ইরান যুদ্ধ, তেলের দাম, ঊর্ধ্বমুখী সুদ— কংগ্রেসে কঠিন প্রশ্নের মুখে মার্কিন অর্থমন্ত্রী

ডেস্ক, রাজনীতি ডটকম
মঙ্গলবার হাউজ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কমিটির বার্ষিক শুনানিতে আইনপ্রণেতাদের মুখোমুখি মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ছবি: রয়টার্স

ইরান যুদ্ধের কারণে জ্বালানি মূল্যের ঊর্ধ্বগতি, বাড়তে থাকা মূল্যস্ফীতি, ঊর্ধ্বমুখী ট্রেজারি বন্ডের সুদ ও ৪০ ট্রিলিয়ন ডলারের বেশি জাতীয় ঋণের চাপের মধ্যে মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দিচ্ছেন দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। শুনানির আনুষ্ঠানিক বিষয় আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার চলমান পরিস্থিতি হলেও যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও ট্রাম্প প্রশাসনের নীতি আলোচনার বড় অংশ জুড়ে রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) হাউজ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কমিটির বার্ষিক শুনানিতে বেসেন্ট মুখোমুখি হয়েছেন মার্কিন আইনপ্রণেতাদের।

খবরে বলা হয়েছে, বেসেন্ট এমন একসময়ে কংগ্রেসে হাজির হয়েছেন, যখন আন্তর্জাতিক বাজারে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ আরও স্পষ্ট হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে অপরিশোধিত তেল ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলারের ওপরে উঠে গেছে।

বিশ্লেষকরা বলছেন, জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধি যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির চাপ আরও বাড়াতে পারে, যা ফেডারেল রিজার্ভের সুদহার নীতি এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপরও প্রভাব ফেলতে পারে।

একই সময়ে মার্কিন ট্রেজারি বন্ডের বাজারেও চাপ বেড়েছে। মঙ্গলবার ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ইয়েল্ড ৫ দশমিক ০৩৮ শতাংশে উঠেছে, যা ২০০৭ সালের পর সর্বোচ্চ। ৩০ বছর মেয়াদি বন্ডের ইয়েল্ডও ৫ দশমিক ৩৯১ শতাংশে পৌঁছেছে। দীর্ঘমেয়াদি সুদহার কমানো বেসেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক লক্ষ্য হলেও সাম্প্রতিক বাজার পরিস্থিতি সেই প্রচেষ্টার বিপরীত চিত্র দেখাচ্ছে।

এর সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের ঋণের বোঝা। দেশটির জাতীয় ঋণ আগস্টের মাঝামাঝি সময়ে প্রথমবারের মতো ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। একই সময়ে ফেডারেল বাজেট ঘাটতি জিডিপির প্রায় ৬ শতাংশের কাছাকাছি রয়েছে। বেসেন্ট আগে ঘাটতি জিডিপির ৩ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণের কথা বলেছিলেন। কিন্তু ঊর্ধ্বমুখী সুদহার ও বড় ঘাটতি সেই লক্ষ্য অর্জনকে আরও কঠিন করে তুলছে।

ইরান নিয়ে বেসেন্টের ওপর চাপ

ইরান যুদ্ধও শুনানিতে বেসেন্টের জন্য বড় রাজনৈতিক পরীক্ষা হয়ে উঠেছে। যুদ্ধের কারণে তেলের দাম বাড়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা জোরদার করছে। শুনানির মাত্র এক দিন আগে বেসেন্টের নেতৃত্বাধীন ট্রেজারি বিভাগ রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ব্যাংক ভিটিবি ব্যাংকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করে। ওয়াশিংটনের অভিযোগ, ব্যাংকটি ইরানকে মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা করছিল।

শুনানির শুরুতেই বেসেন্টের বক্তব্যে কয়েক দফা বিক্ষোভও হয়। বিক্ষোভকারীরা ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক নীতির সমালোচনা করেন। অন্যদিকে কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য ম্যাক্সিন ওয়াটার্স বেসেন্টের অর্থনীতি পরিচালনাকে ‘নড়বড়ে’ বলে আক্রমণ করেছেন। তার অভিযোগ, বেসেন্টের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্ন হয়ে পড়ছে।

তবে বেসেন্ট তার বক্তব্যে মার্কিন অর্থনীতির শক্ত অবস্থানের ওপর জোর দিয়েছেন। তিনি তৃতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা নিয়ে ইতিবাচক চিত্র তুলে ধরেছেন।

শুনানি এখনো চলমান। ফলে ইরান যুদ্ধের অর্থনৈতিক প্রভাব, তেলের দাম, সুদহার, জাতীয় ঋণ এবং ট্রাম্প প্রশাসনের আর্থিক নীতি নিয়ে আইনপ্রণেতাদের আরও প্রশ্নের মুখোমুখি হতে হবে বেসেন্টকে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

এবার হুতিদের দখলে লোহিত সাগরের আরও ২ দ্বীপ

লোহিত সাগরের দক্ষিণাংশে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও দুটি দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ‘গ্রেটার হানিশ’ ও ‘লেসার হানিশ’ নামের এই দুটি দ্বীপ দখলের মধ্য দিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে নিজেদের অবস্থান ও নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করল ইরান-সমর্থিত গোষ্ঠীটি।

১ দিন আগে

ভেনেজুয়েলার মতো ইরানের তেলও নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

ট্রাম্প বলেন, ‘শেষ পর্যন্ত আমরা ইরান থেকে বেরিয়ে আসব, যদি না আমরা সেখানে থেকে যাওয়ার এবং ভেনেজুয়েলার মতো তেল নিজেদের কাছে রাখার সিদ্ধান্ত নিই।’ তিনি আরও বলেন, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্র যে রাজস্ব পাচ্ছে, তা দিয়ে ‘অনেকবার যুদ্ধের খরচ’ মেটানো হয়ে গেছে।

১ দিন আগে

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে
Advertisement