ডেস্ক, রাজনীতি ডটকম

আরব সাগরে ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজের সঙ্গে পাকিস্তানি নৌবাহিনীর একটি জাহাজের সংঘর্ষের ঘটনায় ইসলামাবাদের কূটনীতিককে তলব করেছে নয়াদিল্লি। মঙ্গলবার সন্ধার এ ঘটনায় পাকিস্তানি নৌবাহিনীর বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়েছে ভারত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার সাদ আহমদ ওয়ারাইচকে ডেকে এ ঘটনায় প্রতিবাদ জানানো হয়েছে। আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তানি নৌবাহিনীর একটি জাহাজ ‘অগ্রহণযোগ্য ও অপেশাদার আচরণ’ করেছে বলে অভিযোগ ভারতের।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংঘর্ষে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও পাকিস্তানি নৌযানের এই আচরণ ১৯৯১ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তির ১০ নম্বর ধারার সরাসরি পরিপন্থি। ওই চুক্তিতে সামরিক মহড়া, সামরিক গতিবিধি ও সেনা চলাচলের বিষয়ে আগাম তথ্য দেওয়ার বিধান রয়েছে।
পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে সংশ্লিষ্ট পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে ভারতের প্রতিবাদ পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সব সামরিক ইউনিটকে যথাযথ সতর্কতা অবলম্বন এবং দুই দেশের মধ্যে থাকা সংশ্লিষ্ট চুক্তিগুলো মেনে চলার প্রয়োজনীয়তার কথাও জানানো হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসলামাবাদে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত কূটনীতিককেও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একই ধরনের প্রতিবাদ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে এনডিটিভির খবরে বলা হয়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উত্তর আরব সাগরে ঘটনাটি ঘটে। ওই সময় ভারতীয় নৌবাহিনীর একটি সামনের সারির যুদ্ধজাহাজ নিয়মিত নজরদারি মিশনে ছিল। ওমানের প্রায় ২২০ কিলোমিটার পূর্বে একটি পাকিস্তানি নৌযান ভারতীয় জাহাজটির খুব কাছে চলে আসে।
পাকিস্তানি জাহাজটি দ্রুতগতিতে এগিয়ে এসে অনিরাপদ ও অপেশাদার কায়দায় গতিপথ পরিবর্তন করছিল। একপর্যায়ে সেটি ভারতীয় জাহাজের সঙ্গে ধাক্কা খায়। তবে সংঘর্ষে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। দুর্ঘটনার পর দুই দেশের জাহাজই নিজেদের অবস্থান থেকে সরে যায়।
ভারতীয় ও পাকিস্তানি নৌবাহিনীর মধ্যে এ ধরনের ঘটনা অবশ্য এই প্রথম নয়। এর আগে ২০১১ সালের জুনে পাকিস্তানি নৌবাহিনীর জাহাজ বাবর এবং ভারতীয় নৌবাহিনীর জাহাজ গোদাবরী একই ধরনের একটি ঘটনায় জড়িয়ে পড়েছিল।
সাম্প্রতিক সংঘর্ষে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও ঘটনাটি দুই দেশের নৌবাহিনীর মধ্যে সমুদ্রপথে চলাচল ও সামরিক কার্যক্রমের ক্ষেত্রে সতর্কতার প্রয়োজনীয়তা আবারও সামনে এনেছে।

পরবর্তীতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদারের লক্ষ্যে জার্মানিতে অনুষ্ঠিত একটি নির্ধারিত সম্মেলনে আট দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে।
৮ ঘণ্টা আগে
টুর্ক বলেন, ধ্বংস হওয়া ভবনগুলোর নিচ থেকে মরদেহ উদ্ধারের কাজ এখনো চলছে। এ পর্যন্ত যে মরদেহগুলো পাওয়া গেছে, সেগুলো হয়তো মোট প্রাণহানির একটি ছোট অংশ মাত্র। গাজায় ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া স্থাপনাগুলোর ধ্বংসস্তূপের নিচে এখনো আট হাজারের বেশি মানুষ চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
১৭ ঘণ্টা আগে
দক্ষিণাঞ্চলীয় খামিস মুশাইত, আবহা ও তাইফকে হামলার লক্ষ্যবস্তু করা হয়। হুতিরা বিশেষ করে খামিস মুশাইতের একটি সামরিক বিমানঘাঁটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে।
১৯ ঘণ্টা আগে
একই সময়ে মার্কিন ট্রেজারি বন্ডের বাজারেও চাপ বেড়েছে। মঙ্গলবার ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ইয়েল্ড ৫ দশমিক ০৩৮ শতাংশে উঠেছে, যা ২০০৭ সালের পর সর্বোচ্চ। ৩০ বছর মেয়াদি বন্ডের ইয়েল্ডও ৫ দশমিক ৩৯১ শতাংশে পৌঁছেছে। দীর্ঘমেয়াদি সুদহার কমানো বেসেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক লক্ষ্য হলেও সাম্প্রতিক বাজ
২১ ঘণ্টা আগে