ইউএনজিএ সভাপতি পদে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে বিদেশি কূটনীতিকদের সমর্থন চাইলেন বাংলাদেশি রাষ্ট্রদূত

ডেস্ক, রাজনীতি ডটকম
বাংলাদেশের স্বাধীনতা দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে নেপালের উপরাষ্ট্রপতি রামসহায় প্রসাদ যাদবকে নিয়ে কেক কাটেন রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান। ছবি: কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস

বাংলাদেশের ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে জাঁকজমকপূর্ণ এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। অনুষ্ঠানে ২০২৭-২৮ মেয়াদে জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) সভাপতি পদে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের প্রার্থিতা তুলে ধরেন রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান। পররাষ্ট্রমন্ত্রীর প্রতি বিদেশি কূটনীতিকদের সমর্থন কামনা করেন তিনি।

কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় কাঠমান্ডুর র‍্যাডিসন হোটেলে অনুষ্ঠিত এ সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন নেপালের উপরাষ্ট্রপতি রামসহায় প্রসাদ যাদব। কেক কেটে দিবসটির বর্ণাঢ্য বার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে নেপালে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশনপ্রধান, নেপালের মন্ত্রিপরিষদের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ ও থিংক-ট্যাংকের সদস্য, ব্যবসায়ী নেতা, গণমাধ্যম কর্মী ও নেপালে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশের স্বাধীনতা দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান। ছবি: কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস
বাংলাদেশের স্বাধীনতা দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান। ছবি: কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস

অনুষ্ঠানে রাষ্ট্রদূত শফিকুর রহমান মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। মুক্তিযুদ্ধ চলাকালে সহায়তার জন্য নেপালের সরকার ও জনগণের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ, জ্বালানি, সংস্কৃতি, শিক্ষা, পর্যটন ও জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে নেপালের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার ও সুদৃঢ় করতে বাংলাদেশ সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর নেতৃত্বে গঠিত নেপালের নবগঠিত সরকারকে অভিনন্দন জানান রাষ্ট্রদূত শফিকুর রহমান। তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকারের নেতৃত্বে বাংলাদেশ-নেপাল দ্বিপাক্ষিক সহযোগিতা গভীরতর হবে এবং নতুন উচ্চতায় পৌঁছাবে। রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকার নেপালের নতুন সরকারসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য প্রস্তুত।

বাংলাদেশের স্বাধীনতা দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের একাংশ। ছবি: কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস
বাংলাদেশের স্বাধীনতা দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের একাংশ। ছবি: কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস

২০২৭-২৮ মেয়াদে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। অনুষ্ঠানস্থলে তার প্রার্থিতা তুলে ধরে দুটি ব্যানার প্রদর্শন করা হয়। বক্তব্য দেওয়ার সময়ও ড. খলিলুর রহমানের প্রোফাইল উপস্থাপন করে তার প্রার্থিতার পক্ষে সমর্থন কামনা করেন রাষ্ট্রদূত।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথির সঙ্গে রাষ্ট্রদূতের বিশেষ আলাপচারিতা হয়, যেখানে তারা দুদেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

পরে ঐতিহ্যবাহী বাংলাদেশি ও আন্তর্জাতিক নানা খাবারের সমাহারে এক নৈশভোজের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান শেষ হয়।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement