যুক্তরাষ্ট্রে তুষারঝড়: ১২ রাজ্যে জরুরি অবস্থা, বাতিল ১৩ হাজার ফ্লাইট

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১০: ১৩
ছবি: সংগৃহীত

নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড—তুষারঝড়ের কবলে পড়ে বর্তমানে বিপর্যস্ত গোটা যুক্তরাষ্ট্র। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে দেশটির প্রায় ১৪ কোটি মানুষ এখন চরম সতর্কাবস্থায় রয়েছে। ঝোড়ো হাওয়া আর ভারী তুষারপাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে দিন কাটাচ্ছেন লাখো মানুষ। বাতিল করা হয়েছে ১৩ হাজারের বেশি ফ্লাইট। পরিস্থিতি সামাল দিতে ইতোমধ্যে অন্তত ১২টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী তুষারপাত, শিলাবৃষ্টি ও হিমবৃষ্টি হতে পারে এবং তীব্র শীত কয়েক দিন স্থায়ী হতে পারে।

পরিস্থিতির কারণে দেশজুড়ে ভ্রমণ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, শনিবার ও রোববার মিলিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে ১৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ডালাস-ফোর্ট ওয়ার্থ, শিকাগো, আটলান্টা, ওকলাহোমা সিটি ও ওয়াশিংটনের বড় বিমানবন্দরগুলোতে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হয়েছে। অনেক বিমানবন্দরে শনিবারের সব ফ্লাইট বন্ধ রাখা হয়।

ঝড়ের প্রভাব মোকাবিলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্তত ১২টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এফইএমএ) আগেভাগেই ত্রাণসামগ্রী, কর্মী ও উদ্ধারকারী দল মোতায়েন করেছে। কর্তৃপক্ষ জনগণকে অপ্রয়োজনে ঘরের বাইরে না বের হতে এবং নিরাপদে অবস্থান করতে আহ্বান জানিয়েছে।

বরফের ভারে গাছ ভেঙে বিদ্যুৎ লাইনের ওপর পড়ায় টেক্সাস ও লুইসিয়ানাসহ বিভিন্ন অঙ্গরাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক এলাকায় বাড়িঘর ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। জর্জিয়ার কর্মকর্তারা এটিকে গত এক দশকের সবচেয়ে বড় বরফঝড়গুলোর একটি বলে উল্লেখ করেছেন। একইসঙ্গে বাসিন্দাদের অন্তত ৪৮ ঘণ্টা ঘরে থাকার পরামর্শ দিয়েছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হিজবুল্লাহ ছাড়াই কাঠামোগত চুক্তিতে ইসরায়েল-লেবানন

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েকদিনের আলোচনার পর ওয়াশিংটনে একটি কাঠামোগত (ফ্রেমওয়ার্ক) চুক্তিতে সই করেছে ইসরায়েল ও লেবানন। তবে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই চুক্তির কোনো পক্ষ নয়। ফলে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘর্ষ বন্ধ হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই গেছ

১৩ ঘণ্টা আগে

দ্রুত বাড়ছে জনপ্রিয়তা, নেতানিয়াহুর সামনে চ্যালেঞ্জ সাবেক সেনাপ্রধান আইজেনকট

গাজা যুদ্ধে নিজের এক ছেলেকে হারানো এবং শত্রুপক্ষের বিরুদ্ধে ‘অসম মাত্রার শক্তি’ প্রয়োগের ‘দাহিয়াহ নীতি’র প্রবক্তা হিসেবে পরিচিত এই সাবেক সেনাপ্রধান সাম্প্রতিক জনমত জরিপে দ্রুত জনপ্রিয়তা অর্জন করছেন। নির্বাচনে তাকে নেতানিয়াহুর জন্য শক্ত প্রতিদ্বন্দ্বী বিবেচনা করা হচ্ছে।

১৫ ঘণ্টা আগে

বিপর্যস্ত ভেনেজুয়েলায় ফের ভূমিকম্পের আঘাত, এবার মাত্রা ৪.৯

গত বুধবার ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় আবারও একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে অনুভূত এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৯।

১৬ ঘণ্টা আগে

এক দিনের ব্যবধানে পাকিস্তানে আবারও শক্তিশালী ভূমিকম্প

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, তীব্র এই কম্পনে এখনো পর্যন্ত কোনো ধরনের প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ঝাঁকুনি তীব্র হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাঁরা দ্রুত ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন।

১৬ ঘণ্টা আগে