ডেস্ক, রাজনীতি ডটকম

গাজায় প্রবেশের আগেই ত্রাণ নিয়ে যাওয়া জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গসহ ১২ জনের জাহাজ ‘ম্যাডলিন’ দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী। জাহাজটিকে ইসরায়েলের আশদাদ বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। ওই জাহাজে থাকা থুনবার্গসহ সবাইকে আটকে রাখা হয়েছে।
রোববার (৮ জুন) দিবাগত গভীর রাতে আন্তর্জাতিক জলসীমা থেকেই ত্রাণবাহী জাহাজটির দখল নেয় ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) জাহাজটি পরিচালনা করছিল। সংস্থাটি এক্সে (সাবেক টুইটার) জানিয়েছে, জাহাজে থাকা তাদের স্বেচ্ছাসেবকদের ইসরায়েলি বাহিনী অপহরণ করে নিয়ে গেছে।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ম্যাডলিকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার তথ্য স্বীকার করেছে। জাহাজটিতে ‘সেলফি ইয়ট’ অভিহিত করে এক্সে দেওয়া পোস্টে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারকাদের বহনকারী সেলফি ইয়টকে নিরাপদে ইসরায়েলের উপকূলের দিকে নিয়ে আসা হচ্ছে।
মানবাধিকার কর্মীরা গণমাধ্যমকে উসকে দিয়ে কেবল প্রচার পেতেই জাহাজটি নিয়ে রওয়ানা হয়েছিলেন বলেও অভিযোগ করেছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়।
ম্যাডলিনে গ্রেটা থুনবার্গ ছাড়াও ছিলেন ইউরোপীয় পার্লামেন্টের ফরাসি প্রতিনিধি রিমা হাসান। এর আগেও ইসরায়েলের বিরুদ্ধে অতীতে অবস্থান নেওয়ায় তার ওপর দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।
রোববার গভীর রাতে এক্স হ্যান্ডলে রিমা জানান, রাত ২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এর আগেই তিনি লিখেছিলেন, ‘এই রাতটা আমাদের জন্য বিপজ্জনক হতে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, কারণ ইন্টারনেট বন্ধ করে দেওয়া হচ্ছে।’
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, সেনাবাহিনীকে ম্যাডলিন জাহাজটি গাজায় পৌঁছাতে না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এতে যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর জন্য ত্রাণসামগ্রী নিয়ে যাওয়া এই প্রচেষ্টা ব্যর্থ হয়।
গ্রেটা থুনবার্গ ও রিমা হাসান ছাড়াও আরও ১০ মানবাধিকার কর্মী আছেন ম্যাডলিনে। তারা হলেন— জার্মানির ইয়াসেমিন আচার, ফ্রান্সের ব্যাপতিস্ত আন্দ্রে, ব্রাজিলের থিয়াগো আভিলা, ফ্রান্সের ওমর ফায়াদ, পাস্কাল মৌরিয়েরাস, ইয়ানিস মোহামদি, তুরস্কের সুলাইব ওর্দু, স্পেনের সার্জিও তোরিবিও, নেদারল্যান্ডসের মার্কো ফন রেনেস ও ফ্রান্সের রিভা ভিয়া।
ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের ব্যবস্থাপনায় এই ১২ জনকে নিয়ে ম্যাডলিন গত ৬ জুন ইতালির সিসিলি থেকে রওনা দেয়। গাজার প্রথম ও একমাত্র নারী মৎস্যজীবী মাদলীন কুবালার নামে এই জাহাজের নামকরণ করা হয়। এতে গাজাবাসীদের জন্য ত্রাণ পাঠানো হয়। এর মধ্যে রয়েছে চিকিৎসার সরঞ্জাম, ময়দা, চাল, শিশুদের দুধ, ডায়াপার, নারীদের স্যানিটারি পণ্য, পানি বিশুদ্ধকরণ কিট, ক্রাচ ও শিশুদের কৃত্রিম অঙ্গ।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, তাদের বাহিনীর সদস্যরা জাহাজটিতে উঠে এর নিয়ন্ত্রণ নেয়। এতে লাইফ জ্যাকেট পরা ক্রু সদস্যদেরও দেখা যায়।
২০০৭ সালে হামাস গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই গাজার সমুদ্রপথ বন্ধ রেখেছে ইসরায়েল। তারা বলছে, অস্ত্র পাচার ঠেকাতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগেও ফ্রিডম ফ্লোটিলার পাঠানো নৌকায় ইসরায়েল ড্রোন হামলা চালিয়েছিল বলে অভিযোগ রয়েছে।

হামাস এক বিবৃতিতে জানায়, সাম্প্রতিক হামলাগুলো যুদ্ধবিরতি টিকিয়ে রাখার প্রচেষ্টাকে দুর্বল করছে। সহিংসতা বন্ধে আন্তর্জাতিক মহলের তাৎক্ষণিক ও কার্যকর ভূমিকার আহ্বানও জানানো হয়।
২ দিন আগে
যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ জানিয়েছেন, কংগ্রেসে গত নভেম্বরে পাস হওয়া একটি আইনের আওতায় বাধ্যতামূলকভাবে সরকারের পক্ষ থেকে শুরু হওয়া এপস্টিন–সংক্রান্ত নথি পর্যালোচনা শেষ হয়েছে। এতে নতুন করে মামলা করার মতো কোনো কারণ পাওয়া যায়নি।
২ দিন আগে
রাজস্থানের আজমিরে বিভিন্ন জনসমাগমস্থলে ইসরায়েলের বিরুদ্ধে ও ফিলিস্তিনের পক্ষে স্টিকার লাগানোর ঘটনায় এক ব্রিটিশ যুগলকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। পর্যটক ভিসায় ভারতে অবস্থানকালে রাজনৈতিক কার্যকলাপে জড়ানোর অভিযোগে তাদের ভিসা বাতিল করা হয়েছে।
৩ দিন আগে
প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার হরমুজ প্রণালীতে প্রবেশের সময় ইরানি নৌবাহিনীর তিনটি সশস্ত্র স্পিডবোট ‘স্টেনা ইম্পেরেটিভ’ নামে মার্কিন ওই ট্যাংকারটির গতিরোধ করার চেষ্টা করে।
৩ দিন আগে