গাজায় ইসরায়েলি হামলায় ৬ শিশুসহ নিহত ২৩

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আবারও রক্তক্ষয়ী হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার দক্ষিণ গাজার খান ইউনিস ও উত্তর গাজার গাজা সিটিতে ট্যাংক এবং বিমান হামলায় অন্তত ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬টি শিশু রয়েছে, যাদের মধ্যে একজনের বয়স মাত্র পাঁচ মাস।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, খান ইউনিসে প্রথম হামলার পর আহতদের উদ্ধারে গিয়ে ইসরায়েলি বাহিনীর দ্বিতীয় দফার হামলায় দায়িত্ব পালনরত এক চিকিৎসকও প্রাণ হারান। ইসরায়েলি সেনাবাহিনী এই হামলাকে হামাসের গুলিবর্ষণের পাল্টা জবাব বলে দাবি করলেও, নিহতদের স্বজনদের অভিযোগ—গভীর রাতে কোনো উসকানি ছাড়াই বেসামরিক বসতবাড়িতে এই হামলা চালানো হয়েছে। নতুন করে এই সহিংসতা চলমান যুদ্ধবিরতি প্রচেষ্টাকে বড় ধরনের হুমকির মুখে ঠেলে দিয়েছে বলে মনে করছে হামাস।

অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামাসের যোদ্ধারা নিয়ন্ত্রণরেখার কাছে অবস্থানরত সেনাদের লক্ষ্য করে গুলি চালিয়েছিল। এর জবাবে পাল্টা হামলা চালানো হয়। সেনাবাহিনীর ভাষ্যমতে, ওই ঘটনায় তাদের এক সেনা গুরুতর আহত হয়েছেন।

এ ঘটনার প্রতিক্রিয়ায় হামাস এক বিবৃতিতে জানায়, সাম্প্রতিক হামলাগুলো যুদ্ধবিরতি টিকিয়ে রাখার প্রচেষ্টাকে দুর্বল করছে। সহিংসতা বন্ধে আন্তর্জাতিক মহলের তাৎক্ষণিক ও কার্যকর ভূমিকার আহ্বানও জানানো হয়।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বিপর্যস্ত ভেনেজুয়েলায় ফের ভূমিকম্পের আঘাত, এবার মাত্রা ৪.৯

গত বুধবার ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় আবারও একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে অনুভূত এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৯।

১২ ঘণ্টা আগে

এক দিনের ব্যবধানে পাকিস্তানে আবারও শক্তিশালী ভূমিকম্প

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, তীব্র এই কম্পনে এখনো পর্যন্ত কোনো ধরনের প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ঝাঁকুনি তীব্র হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাঁরা দ্রুত ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন।

১২ ঘণ্টা আগে

ইরানে মার্কিন হামলা, মার্কিন ঘাঁটিতে ইরানের পালটা আঘাত

আল জাজিরা জানিয়েছে, সেন্টকমের এ ঘোষণার পরপরই দক্ষিণ ইরানের সিরিক বন্দরের কাছে মার্কিন হামলা হয়েছে। এর জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

১৩ ঘণ্টা আগে

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০

ভূ-কম্পনের ৪০ ঘণ্টা পেরিয়ে পেলেও এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অসংখ্য মানুষ। তাদের উদ্ধারে দিন-রাত এক করে অভিযান চালিয়ে যাচ্ছে বিভিন্ন বাহিনী। ভেনেজুয়েলা ছাড়াও, উদ্ধারকাজে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কলম্বিয়াসহ বিভিন্ন দেশের কর্মীরা।

১৪ ঘণ্টা আগে