ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, রাজপথে লাখো মানুষ

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর দেশজুড়ে আবারও তীব্র হচ্ছে সরকারবিরোধী গণবিক্ষোভ।

শনিবার (২৮ মার্চ) যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের তিন হাজারেরও বেশি স্থানে ‘নো কিংস’ আন্দোলনের ডাকে রাজপথে নামেন লাখো মানুষ। এই মিছিল ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর ‘নো কিংস’ আন্দোলনের তৃতীয় দফা কর্মসূচি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান অভিযান শুরুর এক মাস পূর্তিতে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে প্রগতিশীল নেতা বার্নি স্যান্ডার্স থেকে শুরু করে রক কিংবদন্তি ব্রুস স্প্রিংস্টিন পর্যন্ত সংহতি জানিয়েছেন।

বিশেষ করে মিনেসোটায় ফেডারেল অভিযানে দুই মার্কিন নাগরিকের নিহতের ঘটনা এবারের আন্দোলনকে এক নতুন মাত্রা দিয়েছে। নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস থেকে শুরু করে ওয়াশিংটন ডিসি— সর্বত্রই ধ্বনিত হচ্ছে কর্তৃত্ববাদবিরোধী স্লোগান। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে এই বিশাল গণজমায়েত ট্রাম্প প্রশাসনের জন্য এক বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।

‘নো কিংস’ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ৫০ অঙ্গরাজ্যে ৩ হাজার ৩০০-এরও বেশি অনুষ্ঠান পরিকল্পনা করা হয়েছিল। নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও ওয়াশিংটন ডিসিতে বড় ভিড় হয়েছে। রোম, প্যারিস ও বার্লিনেও সমান্তরাল কর্মসূচি হয়েছে।

আয়োজকরা এবার বড় শহরের বাইরে রক্ষণশীল এলাকায়ও মানুষকে সংগঠিত করার চেষ্টা করেছে। প্রগতিশীল অলাভজনক সংস্থা ইনডিভিজিবলের সহপ্রতিষ্ঠাতা লিয়া গ্রিনবার্গ বলেন, ‘এই সংগঠনের মূল গল্প হলো কতজন বিক্ষোভ করছেন তা নয়, বরং কোথায় করছেন তা।’

সবচেয়ে বড় বিক্ষোভটি হয়েছে মিনেসোটার মিনিয়াপোলিস-সেন্ট পল এলাকায়। গত ডিসেম্বরে এই এলাকায় ট্রাম্পের ‘অপারেশন মেট্রো সার্জ’-এ ৩ হাজারের বেশি ফেডারেল অভিবাসন কর্মকর্তা ঢুকে বলপূর্বক বহিষ্কার অভিযান চালিয়েছিল। জানুয়ারিতে সেই অভিযানে দুই মার্কিন নাগরিক অ্যালেক্স প্রেত্তি ও রেনি নিকোল গুড নিহত হন। এই হত্যাকাণ্ড দেশজুড়ে তীব্র ক্ষোভের জন্ম দেয় এবং শনিবারের সমাবেশে তাদের স্মরণ করা হয়।

মিনেসোটার সমাবেশে প্রগতিশীল সিনেটর বার্নি স্যান্ডার্স বক্তৃতা দিয়েছেন। রক কিংবদন্তি ব্রুস স্প্রিংস্টিন ও লোকসংগীতশিল্পী জোয়ান বায়েজ সংগীত পরিবেশন করেছেন। অভিনেতা রবার্ট ডি নিরো পূর্বে ধারণ করা ভিডিও বার্তায় বলেন, আপনাদের সাহস ও প্রতিশ্রুতি আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে। সরকারি গুন্ডাদের সশস্ত্র হামলার মুখেও আপনারা বীরত্ব দেখিয়েছেন।

ওয়াশিংটন ডিসিতে লিঙ্কন মেমোরিয়াল ও ওয়াশিংটন মনুমেন্টের আশপাশে মিছিলকারীরা সাইনবোর্ড হাতে জমায়েত হয়েছেন। স্যান্ডার্স সমাবেশে বলেন, আমরা এই দেশকে কর্তৃত্ববাদ বা ধনকুবেরদের শাসনে ডুবে যেতে দেব না। আমেরিকায় আমরা জনগণই শাসন করব।

আগের দুই ‘নো কিংস’ মিছিল হয়েছিল গত বছর জুন ও অক্টোবরে, যেগুলোতে লাখো মানুষ অংশ নিয়েছিলেন। এই বিক্ষোভ আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ বাড়াচ্ছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যৌন সুবিধার বিনিময়ে এমপি-মন্ত্রী, মোদির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

তাদের দুজনেরই দাবি, যৌনতার বিনিময়ে একাধিক নারীকে এমপি-মন্ত্রী করেছেন ভারতের প্রধানমন্ত্রী। এ নিয়ে এখন পর্যন্ত নরেন্দ্র মোদির কার্যালয় কিংবা তার দল বিজেপির পক্ষ থেকে কোনো ধরনের মন্তব্য করা হয়নি।

১৫ ঘণ্টা আগে

ইউএনজিএ সভাপতি পদে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে বিদেশি কূটনীতিকদের সমর্থন চাইলেন বাংলাদেশি রাষ্ট্রদূত

২০২৭-২৮ মেয়াদে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। অনুষ্ঠানস্থলে তার প্রার্থিতা তুলে ধরে দুটি ব্যানার প্রদর্শন করা হয়। বক্তব্য দেওয়ার সময়ও ড. খলিলুর রহমানের প্রোফাইল উপস্থাপন করে তার প্রার্থিতার পক্ষে সমর্থন কামনা করেন

১৫ ঘণ্টা আগে

ভূমধ্যসাগরে ২২ অভিবাসীর মৃত্যু, উদ্ধার ২১ বাংলাদেশি

শুক্রবার (২৭ মার্চ) গ্রিসের কোস্ট গার্ড জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ও উপকূলীয় রক্ষা বাহিনী ফ্রন্টেক্সের একটি জাহাজ গ্রিসের বৃহত্তম এবং ভূমধ্যসাগরের পঞ্চম বৃহত্তম দ্বীপ ক্রিটের কাছ থেকে ২৬ জনকে উদ্ধার করে।

১৫ ঘণ্টা আগে

কাতারের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সই ইউক্রেনের

অন্যদিকে রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘমেয়াদি যুদ্ধে ইউক্রেনের এমন মিত্র প্রয়োজন, যাদের আর্থিক সক্ষমতা ও সামরিক রসদ সরবরাহের সামর্থ্য অনেক বেশি। বিশেষ করে বর্তমানে যখন আমেরিকার মনোযোগ মধ্যপ্রাচ্যের দিকেই বেশি, তখন কাতার বা সৌদির মতো দেশগুলোর সমর্থন কিয়েভের জন্য অত্যন্ত জরুরি বলে মনে করা হচ্ছে।

১৬ ঘণ্টা আগে