ডেস্ক, রাজনীতি ডটকম

কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর বিভিন্ন স্থানে দ্বিতীয়বারের মতো ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। ভারতের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়। তবে রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের পক্ষ থেকে নতুন গুলি বিনিময় নিয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
ভারতের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়, শুক্রবার রাতে কাশ্মীরের একাধিক স্থানে পাকিস্তানের সেনাবাহিনী ‘অযৌক্তিকভাবে’ গুলি ছোড়ে ভারতীয় পোস্টগুলোর দিকে। এর পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ভারতের সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, সীমান্তে সতর্কতা যাচাই করতেই পাকিস্তান এমন আচরণ করছে বলে ধারণা করা হচ্ছে। এসব ঘটনার প্রেক্ষাপটে সামগ্রিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে। কারণ কয়েক দিন আগেই জম্মু-কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলার ঘটনায় ২৬ জন পর্যটক নিহত হয়।
এ ঘটনার পর ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। যার মধ্যে সিন্ধু পানিচুক্তি বাতিল, এমনকি পাকিস্তান এক ফোঁটা পানিও পাবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এছাড়া কূটনৈতিক সম্পর্ক হ্রাস, ভিসা পরিষেবা বন্ধ ও দুই দেশের পর্যটকদের দ্রুত ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ দিকে পাকিস্তানও পাল্টা পদক্ষেপ হিসেবে ‘সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি বাতিল’ করেছে, যার মধ্যে রয়েছে ঐতিহাসিক সিমলা চুক্তি। বন্ধ করে দিয়েছে জনপ্রিয় ওয়াঘা সীমান্ত। আকাশপথও বন্ধ করে দিয়েছে পাকিস্তান। এছাড়া আরও বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সূত্র: এনডিটিভি, রয়টার্স

ট্রাম্প মঙ্গলবার তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে কোনো আলোচনা বা কথাবার্তা হচ্ছে না কিংবা নির্ধারিতও নেই।’ তিনি আরও বলেন, ‘নৌ অবরোধ পুরোপুরি কার্যকর রয়েছে। হরমুজ প্রণালি খোলা ও চালু আছে। সব নৌমাইন সরিয়ে ফেলা হয়েছে অথবা বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়েছে।
১৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার পণ্যের ওপর মঙ্গলবার দিবাগত রাত থেকে কার্যকর হতে যাওয়া নতুন ৫০ শতাংশ শুল্ক তিন দিনের জন্য স্থগিত করেছেন। তিনি বলেছেন, দুই দেশ একটি চুক্তিতে পৌঁছেছে। তবে এর প্রায় এক ঘণ্টা পর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হলেও ‘গুরুত্
১৪ ঘণ্টা আগে
কলকাতার নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের (ফ্রি স্কুল স্ট্রিট) ওই বহুতলে অগ্নিকাণ্ডে বাংলাদেশি ৯ জনের মৃত্যুর ঘটনায় এখন সামনে আসছে একের পর এক
১৫ ঘণ্টা আগে
গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-সমর্থিত প্রস্তাব নিয়ে এখনো আপোসহীন অবস্থানে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর স্পষ্ট দাবি, হামাস সম্পূর্ণ অস্ত্র ত্যাগ না করা পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না।
১৭ ঘণ্টা আগে