যবধান এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী। বিপুল ভোটে জয় পেতে চলেছেন। শনিবার (২৩ নভেম্বর) সকালে ভোট গণনা শুরু হয়েছে। ভোট গণনা এখনও চলছে।

হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে বলা হয়, ছয় মাস আগে, এই কেন্দ্রে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন রাহুল গান্ধী। তিনি উত্তরপ্রদেশের রায়বরেলীতেও জয়লাভ করেছিলেন। রায়বরেলী রেখে ওয়েনাড় বোন প্রিয়াঙ্কাকে ছেড়ে দেন তিনি। সেখানেই উপনির্বাচনে জয়ের দেখা পাচ্ছেন প্রিয়াঙ্কা।

ওয়েনাড়ে প্রিয়াঙ্কার লড়াই সাবেক বিধায়ক তথা সিপিআইয়ের রাজ্য সহ-সম্পাদক সত্যন মোকেরি এবং বিজেপির মহিলা মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক নব্যা হরিদাসের সঙ্গে। নব্যা কোঝিকোড় পৌরসভার ভোটে দু’বার জয়ী হয়েছেন।

গত এপ্রিলে, লোকসভা নির্বাচনে ওয়েনাড়ে রাহুলের বিরুদ্ধে সিপিআইয়ের প্রার্থী ছিলেন দলের জাতীয় স্তরের নেত্রী অ্যানি রাজা। তিনি সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজার স্ত্রী।

রাজনীতিতে প্রিয়াঙ্কার অভিষেক ঘটেছিল অনেক দিন আগেই। বহু নির্বাচনী প্রচারে তাকে দেখা গিয়েছে। তবে আগে কখনও নির্বাচনে লড়েননি তিনি।

সূত্র, হিন্দুস্তান টাইমস।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়াল, স্বাস্থ্যঝুঁকিতে লাখো মানুষ

দেশটির আইনপ্রণেতা জর্জ রদ্রিগেজ সোমবার সর্বশেষ সরকারি হিসাব উল্লেখ করে জানান, ভূমিকম্পে এ পর্যন্ত ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন এবং ১৭ হাজার ৮৫৪ জন মানুষ তাঁদের ঘরবাড়ি হারিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেনেজুয়েলার উপকূলীয় অঞ্চল কারাকাস ও লা গুয়াইরা। এই দুই অঞ্চলের ৮০টি আশ্রয়কেন্দ্রে বর্তমানে প্র

৭ ঘণ্টা আগে

কোম শহরে পৌঁছাল খামেনির মরদেহ

কালো পোশাক পরিহিত লাখ লাখ শোকাহত মানুষ তেহরানের রাস্তায় কফিনগুলোর ওপর ফুলের পাপড়ি ছিটিয়ে শেষ শ্রদ্ধা জানান। এরপর শোকমিছিলটি অত্যন্ত ধীরগতিতে তেহরানের পশ্চিমাঞ্চলের ঐতিহাসিক আজাদি স্কয়ারের দিকে অগ্রসর হয়। কওম শহরে আজ শোকমিছিলের পর তাঁর দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

৯ ঘণ্টা আগে

ওমান উপকূলে জাহাজে রহস্যজনক হামলা, উত্তপ্ত হরমুজ প্রণালি

ওমানের লিমাহ উপকূলের কাছে একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে দক্ষিণমুখী ওই ট্যাংকারটিতে আগুন ধরে যায় বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

৯ ঘণ্টা আগে

ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে রুশ হামলা, নিহত ২০

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পূর্বসতর্কবার্তাকে সত্য প্রমাণিত করে রুশ বাহিনী রাতভর প্রায় ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এই ধ্বংসযজ্ঞ চালায়। একদিকে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে, ইউক্রেন যুদ্ধের সমাধান ‘মানুষের ভাবনার চেয়েও কাছাকাছি’, ঠিক তখনই মস্কোর এই রেকর্ড

১০ ঘণ্টা আগে