ডেস্ক, রাজনীতি ডটকম

কাশ্মির নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমার কোনো লক্ষ্মণ নেই। তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সতর্ক করে দিয়ে বলেছেন, কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা যদি আরও বাড়ে, তাহলে দুই পারমাণবিক শক্তিধর প্রতিদ্বন্দ্বীর মধ্যে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরু হয়ে যেতে পারে।
যুক্তরাজ্যের স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, পাকিস্তানি সেনাবাহিনীকে ‘যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত’ থাকতে বলা হয়েছে।
গত মঙ্গলবার ভারতশাসিত কাশ্মিরের পহেলগাম শহরের নিকটবর্তী একটি পর্যটন এলাকায় পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে ২৬ জন পর্যটক প্রাণ হারান।
ভারতের অভিযোগ, পাকিস্তান-সমর্থিত ‘জঙ্গি’রা এ হামলা চালিয়েছে। অন্যদিকে পাকিস্তান এ হামলার সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে। তবে এ হামলা ঘিরে ভারত সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিতসহ পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ সিদ্ধান্ত নিয়েছে। পালটা জবাব হিসেবে পাকিস্তানও শিমলা চুক্তি স্থগিতসহ নানা ব্যবস্থা নিয়েছে।
দুপক্ষের মধ্যে এই উত্তেজনার ভেতরেই শুক্রবার কাশ্মির ঘিরে ভারত-পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখায় (লাইন অব কন্ট্রোল, এলওসি) দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন নিহতও হয়েছেন।
এ হামলার প্রসঙ্গ টেনে খাজা আসিফ বলেছেন, ভারতের নেওয়া যেকোনো পদক্ষেপের প্রতিক্রিয়া হিসাব করবে পাকিস্তান। সর্বাত্মক আক্রমণের ক্ষেত্রে— অবশ্যই একটি সর্বাত্মক যুদ্ধ হবে।
তবে আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান করা যেতে পারে বলেও আশা প্রকাশ করেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। পাশাপাশি তিনি এটাও স্পষ্টভাবে উল্লেখ করেন, ভারত কোনো প্রমাণ ছাড়াই ‘সাজানো’ অভিযানে গুলি চালানোর ঘটনা ‘মঞ্চস্থ’ করেছে।

অন্যদিকে ইরান জানিয়েছে, হরমুজ প্রণালিতে নতুন নৌ পথ নির্ধারণের বিষয়ে ওমানের সঙ্গে একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেছে তারা। তবে তেহরান স্পষ্ট করে দিয়েছে, এমন কোনো সমঝোতা হলেও প্রণালিটি যুদ্ধ শুরুর আগের অবস্থায় ফিরে যাবে না।
৫ ঘণ্টা আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা অনেক বাড়িতে আগুন দিয়েছে। এর মধ্যে একটি বাড়িতে আগুন দিলে পরিবারের সদস্যরা বের হতে পারেননি। ঘরে বন্দি হয়ে আগুনে পুড়ে মৃত্যু হয় ওই বাড়িতে থাকা ছয়জনের।
৫ ঘণ্টা আগে
আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয় প্রকাশিত ‘স্টেট অব ওয়ার্কিং ইন্ডিয়া ২০২৬’ প্রতিবেদনে বলা হয়েছে, ২০ থেকে ২৯ বছর বয়সী স্নাতকের সংখ্যা ১৯৮৩ সালের ৫০ লাখ থেকে বেড়ে এখন ছয় কোটি ৩০ লাখে পৌঁছেছে। একই সময়ে বেকার স্নাতকের সংখ্যা সাত লাখ থেকে বেড়ে হয়েছে প্রায় এক কোটি ১০ লাখ। অর্থাৎ চার দশকে স্নাতকের সংখ্যা ১৩ গুণ
৬ ঘণ্টা আগে
শ্রীলঙ্কা পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) সঞ্জীবা মেদাওয়াত্তে সাংবাদিকদের জানান, 'সেনাবাহিনী ও এসটিএফ কমান্ডোদের যৌথ সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং বন্দিদের আবার তাদের কক্ষে ফিরিয়ে নেওয়া হয়েছে।'
১ দিন আগে